logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. হিন্দুস্তান টাইমসের খবর
    শেখ হাসিনার ঈদ উদযাপনে সঙ্গী হয়েছেন ছেলে জয়!

হিন্দুস্তান টাইমসের খবর
শেখ হাসিনার ঈদ উদযাপনে সঙ্গী হয়েছেন ছেলে জয়!

প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৫, ২:৪৫:৪৭

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতে ভারতে গেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। মায়ের সঙ্গে তিনি ঈদ উদযাপন করেছেন।

বুধবার (১১ জুন) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

নাম গোপন রাখার শর্তে একটি সূত্র মঙ্গলবার (১০ জুন) সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, ঈদুল আজহার আগে জয় ভারতে আসেন। মূলত শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতে দেশটিতে গেছেন তিনি। শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে নির্বাসনে আছেন। তিনি সেখানকার একটি সেফ হাউজে থাকছেন।

গত বছরের ৫ অক্টোবর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। ওই সময় পালিয়ে যান আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মীও। যারা এখন বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। এসবের মধ্যেই ছেলের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করেছেন পলাতক শেখ হাসিনা।

ভারতের সরকারি কর্মকর্তারা সজিব ওয়াজেদ জয়ের ভারতে আসার ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

জয়ের ভারতে যাওয়ার ব্যাপারে একটি সূত্র বলেছে, হাসিনার ছেলে মূলত তার মায়ের সঙ্গে ঈদ করতে ভারতে এসেছে। গত বছরের আগস্টে ভারতে আসার পর প্রথম দর্শনার্থী হিসেবে জয়ের সঙ্গে দেখা করেছেন তিনি।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, জয় ভারতে কোনো পাবলিক অনুষ্ঠানে যোগ দেবেন না। এছাড়া তার ভ্রমণসূচিও এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে গত বছরের জুলাইয়ে বাংলাদেশে ঘটে যায় ভয়াবহ গণহত্যা। যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে। হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। কিন্তু এ ব্যাপারে নয়াদিল্লি এখনো কার্যকরী কোনো ব্যবস্থা নেয়নি। আদালত শেখ হাসিনাকে ১৬ জুনের মধ্যে উপস্থাপনের নির্দেশ দিয়েছেন।

শেখ হাসিনা ভারতে পালানোর পর দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। বিশেষ করে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে ভারত পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

জাতীয় এর আরও খবর
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান

আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান

মন্ত্রী হলেন আহমদ আজম খান

মন্ত্রী হলেন আহমদ আজম খান

স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ

স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ

সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top