logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. লাইফস্টাইল
  3. ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে খান ঢ্যাঁড়শ

ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে খান ঢ্যাঁড়শ


প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৫, ৬:১২:০৩

লাইফস্টাইল ডেস্ক : ডায়াবেটিস বেড়ে গেছে। এটি নিয়ে দুশ্চিন্তা করছেন? এক্ষেত্রে কাজে লাগতে পারেন ঢ্যাঁড়শ। বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিস রোগীর জন্য বেশ উপকারী ঢ্যাঁড়শ। ঢ্যাঁড়শে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ, হৃদরোগের স্বাস্থ্য ঠিক রাখতে— এমনকি ওজন নিয়ন্ত্রণে সুপারফুড হিসেবে কাজ করে।

ঢ্যাঁড়শে আছে ফাইবার, ভিটামিন বি৬ ও ফোলেটে ভরপুর। ক্যালোরি কম থাকলেও ভিটামিন সি, ভিটামিন কে, ম্যাগনেসিয়াম এবং ফোলেট সমৃদ্ধ। অ্যান্টি-অক্সিডেন্ট, যার মধ্যে রয়েছে পলিফেনল ও ফ্ল্যাভোনয়েড, প্রদাহের বিরুদ্ধে লড়াই করে কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে।

ভিটামিন বি ডায়াবেটিস রোগীর নিউরোপ্যাথির আক্রমণ প্রতিহত করতে সহায়তা করে। পাশাপাশি নিয়ন্ত্রণে রাখে হোমোসিস্টেইনের মাত্রা। এ উপাদানটি ডায়াবেটিস বৃদ্ধির অন্যতম কারণ। ঢ্যাঁড়শে দ্রবণীয় ও অদ্রবণীয় দুই ধরনের ফাইবারই থাকে। ফাইবার পাচন প্রক্রিয়ার গতিবেগ কমায়। ফলে খাবার খাওয়ার পর ধীরে ধীরে বাড়ে রক্তের শর্করার পরিমাণ। আর এসব কিছুর সঙ্গে সঙ্গে ঢ্যাঁড়শের ক্যালোরির মাত্রাও বেশ কম।

কীভাবে খেলে এর উপকার হতে পারে, তা জানা দরকার। এটি মূলত ৪-৫টি ঢ্যাঁড়শ ভালো করে ধুয়ে নিন। প্রথমে প্রান্তগুলো কেটে বাদ দিয়ে দিন। এরপর বঁটি বা ছুরির সাহায্যে লম্বালম্বিভাবে চিরে ফেলুন একেকটি ঢ্যাঁড়শ। একটি কাঁচের বয়ামে পানি ভরে ঢ্যাঁড়শের টুকরোগুলো দিয়ে দিন। সারারাত এভাবে ভিজিয়ে রাখুন। এরপর সকালে ভালো করে চিপে বের করে নিন। যে পানিটি পড়ে রইল, সেটি পান করলেই ডায়াবেটিসে মিলতে পারে উপকার।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে কঠোরভাবে কাজ করে ঢ্যাঁড়শ। এনআইএইচের গবেষণা বলছে, ঢ্যাঁড়শ রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিকভাবে কোলেস্টেরল কমাতে সাহায্য করে। আর ঢ্যাঁড়শ থাকা ফাইবার বা আঁশ রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে দেয়। এতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। এ ছাড়া টাইপ ওয়ান, টাইপ টু ডায়াবেটিসে রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে ঢ্যাঁড়শ কার্যকরী ভূমিকা রাখতে পারে। সে কারণে ডায়াবেটিস আক্রান্ত রোগীর জন্য নিয়মিত খাবারে ঢ্যাঁড়শ যারাখ যেতে পারে।

ঢ্যাঁড়শ খাওয়ার সঙ্গে সঙ্গে টকজাতীয় খাবার লেবু, আমলকী খেলে গ্যাস কিংবা অ্যাসিডিটির সমস্যা সৃষ্টি হতে পারে। তাই এসব খাবার একসঙ্গে না খাওয়াই ভালো। তবে আপনি যাই করুন না কেন— সবার শরীরে সব জিনিস সহ্য হয় না। তাই যে কোনো পথ্য খাওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

লাইফস্টাইল এর আরও খবর
দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?

দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?

যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ

যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ

কালো পোশাকে কেন গরম বেশি লাগে?

কালো পোশাকে কেন গরম বেশি লাগে?

সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top