logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. ব্রেক্সিট: বাণিজ্য চুক্তির বিশ্লেষণে মৎস্য আহরণে বেশি গুরুত্ব দিচ্ছে ইইউ

ব্রেক্সিট: বাণিজ্য চুক্তির বিশ্লেষণে মৎস্য আহরণে বেশি গুরুত্ব দিচ্ছে ইইউ

প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২১, ৫:২৩:৪৬

চূড়ান্তভাবে ব্রেক্সিট কার্যকরের আগ দিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের করা বাণিজ্যিক চুক্তির চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে চুক্তি স্বাক্ষরের পর থেকেই। এর মধ্যে জানুয়ারির প্রথম ১০ দিন ইউরোপিয়ান পার্লামেন্টের পক্ষ থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে মৎস্য আহরণের সুবিধা-অসুবিধাগুলো।

সোমবার (১১ জানুয়ারি) ইউরোপিয়ান পার্লামেন্টের মৎস্য কমিটির একটি সেশনও অনুষ্ঠিত হয়েছে।

গত ২৬ ডিসেম্বর ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে আনুষ্ঠানিকভাবে উভয় পক্ষ সই করলেও সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এখনও কাজ চলছে। ইউরোপীয় ইউনিয়নের ৪৫ কোটি ভোক্তার কাছে পণ্য নিয়ে পৌঁছতে যুক্তরাজ্য কোথায় শুল্ক মুক্ত ও কোথায় অগ্রাধিকার পাবে তা আমলে নিয়ে বিশ্লেষণ করছে ইইউ ও বৃটেন। ফেব্রুয়ারির শেষ পর্যন্ত এসব সুবিধার বিষয়ে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ রয়েছে।

বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী আগামী সাড়ে ৫ বছর মৎস্য শিকার বিষয়ে অন্তর্বর্তীকালীন সুবিধা পাবে যুক্তরাজ্য। এরপর থেকে সামুদ্রিক মৎস্য শিকারে বৃটেনের পরিধি বাড়বে। আর ওই সময় থেকে ব্রিটেনের সীমানায় ইউরোপীয় ই্উনিয়নের সদস্যভুক্ত দেশের নৌযান মাছ শিকারে এলে যুক্তরাজ্য বাধা দিতে পারবে। আর জোটের সীমানায় ব্রিটেনের জেলেরা গেলে জোট জরিমানা আরোপ করতে পারবে। তবে, ২০২৬ সাল থেকে মৎস্য আহরণ ইস্যুতে সুবিধা মতো অবস্থান ধরে রাখতে উভয়পক্ষকে নিয়মিত বৈঠকে বসে সিদ্ধান্ত নিতে হবে।

গতকাল অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্প্যানিশ আইনপ্রণেতা গ্যাব্রিয়েল মাতো। মাতো ইউরোপীয় ইউনিয়নের আইনপ্রণেতা হিসেবে আগে কাজ করেছেন। তাকে ওই বৈঠকে ডাকা হয়েছিল দুই মাসের এই অন্তর্বর্তীকালীন সময়সীমা শেষ হলে তারপর উভয়পক্ষের সুবিধাজনক অবস্থানের ক্ষেত্রে কি কি ঘটতে পারে।

বৈঠক শেষে বলেন, আগামীতে সমস্যা রয়েছে। আর এই আগামী শুরু হয়েছে গত বছরের শেষ সময়ে এসে ব্রেক্সিট পরবর্তী আনুষ্ঠানিক চুক্তি সই করার পর থেকেই।

মাতো আরও বলেন, আমরা এতে খুশি যে ব্রিটেনের সঙ্গে আমাদের একটি বাণিজ্য চুক্তি হয়েছে। এটা অবশ্যই উভয়পক্ষের জন্য গুরুত্বপূর্ণ তবে মৎস্য আহরণের মতো ইস্যুতে আমরা কেউই খুব বেশি খুশি নয়। কারণ, এই ইস্যু নিয়ে আমরা উদ্বিগ্ন। আগামী সাড়ে ৫ বছরের জন্য ইস্যুটিতে একটা চুক্তি হয়েছে। এটা মন্দের ভালোর চেয়ে বেশি কিছু না। এখনও এখানে অনেক কিছু বাকি রয়েছে। আমরা এই বিষয়ে যথেষ্ট পরিষ্কার না যে, জেলেরা কিভাবে তাদের সুবিধা মতো মাছ শিকার করবে।

ইউ কে এর আরও খবর
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে

লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে

সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ

সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ

সর্বশেষ সংবাদ
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ
গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top