logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. উত্তাল লস অ্যাঞ্জেলেস
    ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা, রাস্তায় নামছে মেরিনবাহিনী

উত্তাল লস অ্যাঞ্জেলেস
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা, রাস্তায় নামছে মেরিনবাহিনী

প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২৫, ৮:২৬:৩৯

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় সোমবার রাতেও (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল) পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া পালটা ধাওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেসের লিট্ল টোকিয়োতে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। সিএনএন জানিয়েছে, পুলিশকে লক্ষ্য করে আতশবাজির মতো কিছু বস্তু ছুড়ছিলেন বিক্ষোভকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেটও ছোড়ে পুলিশ।

ন্যাশনাল গার্ড মোতায়েন করা নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফর্নিয়ার প্রশাসন। উদ্ভূত পরিস্থিতির জন্য ট্রাম্প প্রশাসনের দিকেই আঙুল তুলেছেন রাজ্যটির গভর্নর নিউসাম। তার অভিযোগ, কোনও রকম আলোচনা ছাড়়াই লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। ক্যালিফর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা জানিয়েছেন, নিউসামের সঙ্গে আলোচনা না করেই বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এই সিদ্ধান্তের ফলে ট্রাম্প নিজের সীমা অতিক্রম করে গিয়েছেন বলে অভিযোগ তার। বন্টা বলেন, এখানে কোনও বিদ্রোহ নেই। প্রেসিডেন্ট তার নিজস্ব রাজনৈতিক স্বার্থে এখানে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন।

এদিকে পরিস্থিতি সামলাতে আগেই ২০০০ ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছিল ট্রাম্প প্রশাসন। এবার ক্যালিফর্নিয়ার ওই শহরে আরও ২০০০ ন্যাশনাল গার্ড পাঠাচ্ছেন তিনি। আমেরিকার সামরিক বাহিনী জানিয়েছে, সাময়িকভাবে মেরিনবাহিনীর প্রায় ৭০০ সদস্যকে লস অ্যাঞ্জেলেসে মোতায়েন করা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত ন্যাশনাল গার্ডের সদস্যেরা লস অ্যাঞ্জেলেসে না পৌঁছোচ্ছেন, ততক্ষণ মেরিনবাহিনীকে শহরে মোতায়েন রাখা হবে।

ট্রাম্প প্রশাসনের বর্ডার জার টম হুমান শনিবারই হুঁশিয়ারি দিয়েছিলেন, ক্যালিফর্নিয়ার গভর্নর নিউসাম হোন বা লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস, বা অন্য কেউ— যিনিই অভিবাসন সংস্থার কাজে বাধা দেওয়ার চেষ্টা করবেন, তাকে গ্রেফতার করা হবে। সোমবার ট্রাম্পের মুখেও সেই হুঁশিয়ারিই শোনা গিয়েছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি যদি টমের জায়গায় থাকতাম, আমিও তা-ই করতাম। আমার মনে হয়, এটাই ভাল। গাভিন প্রচারে থাকতে চান। আমার মনে হয় এটা ভালই হবে।

আমেরিকার অভিবাসন এবং শুল্ক দফতরের বিরুদ্ধে বিক্ষোভ লস অ্যাঞ্জেলেসের বাইরে অন্য শহরগুলোতেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। ক্যালিফর্নিয়া প্রদেশেরই দুই শহর সান ফ্রান্সিসকো এবং স্যান্টা আনাতেও বিক্ষিপ্ত কিছু বিক্ষোভ দেখা দিতে শুরু করেছে। বিক্ষোভ ছড়িয়েছে নিউ ইয়র্কেও। সোমবার নিউ ইয়র্কে অভিবাসন নীতি বিরোধী বিক্ষোভের জেরে বেশ কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। তারা সরকারি অফিসের সামনে গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। সংবাদমাধ্যম ‘সিএনএন’ জানিয়েছে, জর্জিয়া প্রদেশের অ্যাটলান্টা, টেক্সাসের ডালাস এবং কেন্টাকি প্রদেশেও একই ধরনের বিক্ষোভ দেখা গেছে।

আন্তর্জাতিক এর আরও খবর
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও

যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা

ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা

যে শর্তে যুদ্ধ থামানো যেতে পারে, জানালেন ইরানের প্রেসিডেন্ট

যে শর্তে যুদ্ধ থামানো যেতে পারে, জানালেন ইরানের প্রেসিডেন্ট

সর্বশেষ সংবাদ
দেশের ঈদের আমেজ লন্ডনে
দেশের ঈদের আমেজ লন্ডনে
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
<span style='color:#ff0000;font-size:16px;'>আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা</span> <br> ৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
<span style='color:#ff0000;font-size:16px;'>জুলাই হত্যাকাণ্ড</span> <br> হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
জুলাই হত্যাকাণ্ড
হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top