logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার
  3. অফিসে ‘ধূমপান’ করে ভাইরাল প্রকৌশলী, এবার বড়লেখায় অসদাচরণ

অফিসে ‘ধূমপান’ করে ভাইরাল প্রকৌশলী, এবার বড়লেখায় অসদাচরণ

প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৫, ৬:৩৫:০৭

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : কুলাউড়ায় নিজ কার্যালয়ে অফিস সময়ে ওপেন ধূমপান করে ভাইরাল সেই উপজেলা প্রকৌশলী তারেক বিন ইসলাম ৮ আগস্ট বড়লেখা উপজেলা প্রকৌশলী হিসাবে যোগদান করেছেন।

এরই মধ্যে তার বিরুদ্ধে নতুন কর্মস্থলে তাকে অফিস সময়ে না পাওয়া ও সেবাপ্রার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠেছে।

জানা গেছে, দুই বছর আগে তারেক বিন ইসলাম কুলাউড়া উপজেলা প্রকৌশলী হিসাবে যোগদান করেন। প্রতিদিনই সরকারি অফিস কক্ষে প্রকাশ্যে নির্দ্বিধায় সিগারেট টানতেন এ কর্মকর্তা। প্রায়ই দেখা যেত- তার এক হাতে সিগারেট, অন্য হাতে ঠিকাদার ও সেবাগ্রহীতাদের ফাইল দেখছেন ও সই করছেন।

সেবাগ্রহীতাদের অভিযোগ, প্রকৌশলীর কক্ষে গেলে সিগারেটের দুর্গন্ধে দাঁড়িয়ে থাকা দায় হয়ে পড়ত। অফিসে যত লোকই থাকুক না কেনো তিনি সবার সামনেই ধূমপান করেই যেতেন।

এলজিইডি ৪ আগস্ট কুলাউড়া থেকে তাকে বড়লেখায় বদলি করা হয়। ৮ আগস্ট তিনি বড়লেখায় যোগদান করেন।

সোমবার উপজেলার দাসেরবাজারের পানিসাওয়া গ্রামের একজন অবসরপ্রাপ্ত হাইস্কুল শিক্ষক সম্পত্তির ভেল্যুয়েশন সার্টিফিকেট নিতে গেলে তিনি ওই শিক্ষকের সঙ্গে অসদাচরণ করেন। আরও কয়েকজন সেবাপ্রার্থী অভিযোগ করেন অফিসে গেলে তাকে পাওয়া যায় না। পাওয়া গেলে চরম উগ্র ব্যবহার করেন।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী তারেক বিন ইসলাম জানান, ৮ আগস্ট তিনি বড়লেখায় যোগদান করেছেন। অফিসে বসে তিনি সিগারেট পান করেন না এবং কারও সঙ্গে অসদাচরণও করেননি।

মৌলভীবাজার এর আরও খবর
পরকীয়ার জেরে মালিককে পিটিয়ে মারলেন গাড়িচালক

পরকীয়ার জেরে মালিককে পিটিয়ে মারলেন গাড়িচালক

ভাতিজাকে শাসন করার খেসারত দিতে হলো জীবন দিয়ে

ভাতিজাকে শাসন করার খেসারত দিতে হলো জীবন দিয়ে

মৌলভীবাজারে পিকআপ ভ্যান–অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ৩

মৌলভীবাজারে পিকআপ ভ্যান–অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ৩

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top