logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৬তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ১৮ নভেম্বর

ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৬তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ১৮ নভেম্বর


প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৫, ২:০৫:০০

মির্জা আবুল কাসেম, লন্ডন : বর্ণাঢ্য আয়োজনে ১৮ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র প্রকাশনা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠানের ১৬তম আসর।

প্রতিবারের মতো লন্ডনের অভিজাত ভেন্যু মেরিডিয়ান গ্র্যান্ড হলেই অনুষ্ঠিত হচ্ছে হুজহু’র এবারের আয়োজন।

মঙ্গলবার (৪ নভেম্বর) এ উপলক্ষ্যে পূর্ব লন্ডনের একটি সেমিনার কক্ষে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন – সৈয়দ নাহাস পাশা, কে এম আবু তাহের চৌধুরী, আজিজ চৌধুরী, নবাব উদ্দিন, তাইসির মাহমুদ, মাহবুব রহমান, শাহ ইউসুফ, রাজিব হাসান, মুহাম্মদ শাহেদ রাহমান, কাউন্সিলর সাইদা চৌধুরী। এ ছাড়াও এ অনুষ্ঠানের চ্যারিটি পার্টনার যাইমাহ ফাউন্ডিং প্রভাটি এর ট্রাস্টি মুসায়েন কুরেশীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দসহ নানা পেশার অতিথিবৃন্দ ছিলেন।

‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে হুজহু’র পরিচালনা বপর্ষদের সদস্য আহাদ আহমদ, ব্যারিস্টার আনোয়ার মিয়া, মোহাম্মদ আলী, হাফছা নূর, শিহাব হোসেনও উপস্থিত ছিলেন।

এবারের অনুষ্ঠানের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে হুজহু’র প্রতিষ্ঠাতা আব্দুল করিম গণি জানান, নতুনত্ব নিয়েই আমাদের এই প্রকাশনা প্রতিবছর আপনাদের সামনে উপস্থাপন করে আসছি। হুজহু’র ২০২৫ সালের এই প্রকাশনায় বরাবরের মতো স্থান পেয়েছেন- রাজনীতি,” সিভিল সার্ভিস, ব্যবসা, মিডিয়া, সমাজসেবা এবং সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সফল ব্রিটিশ-বাংলাদেশীরা।

তিনি আরো বলেন, ব্রিটেনের বিভিন্ন ক্ষেত্রে সফল ব্রিটিশ-বাংলাদেশীদের পরিচয় করিয়ে দিতে হুজহু’র এটি ধারাবাহিক প্রয়াস। প্রকাশনার দীর্ঘ ১৫ বছর অতিক্রম করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং সবার সহযোগিতা থাকলে আমাদের এই প্রচেষ্ঠা অব্যাহত থাকবে। এই উদ্যোগ শুধুমাত্র সফল মানুষদের পরিচিতি তুলে ধরা নয়, বরং ভবিষ্যত প্রজন্মকে শেকড়ের সাথে সেতুবন্ধন এবং ভালো কাজে উৎসাহ প্রদান ও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি।

তিনি আরো বলেন, হুজহু’র প্রকাশনায় আমাদের কমিউনিটির যোগ্যতা সম্পন্ন সফল ও সৃজনশীল মানুষদের কর্ম তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অনেক মেধা, কষ্ট ও শ্রমের বিনিময়ে যারা৳ এই কমিউনিটিকে ব্রিটেনের মূলধারায় নিয়ে এসেছেন, তাদের ঘাম ঝরানোর গল্প ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করে আসছি।
এ সময় তিনি জানান, এবারও বেশ কয়েকটি ক্ষেত্রে হাইপ্রোফাইল সফল ব্যক্তিদেরকে হুজহু এওয়ার্ড প্রদান করা হবে।

ব্রিটিশ-বাংলাদেশী হুজহু-এর নির্বাহী সম্পাদক সুহানা আহমেদ বলেন, ব্রিটিশ-বাংলাদেশী হুজহু-এর প্রকাশনার ১৬তম আসর বসতে যাচ্ছে এ বছর। নানা চড়াই-উৎরাই পেরিয়ে ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটির প্রত্যাশা পূরণে নিরন্তর চেষ্টা করে যাচ্ছে প্রকাশনাটি। একটি প্রকাশনার গ্রহণযোগ্যতার প্রশ্নে দীর্ঘ দেড় দশক টিকে থাকতে দরকার হয় কিছু মৌলিক শক্তির। যে শক্তির বলে তুলে আনা যায় কমিউনিটির পেছনের খবর, আর উন্মোচন করা যায় নেপথ্যের আলোকিত মুখদের। আস্থায়, গ্রহণযোগ্যতায় ও ভালোবাসায় এ যাত্রায় যারা নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।
এতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল এস, জি টেন ডিজাইন এন্ড প্রিন্টার্স, আমেজী মিডিয়া। পুরো অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় মেরিডিয়ান গ্রান্ড, ইভেন্ট পরিচালনায় পার্ল এডভারটাইজিং এবং একমাত্র চ্যারিটি পার্টনার হিসেবে রয়েছে- যাইমাহ ফাউন্ডিং প্রভার্টি ।

স্পন্সরে রয়েছে, ইউরো ফুড গ্রুপ, স্কয়ার মাইল ইনসুরিয়ানছ, পারফোল আই লিমিটেড, প্রাইম স্টেইট এজেন্ট, কিচেন বাথরুম লিমিটেড, ড্রিম স্পা, এপেক্স একাউন্টেন্সী, মিড নাইট গার্ডেন। এছাড়াও বিজ্ঞাপন সহযোগিরা হচ্ছে- ওয়াক পারমিট ক্লাউড, ট্যালেন্টিফাই স্টেইট এজেন্ট, এফবিএ ইউ কে লিমিটেড, ইমপ্রেস মিডিয়া, ছাফকো ফাইন ফুড লিমিটেড এবং কামলা।

ইউ কে এর আরও খবর
তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য

তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য

যুক্তরাজ্যে বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন

যুক্তরাজ্যে বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন

যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি

যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি

বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ

বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ

সর্বশেষ সংবাদ
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা, তারেক রহমান ও শফিকুর রহমান কোথায় ভোট দেবেন?
প্রধান উপদেষ্টা, তারেক রহমান ও শফিকুর রহমান কোথায় ভোট দেবেন?
সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট
সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট
<span style='color:#ff0000;font-size:16px;'>বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা</span> <br> প্রধান উপদেষ্টার সম্পদ সাড়ে ১৫ কোটি টাকার বেশি
বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা
প্রধান উপদেষ্টার সম্পদ সাড়ে ১৫ কোটি টাকার বেশি
এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
পবিত্র শবেবরাত আজ
পবিত্র শবেবরাত আজ
তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ
তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ
মাদরাসা পুড়ে ছাই, প্রাণে বাঁচলেন ছাত্র-শিক্ষকসহ ৩৭ জন
মাদরাসা পুড়ে ছাই, প্রাণে বাঁচলেন ছাত্র-শিক্ষকসহ ৩৭ জন
‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!
‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!
মাঠে থাকুন, মানুষের পাশে দাঁড়ান: নেতাকর্মীদের তারেক রহমান
মাঠে থাকুন, মানুষের পাশে দাঁড়ান: নেতাকর্মীদের তারেক রহমান
মাত্র ৩ মাসের মাথায় দ্বিতীয়বার ‘শাটডাউনে’ যুক্তরাষ্ট্রের সরকার
মাত্র ৩ মাসের মাথায় দ্বিতীয়বার ‘শাটডাউনে’ যুক্তরাষ্ট্রের সরকার
জাতীয় সংসদ নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি
জাতীয় সংসদ নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি
ওসমানী মেডিকেলে আগুন, অল্পের জন্য রক্ষা
ওসমানী মেডিকেলে আগুন, অল্পের জন্য রক্ষা
সিলেটের সারি নদে চোরাবালিতে তলিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
সিলেটের সারি নদে চোরাবালিতে তলিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top