logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. জাতীয়
3. সীমান্ত হত্যা নিয়ে শ্রিংলার কাছে উদ্বেগ জানালেন পররাষ্ট্র সচিব

সীমান্ত হত্যা নিয়ে শ্রিংলার কাছে উদ্বেগ জানালেন পররাষ্ট্র সচিব

প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২০, ৬:০০:৪৩

গত ৬-৭ মাস সীমান্তে ‘অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড’ বেড়েছে জানিয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, সফররত ভারতীয় পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠকে তিনি এ বিষয় উদ্বেগ জানিয়েছেন।

বুধবার হোটেল সোনারগাঁওয়ে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মাসুদ বিন মোমেন বলেন, ‘সীমান্ত হত্যার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি। আগামী মাসে বিজিবি-বিএসএফের মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বৈঠক আছে। বৈঠকের আগে নতুন বিএসএফ ডিজিকে তিনি এ বিষয়ে নির্দেশনা দেবেন।’

তিনি বলেন, ‘সীমান্ত হত্যার বিষয়টি অনাকাঙ্ক্ষিত। গত ৬-৭ মাস নিহতের সংখ্যা আগের চেয়ে কিছুটা বেড়েছে। এ বিষয়ে আমরা উদ্বেগ জানিয়েছি।’

পররাষ্ট্র সচিব আরও বলেন, ‘ভারত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হয়েছে। আমরা তাদের সমর্থন দিয়েছিলাম। নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা ইস্যুতে তাদের সহযোগিতা চেয়েছি।’

তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে এর আগে বেশ কয়েকটি রেজুলেশন নিরাপত্তা পরিষদের কয়েকটি স্থায়ী সদস্যের কারণে আটকে যায়। … জাতিসংঘে এই ইস্যুতে তারা সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে।’

মাসুদ বিন মোমেন বলেন, ‘যেহেতু প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ও মিয়ানমার এবং আঞ্চলিক বিষয়গুলো নিয়ে তারা অবহিত, এ বিষয়ে তাদের সহযোগিতা চেয়েছি। তারা রাখাইনে কিছু অবকাঠামো তৈরি করেছে যাতে প্রত্যাবাসনের পর থাকতে পারে। দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে বুঝিয়ে রাজি করানোর আহ্বান জানিয়েছি।’

তিনি বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতির প্রেক্ষাপটে দু’দেশের মধ্যে বিমান পরিষেবা সংক্রান্ত ‘এয়ার বাবল’ চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি সক্রিয় বিবেচনায় আছে। আশা করছি দ্রুত করে ফেলতে পারব।’

তিস্তা সেচপ্রকল্পে চীনের বিনিয়োগ নিয়ে কোনো কথা হয়েছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে পররাষ্ট্র সচিব বলেন, ‘এ বিষয়ে আমার সঙ্গে কোনো কথা হয়নি।’

দু’দেশের সম্পর্ক নিয়ে উভয়দেশের কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন নিয়ে বৈঠকে পরস্পরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, মূলধারার সংবাদমাধ্যমের সঙ্গে করোনা পরিস্থিতির কারণে ওইভাবে বসা হয়নি। দু’দেশের সম্পর্কোন্নয়নে উভয় দেশের সংবাদমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ।

এছাড়া মুজিব বর্ষের পরবর্তী অনুষ্ঠান এবং স্বাধীনতা ও বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যৌথ কর্মসূচি আয়োজনের বিষয়ে কথা হয়েছে বলে জানান মাসুদ বিন মোমেন।

জাতীয় এর আরও খবর
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি

সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি

সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা

সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

সর্বশেষ সংবাদ
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
জুলাই হত্যাকাণ্ড
হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
জুলাই হত্যাকাণ্ড
হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top