logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. আইসিইউ থেকে বাড়ি ফিরেছেন নাট্যজন মামুনুর রশীদ

আইসিইউ থেকে বাড়ি ফিরেছেন নাট্যজন মামুনুর রশীদ


প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৫, ৬:৩০:৪১

বিনোদন ডেস্ক : নাট্যজন ও অভিনেতা মামুনুর রশীদ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত ৩০ এপ্রিল তিনি ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে রওনা হলে বিমানে ওঠার পরপরই অসুস্থ বোধ করেন। যুক্তরাষ্ট্রে অবতরণের পর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরীক্ষায় দেখা যায়, তার ফুসফুসের উভয় পাশে নিউমোনিয়ার সংক্রমণ হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন এই বর্ষীয়ান নাট্যব্যক্তিত্ব। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে তার ছেলে আদিবের বাসায় বিশ্রামে আছেন।

যুক্তরাষ্ট্র থেকে গণমাধ্যমকে তিনি বলেন, ‘ডাবল নিউমোনিয়া হয়ে গিয়েছিল। রক্তে ইনফেকশন হয়ে গিয়েছিল। ডাক্তাররা সপ্তম দিনে ছেড়েছে। এখন একটু ভালোর দিকে।’

এদিকে গত ২ মে মামুনুর রশীদের বিরুদ্ধে হত্যাচেষ্টার একটি মামলাও দায়ের হয়েছে। পুরান ঢাকার আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা ওই মামলায় মোট ২০১ জনকে আসামি করা হয়, যার মধ্যে রয়েছেন অভিনেতা, সাংবাদিক, সাবেক উপাচার্য ও শিক্ষকেরাও। মামুনুর রশীদ এ মামলার অন্যতম আসামি।

ঘটনার প্রেক্ষিতে তার নাট্যসংগঠন ‘আরণ্যক নাট্যদল’ এক বিবৃতিতে জানায়, মামুনুর রশীদের মতো একজন ব্যক্তি যিনি সারাজীবন শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে নিজেকে নিবেদিত রেখেছেন, তার যাবতীয় কর্মকাণ্ড মানবিকতার পক্ষে এবং সব রকম শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে। তাকে এমন একটি মামলায় আসামি করা প্রকারান্তরে মানুষের প্রতি, দেশের প্রতি দায়বদ্ধ সংস্কৃতিচর্চার বিরুদ্ধে ষড়যন্ত্রের নামান্তর।

উল্লেখ্য, স্বাধীনতার পর ১৯৭২ সালের ১ ফেব্রুয়ারি ‘আরণ্যক নাট্যদল’-এর মাধ্যমে নাট্যচর্চায় আত্মপ্রকাশ করেন মামুনুর রশীদ। ওই বছরের ২০ ফেব্রুয়ারি শহীদ মুনীর চৌধুরীর লেখা ‘কবর’ নাটক মঞ্চস্থ করে দলটি, যার নির্দেশনা দেন মামুনুর রশীদ নিজেই। পাঁচ দশকেরও বেশি সময় ধরে নাট্য নির্দেশনা, অভিনয় ও লেখার মাধ্যমে তিনি নাট্যজগতে সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন।

বিনোদন এর আরও খবর
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া

ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া

ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর

ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর

রণবীর বেছে নিলেন দীপিকাকে

রণবীর বেছে নিলেন দীপিকাকে

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

সর্বশেষ সংবাদ
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
<span style='color:#ff0000;font-size:16px;'>আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা</span> <br> ৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
<span style='color:#ff0000;font-size:16px;'>জুলাই হত্যাকাণ্ড</span> <br> হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
জুলাই হত্যাকাণ্ড
হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top