logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. শাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে উচ্চশিক্ষাবৃত্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে উচ্চশিক্ষাবৃত্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৫, ৮:৫১:০৯

শাবিপ্রবি প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে জার্মানিতে উচ্চতর গবেষণা, পড়াশোনা ও বৃত্তি বিষয়ক দিকনির্দেশনামূলক সেমিনার ‘ডিএএডি ইনফো সেশন: স্টাডি, রিসার্চ অ্যান্ড স্কলারশিপ ইন জার্মানি’।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়। শাবিপ্রবির ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’ এর উদ্যোগে এই আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির জীবরসায়ন ও আণবিক জীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নুরশাদ আলী এবং বাংলাদেশে ডিএএডি (জার্মান অ্যাকাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস)-এর আঞ্চলিক কর্মকর্তা মাহমুদুল হাসান সুমন।

সেমিনারে ড. নুরশাদ আলী তাঁর বক্তব্যে জানান, তিনি জার্মানির টিইউ ডর্টমুন্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রাকৃতিক বিজ্ঞানে পিএইচডি সম্পন্ন করেন এবং পরবর্তীতে যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডনে পোস্টডক্টরাল গবেষক হিসেবে কাজ করেন। তিনি তাঁর ডিএএডি স্কলার হিসেবে অর্জিত প্রত্যক্ষ অভিজ্ঞতা, আবেদন প্রক্রিয়া, আন্তর্জাতিক গবেষক হিসেবে জীবনযাপন, এবং জার্মানিতে পড়াশোনা ও গবেষণার সুযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

তিনি আরও বলেন, “ডিএএডি বৃত্তির মাধ্যমে বিশ্বের শিক্ষার্থীরা নিজেদের জন্য অসীম বৈশ্বিক সুযোগ উন্মোচন করতে পারে।”
অনুষ্ঠানে মাহমুদুল হাসান সুমন বলেন, “জার্মানিতে পড়াশোনা, গবেষণা ও বৃত্তির প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের অবগত হওয়া জরুরি। এখানে অনেক ধরণের সুযোগ-সুবিধা রয়েছে। ডিএএডি স্কলারশিপের মাধ্যমে জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণের বড় সুযোগ তৈরি হয়, যা শিক্ষার্থীরা সহজেই গ্রহণ করতে পারে।”

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম।

শিক্ষাঙ্গন এর আরও খবর
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী

এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল

এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী

সর্বশেষ সংবাদ
দেশের ঈদের আমেজ লন্ডনে
দেশের ঈদের আমেজ লন্ডনে
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
<span style='color:#ff0000;font-size:16px;'>আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা</span> <br> ৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
<span style='color:#ff0000;font-size:16px;'>জুলাই হত্যাকাণ্ড</span> <br> হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
জুলাই হত্যাকাণ্ড
হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top