logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ
  3. সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২৫, ৭:৫২:১০

সুনামগঞ্জ মেডিকেল কলেজে পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত ও অবিলম্বে কলেজ হাসপাতাল চালুসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের কর্মসূচি অব্যাহত রেখেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (১৯ এপ্রিল) ক্লাস বর্জনের চতুর্থ দিনে শান্তিগঞ্জ বাজারে মানববন্ধন ও জনসংযোগ করেছেন শিক্ষার্থীরা।

এ দিন দুপুরে মানববন্ধন ও জনসংযোগে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের ন্যায্য ও যৌক্তিক দাবিসমূহ বারবার উপস্থাপন করার পরও কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে আমরা ধারাবাহিকভাবে হতাশাজনক প্রতিক্রিয়া পাচ্ছি। এর আগে আমরা একটি লিখিত বিবৃতির মাধ্যমে আমাদের দাবিগুলো কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করেছি। কিন্তু যথারীতি, আমাদের আবেদন ও প্রত্যাশার বিপরীতে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি, যা আমাদের চরম হতাশার মধ্যে ফেলেছে।’

এ সময় বক্তারা সপ্তাহে ছয় দিন ওয়ার্ডের ব্যবস্থা নিশ্চিত করা, ওয়ার্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল অবকাঠামোগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ, ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (CA) ও রেজিস্ট্রার নিয়োগ, সার্জারি, মেডিসিনসহ সকল ক্লিনিক্যাল বিষয়সমূহে যথাযথ ওয়ার্ড বাস্তবায়নের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ, ট্রান্সপোর্টেশন ব্যবস্থার ঘাটতি দ্রুত সমাধান, হাসপাতালের কার্যক্রম ডিসেম্বর ২০২৫ এর মধ্যে চালু করা এবং হাসপাতালের কার্যক্রম এই সময়ে চালু করতে যে রোডম্যাপ অনুসরণ করা হবে তা স্বচ্ছভাবে উপস্থাপনের দাবি জানান।

তারা বলেন, ‘দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমাদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে।’

শিক্ষার্থীরা জানান, মেডিকেল শিক্ষার মূল ভিত্তিই হলো হাতে-কলমে প্রশিক্ষণ। কিন্তু কলেজ প্রতিষ্ঠার কয়েক বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত চালু হয়নি পূর্ণাঙ্গ হাসপাতাল, এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।

শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. ফরিদুর রহমান ফরিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুয়েব আহমদ, জমিয়তে উলামায়ে ইসলামের সদর উপজেলা সভাপতি মাওলানা রমজান হোসাইন, শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. সাহাব উদ্দিন, বিশিষ্ট মুরুব্বী মখদ্দুছ ময়া, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, আব্দুল লতিফ, জাকির হোসেন, মো. কিবরিয়া প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল মানববন্ধন, বিক্ষোভ ও ক্লাস বর্জন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। বুধবার সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ, বৃহস্পতিবার শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ এবং জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্যসেবা সচিব বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

সুনামগঞ্জ এর আরও খবর
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ

জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ

নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান

নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান

সুনামগঞ্জ সীমান্তে ২৪ বিস্ফোরক দ্রব্য উদ্ধার

সুনামগঞ্জ সীমান্তে ২৪ বিস্ফোরক দ্রব্য উদ্ধার

সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top