logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. ব্রেক্সিট বিল প্রত্যাখ্যানের আহ্বান দুই সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর

ব্রেক্সিট বিল প্রত্যাখ্যানের আহ্বান দুই সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২০, ৭:২২:০০

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও স্যার জন মেজর দেশটির পার্লামেন্টের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বরিস জনসনের লজ্জাজনক সংশোধিত ব্রেক্সিট বিল প্রত্যাখ্যানের জন্য। ব্রিটিশ দৈনিক পত্রিকা সানডে টাইমস-এ লেখা এক নিবন্ধে এই আহ্বান জানান তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলছেন, ইউরোপীয় ইউনিয়ন আইরিশ সাগরে একটি কাস্টম সীমান্ত আরোপ করতে চাইছে। এতে করে নর্দার্ন আয়ারল্যান্ড যুক্তরাজ্য থেকে বিচ্ছিন্ন হবে।

টনি ব্লেয়ার ও স্যার জন মেজর অভিযোগ করেছেন, সরকার যুক্তরাজ্যকে বিব্রতকর অবস্থায় ফেলছে।

সোমবার হাউস অব কমন্সে ইন্টারনাল মার্কেট বিল নামের এই বিলটি বিতর্কের জন্য উত্থাপন করা হবে। এই বিলটি ২০২০ সালের শুরুতে ইইউ ও যুক্তরাজ্যের মধ্যকার প্রত্যাহার চুক্তির সঙ্গে সাংঘর্ষিক। বিলটি আইনে পরিণত হলে ব্রিটিশ মন্ত্রীদের ক্ষমতা থাকবে ব্রিটেন ও নর্দার্ন আয়ারল্যান্ডে পণ্য পরিবহণ বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের। ইইউ ও যুক্তরাজ্য যদি বাণিজ্যিক চুক্তিতে সমঝোতায় পৌঁছাতে না পারে তাহলে ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে।

সাবেক কনজারভেটিভ প্রধানমন্ত্রী স্যার জন মেজর ও লেবার পার্টির প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার লিখেছেন, সরকারের এই উদ্যোগ দায়িত্বজ্ঞানহীন, নীতিগতভাবে ভুল এবং বাস্তবায়নে বিপজ্জনক।

তারা আরও লিখেছেন, এতে শুধু আয়ারল্যান্ড নয়, শান্তি প্রক্রিয়া ও বাণিজ্যিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রভাব ফেলবে। এটি আমাদের জাতির অখণ্ডতার প্রশ্ন।

ব্রেক্সিট বিরোধিতাকারী এই দু্ই সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, দেশের আইনের মতোই চুক্তি মেনে নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তারা এমপিদের বিলটি প্রত্যাখানের আহ্বান জানান।

ইউ কে এর আরও খবর
তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য

তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য

যুক্তরাজ্যে বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন

যুক্তরাজ্যে বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন

যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি

যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি

বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ

বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ

সর্বশেষ সংবাদ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু
খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত
খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত
হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক
সিটি করপোরেশন নির্বাচন কবে, জানালেন ইসি মাছউদ
সিটি করপোরেশন নির্বাচন কবে, জানালেন ইসি মাছউদ
খামেনি যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা হয়ে উঠলেন
খামেনি যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা হয়ে উঠলেন
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত
জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ
জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ
১২ মার্চ সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
১২ মার্চ সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
জিয়াউল আহসান ছিলেন ‘নিয়ন্ত্রণের বাইরে’, জেরায় বললেন ইকবাল করিম ভূঁইয়া
জিয়াউল আহসান ছিলেন ‘নিয়ন্ত্রণের বাইরে’, জেরায় বললেন ইকবাল করিম ভূঁইয়া
প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ
রমজানে দয়া করে বাড়তি দাম নেবেন না: ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী
রমজানে দয়া করে বাড়তি দাম নেবেন না: ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী
সিলেটসহ ছয় সিটিতে নতুন প্রশাসকের সবাই বিএনপি নেতা, তাঁরা কারা
সিলেটসহ ছয় সিটিতে নতুন প্রশাসকের সবাই বিএনপি নেতা, তাঁরা কারা
ঈদের আগেই ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা
ঈদের আগেই ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top