logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. জাতীয়
3. ডুবে যাওয়া লঞ্চ থেকে ১৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার!

ডুবে যাওয়া লঞ্চ থেকে ১৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার!

প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২০, ১২:৪২:৫৯

অলৌকিকতা হয়তো একেই বলে। পানিতে ডুবে যাওয়া লঞ্চ থেকে একের পর এক উদ্ধার হচ্ছে লাশ। সকালে লঞ্চডুবি, দুপুরের পর থেকেই তো সেখান থেকে কাউকে জীবিত উদ্ধারের সব আশা শেষ। এরপর ‍দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যার পর রাত। উদ্ধারকারী জাহাজ আসতে না পারায় ম্যানুয়ালি চলছে লঞ্চ উদ্ধারের চেষ্টা। ঠিক এমন সময় লঞ্চডুবির প্রায় ১৩ ঘণ্টা পর কি না সেই লঞ্চ থেকেই উদ্ধার হলেন জীবিত একজন!

ঠিক এমনটিই ঘটেছে সদরঘাটের শ্যামবাজারে। ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া মর্নিং বার্ড লঞ্চ থেকে রাতে জীবিত উদ্ধার হয়েছেন সুমন ব্যাপারী (৩২)। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সালেহ উদ্দিন সারাবাংলাকে জানিয়েছেন, উদ্ধারের পর তাকে তাৎক্ষণিকভাবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সুমন ব্যাপারীর বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাহপুরে। বাবা সজল ব্যাপারী। সুমন পেশায় ফল ব্যবসায়ী। বাদামতলিতে ফলের দোকান আছে তার।

এর আগে, সকাল ৯টার দিকে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে বুড়িগঙ্গায় ডুবে যায় মর্নিং বার্ড। এরপর দিনভর ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড আর নৌপুলিশের উদ্যোগে চলে উদ্ধার অভিযান। সকালের দিকেই উদ্ধারকারী জাহাজ প্রত্যয়কেও নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে নদীর পানি বেশি থাকায় এবং বুড়িগঙ্গা প্রথম সেতুর উচ্চতা কম থাকায় সে জাহাজ পৌঁছাতে পারেনি ঘটনাস্থলে। ম্যানুয়ালি চলতে থাকে মর্নিং বার্ডকে টেনে তোলার কাজ।

এর মধ্যে বিকেল পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয় মর্নিং বার্ড থেকে। এর মধ্যে ৩০টি মরদেহ হস্তান্তরও করা হয় পবিারের কাছে। বিআইডাব্লিউটিএসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো জানায়, মর্নিং বার্ড টেনে তোলার আগ পর্যন্ত তারা তৎপর থাকবেন। রাতেও চলবে এই তৎপরতা।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সালেহ উদ্দিন বলেন, স্বাভাবিক গতিতেই উদ্ধার তৎপরতা চলছিল। সত্যি বলতে, ওই জাহাজ থেকে জীবিত কাউকে উদ্ধার করা যাবে, এমনটি কেউ ভাবেননি। তবে, আরও মরদেহ থাকতে পারে, এমন আশঙ্কা নিয়েই কাজ চলছিল। এর মধ্যেই রাত ১০টার দিকে সুমন ব্যাপারীকে উদ্ধার করা হয়। তাকে ওপরে তোলার পরই চোখ মেলে তাকান তিনি। সঙ্গে সঙ্গে তাকে মিটফোর্ড হাসপাতালে (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল) পাঠানো হয়েছে। আমরা সবাই বিস্মিত এ ঘটনায়।

জাতীয় এর আরও খবর
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top