logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. সিলেট
3. শাহ আরেফিন মাজার খুঁড়ে পাথর তোলা সেই বশর কোম্পানি গ্রেফতার

শাহ আরেফিন মাজার খুঁড়ে পাথর তোলা সেই বশর কোম্পানি গ্রেফতার

প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৫, ৮:৪৮:২১

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন (রহ.) মাজার এলাকায় পাথর উত্তোলন ও মাজার এলাকা ধ্বংসের অভিযোগে ‘ধ্বংসের হোতা’ হিসেবে পরিচিত বশর মিয়া ওরফে বশর কোম্পানিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জালিয়ারপাড় গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাঁকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বশর মিয়া মৃত শুকুর আলীর ছেলে। একই অভিযানে বৈশাখান্দী বাহাদুরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল মালেক নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। তাঁকেও মোবাইল কোর্ট তিন মাসের কারাদণ্ড দেয়।

উপজেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও বিজিবির সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় শাহ আরেফিন টিলায় পাথর লুটপাট ও মাজার ধ্বংসের ঘটনায় আলোচিত বশর মিয়াকে আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শাহ আরেফিন টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন শুরু হয়। তখন প্রায় ৭০০ বছরের পুরোনো শাহ আরেফিন (রহ.) মাজার এলাকায় স্তুপ করে রাখা প্রায় দুই কোটি টাকার পাথর লুট করা হয়। এরপর শতবর্ষী গাছপালা কেটে ফেলা ও মাজারসংলগ্ন মাঠে গর্ত করে পাথর তোলার কাজ চলে দীর্ঘ এক বছর ধরে। এসব কর্মকাণ্ডের নেতৃত্বে ছিলেন বশর মিয়া, যিনি স্থানীয়ভাবে ‘বশর কোম্পানি’ নামে পরিচিত।

পুলিশ ও স্থানীয়রা জানান, বশর মিয়ার বিরুদ্ধে আগে থেকেই শাহ আরেফিন টিলা ধ্বংস, অবৈধ পাথর উত্তোলন, অস্ত্র ও পুলিশ এসল্টসহ চারটি নিয়মিত মামলা রয়েছে। এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে সাহস পেত না। তাঁর নেতৃত্বেই শাহ আরেফিন টিলা ও মাজার এলাকা ধ্বংস করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, ‘বশর মিয়ার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে তাঁকে এক বছরের সাজা দেওয়া হয়েছে। অপর আসামি আব্দুল মালেককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।’

সিলেট এর আরও খবর
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন

ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন

সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি

সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি

গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি

গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি

শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

সর্বশেষ সংবাদ
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির  উদ্যোগে ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top