logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. সিলেটে কখন কোথায় ঈদের জামায়াত

সিলেটে কখন কোথায় ঈদের জামায়াত


প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৫, ৯:২৮:৪২

মুসলমান ধর্মাবলম্বীদের বছরের পবিত্র দিন ঈদুল আজহা। নানা জল্পনা-কল্পনার পর বছরে দুইবার এই উৎসব পালন করেন মুলমান ধর্মাবলম্বীরা। সিলেটে প্রতিবারের মতো এবছরও ২ হাজার ৯৪১টি স্থানে পবিত্র ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হবে।

সূত্র জানায়, সিলেট মহানগরীর ৩৯০টি স্থানে পবিত্র ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হবে। এরমধ্যে খোলা স্থানে ও ঈদগাহে হবে ১৪২টি এবং নগরীর বিভিন্ন মসজিদে ঈদুল আজহার ২৪৮টি জামায়াত হবে। অন্যদিকে সিলেট জেলায় এবার ঈদুল আজহার জামায়াত ২ হাজার ৫৫১টি স্থানে পবিত্র ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হবে। তারমধ্যে ২ হাজার ২৭৪টি মসজিদে ও ২৭৭টি ঈদগাহে পালিত হবে এই জামায়াত। সিলেটের বিশ্বনাথ উপজেলায় ২৯৫টি, ওসমানীনগর উপজেলায় ২২৭টি, বালাগঞ্জ উপজেলায় ১৫২টি, গোলাপগঞ্জে ৩১৬টি, ফেঞ্চুগঞ্জে ১৩৮টি, বিয়ানীবাজারে ২১৮টি, জকিগঞ্জে ৩৮৫টি, কানাইঘাটে ২৬৯টি, জৈন্তাপুরে ১৩৭টি, গোয়াইনঘাটে ২৫০টি এবং কোম্পানীগঞ্জে মোট ১৬৪টি স্থানে ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

জেলা ও মহানগর পুলিশ সূত্র জানায়, এবছর পবিত্র ঈদুল আজহায় সিলেট নগরীতে মোট ৩৯০টি স্থানে পবিত্র ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হবে। এরমধ্যে ১৪২টি ঈদগাহ ও খোলা স্থান এবং ২৪৮টি মসজিদে হবে এই ঈদের জামায়াত। আর সিলেট জেলায় ২ হাজার ৫৫১টি স্থানে পবিত্র ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হবে। এরমধ্যে ২ হাজার ২৭৪টি মসজিদে ও ২৭৭টি ঈদগাহে হবে পবিত্র ঈদুল আজহার জামায়াত।

সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে কোরবানী ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। বুধবার বিকালে শাহী ঈদগাহ কমিটির সেক্রেটারি মো. কামাল মিয়া কামরান এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জামায়াতের আগে কোরবানীর ঈদের তাৎপর্য বিষয়ক বয়ান পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান এবং নামাজে ইমামতি করবেন একই মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।

হজরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ও সকাল ৫টা ৪৫ মিনিটে বন্দর বাজার কালেক্টরেট মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।

অন্যদিকে সিলেট নগরীর বন্দরবাজার এলাকার কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের তিনটি জামায়াত অনুষ্ঠিত হবে। প্রথম জামায়াত সকাল ৭টায়, দ্বিতীয় জামায়াত সকাল ৮টায় ও তৃতীয় জামায়াত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। বিকালে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্সের সেক্রেটারি মুকতাবিস উন নূর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রথম জামায়াতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী, দ্বিতীয় জামায়াতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ এবং তৃতীয় জামায়াতে ইমামতি করবেন হাফিজ মাওলানা হোসাইন আহমদ।

এছাড়াও সিলেটের সরকারি আলীয়া মাদরাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে সকাল সাড়ে ৭টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। এখানে জামায়াতে ইমামতি করবেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী। জামায়াতে মহিলা ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা থাকবে।

এছাড়াও পাঠানটুলা নবাবী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামায়াত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

শাহী ঈদগাহ এলাকায় সাত স্তরের নিরাপত্তার কথা উল্লেখ করে সিলেট মহানগর পুলিশের সিলেট অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও সিলেটে থাকছে পুলিশী চেকপোস্ট, পিকেটিং পার্টি, মোবাইল পার্টি, সাদা পোশাকে পুলিশ মোতায়েন, ট্রাফিক পুলিশসহ ড্রোন ও রুফটপের মাধ্যমে তদারকি করা হবে। পাশাপাশি প্রত্যেকটি ঈদের জামায়াতের স্থানে নেওয়া হবে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা। স্থাপন করা হচ্ছে সিসি ক্যামেরা। এছাড়া ঈদের দিন শাহী ঈদগাহ এলাকায় থাকবে সাত স্তরের নিরাপত্তা। দুই প্রবেশপথে তল্লাশির পাশাপাশি আশপাশ এলাকার সড়কেও থাকবে একাধিক চেকপোস্ট। নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকেও থাকবেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সিলেট এর আরও খবর
সিলেটে বিপুল ভারতীয় পণ্যসহ আটক ৮

সিলেটে বিপুল ভারতীয় পণ্যসহ আটক ৮

পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু

সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট

সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট

সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top