logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. জাতীয়
3. ভোট দিতে পারবেন প্রবাসী ও কারাগারের ভোটাররা : ইসি আনোয়ারুল

ভোট দিতে পারবেন প্রবাসী ও কারাগারের ভোটাররা : ইসি আনোয়ারুল

প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৫, ৯:০২:২৭

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। দেশের সব প্রবাসী ভোটার এবং কারাগারে থাকা ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে পটুয়াখালী সার্কিট হাউসে তিন দিনের জেলা সফরের অংশ হিসেবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মো. আনোয়ারুল ইসলাম বলেন, প্রবাসী বাংলাদেশিরা নভেম্বর মাস থেকে ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করতে পারবেন।

প্রবাসী ভোটাররা অনলাইনের মাধ্যমে বা প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। এতে তারা নিজের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগের সুযোগ পাবেন।

তিনি বলেন, কারাগারে থাকা আসামিদের জন্যও বিশেষ ব্যবস্থার মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করার ব্যবস্থা রাখা হয়েছে। নির্বাচন কমিশন এই ব্যবস্থা গ্রহণ করেছে যাতে কারাগারে থাকা ভোটাররাও নির্বাচনে অংশগ্রহণ করতে সক্ষম হন।

এই উদ্যোগ দেশের নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়াবে এবং ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।

নির্বাচন কমিশন বলেন, কমিশন ইতিমধ্যেই মাঠ পর্যায়ে নির্বাচনসংক্রান্ত সব প্রস্তুতি শুরু করেছে। এতে ভোটার তালিকা হালনাগাদ, কেন্দ্রভিত্তিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব নির্ধারণ ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

ডিসেম্বরের মধ্যেই মাঠ পর্যায়ের সব প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, কমিশন আশা করছে প্রবাসী ভোটার এবং কারাগারে থাকা ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং এতে দেশের নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। চূড়ান্ত নির্দেশিকা ও বিস্তারিত তথ্য অল্প সময়ের মধ্যে প্রকাশ করা হবে, যাতে ভোটাররা সময়মতো প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারেন।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য দেশের প্রতিটি প্রান্তে শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা। জনগণ যাতে ভোটকেন্দ্রে সহজে পৌঁছাতে পারে এবং ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারে, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় এর আরও খবর
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি

এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি

আগের চেয়ে সুস্থ আছেন মির্জা আব্বাস

আগের চেয়ে সুস্থ আছেন মির্জা আব্বাস

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা হবে

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা হবে

পাঁচ মামলায় আইভীর জামিন বহাল

পাঁচ মামলায় আইভীর জামিন বহাল

সর্বশেষ সংবাদ
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি
দাম্পত্য জীবনে সমস্যা বাড়ার লক্ষণ জানুন
দাম্পত্য জীবনে সমস্যা বাড়ার লক্ষণ জানুন
ইসরাইলি বসতি স্থাপনকারী ও হামাস নেতাদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ
ইসরাইলি বসতি স্থাপনকারী ও হামাস নেতাদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা পারফর্ম করা টাইগার ক্রিকেটার পাবেন গাড়ি
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা পারফর্ম করা টাইগার ক্রিকেটার পাবেন গাড়ি
আগের চেয়ে সুস্থ আছেন মির্জা আব্বাস
আগের চেয়ে সুস্থ আছেন মির্জা আব্বাস
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা হবে
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা হবে
স্টারমারের পদত্যাগ চাইলেন তার দলেরই ৭০ এমপি
স্টারমারের পদত্যাগ চাইলেন তার দলেরই ৭০ এমপি
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, আহত ১
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, আহত ১
পূর্ব লন্ডনের চার বরোতে ৮০ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কাউন্সিলর নির্বাচিত
পূর্ব লন্ডনের চার বরোতে ৮০ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কাউন্সিলর নির্বাচিত
লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের মেয়ে অজন্তা দেব রায়
লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের মেয়ে অজন্তা দেব রায়
কাপাসিয়ায় হত্যার শিকার ৫ জনের দাফন সম্পন্ন
কাপাসিয়ায় হত্যার শিকার ৫ জনের দাফন সম্পন্ন
পাঁচ মামলায় আইভীর জামিন বহাল
পাঁচ মামলায় আইভীর জামিন বহাল
‘পুলিশ সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন
পুলিশ যেন আর কখনো জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহৃত না হয়: প্রধানমন্ত্রী
‘পুলিশ সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন
পুলিশ যেন আর কখনো জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহৃত না হয়: প্রধানমন্ত্রী
বাংলায় গেরুয়া বসন্ত
ব্রিগেডে জনসমুদ্রে শপথ শুভেন্দুর, সাক্ষী মোদি-শাহ
বাংলায় গেরুয়া বসন্ত
ব্রিগেডে জনসমুদ্রে শপথ শুভেন্দুর, সাক্ষী মোদি-শাহ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top