logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. কুমারীত্ব ফিরে পেতে তরুণীর কাণ্ড, খরচ ২৩ লাখ টাকা!

কুমারীত্ব ফিরে পেতে তরুণীর কাণ্ড, খরচ ২৩ লাখ টাকা!

প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৪, ৮:৩০:৩৩

ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার রাভেনা হানিয়েলি। যিনি ইনস্টাগ্রামে ২.৬৬ লাখেরও বেশি ফলোয়ার নিয়ে তুমুল জনপ্রিয়। তার আত্মসম্মান পুনরুদ্ধার এবং ব্যক্তিগত ও পেশাদার জীবনে একটি নতুন অধ্যায় শুরু করার উদ্দেশ্যে ২২ লাখ ৭২ হাজার টাকা খরচে হাইমেনোপ্লাস্টি করতে যাচ্ছেন।

রাভেনার ভাষায়, ‘এই প্রক্রিয়াটি আমার জন্য বিশেষ অর্থ বহন করে। আমি আমার কুমারীত্ব ফিরে পেতে চাই এবং আবার কুমারী হতে চাই। এটি আমার আত্মসম্মান এবং গভীর ব্যক্তিগত কারণগুলোর সঙ্গে জড়িত। যা আমার জন্য সবসময় গুরুত্বপূর্ণ ছিল’।

হাইমেনোপ্লাস্টি কী?

হাইমেনোপ্লাস্টি মূলত একটি অস্ত্রোপচার প্রক্রিয়া, যেখানে নারী যৌনাঙ্গে হাইমেনের ছিঁড়ে যাওয়া প্রান্তগুলো সেলাই করে পুনরুদ্ধার করা হয়। রাভেনার জন্য এটি একটি প্রতীকী গুরুত্ব বহন করে, যা তার জীবনে ‘নতুন অধ্যায়ের সূচনা’ নির্দেশ করে।

তবে রাভেনা স্বীকার করেছেন যে, এ ধরনের অস্ত্রোপচার প্রায়ই সমালোচনার মুখে পড়ে। ২৩ বছরের এই তরুণী বলেন, ‘দুঃখজনক হলেও সত্যি যে, সবাই এ ধরনের ব্যক্তিগত সিদ্ধান্ত বোঝে না বা সমর্থন করে না। আমাদের উচিত এগুলো বিচার করা ছেড়ে মানুষের সিদ্ধান্তকে সম্মান জানানো’।

চিকিৎসকদের সতর্কবার্তা

এদিকে হাইমেনোপ্লাস্টির সম্ভাব্য শারীরিক, মানসিক এবং নৈতিক ঝুঁকির বিষয়ে চিকিৎসকরা সতর্ক করেছেন। লন্ডনের মেডিসোনাল ক্লিনিকের সিইও ড. হানা সালুসোলিয়া বলেছেন, এই প্রক্রিয়াটি একটি প্রতীকী সার্জারি, যা প্রকৃতপক্ষে কুমারীত্ব পুনরুদ্ধার করে না। এতে সংক্রমণ, দাগ পড়া, অনিয়মিত নিরাময় এবং ফলাফলে অসন্তুষ্টির ঝুঁকি থাকে।

তিনি আরও যোগ করেন, ‘এই অস্ত্রোপচার নৈতিক এবং সাংস্কৃতিক জটিলতা নিয়ে আসে। রোগীদের উচিত এমন সিদ্ধান্ত নেওয়া, যা সমাজের চাপমুক্ত এবং তাদের নিজের ক্ষমতায়ন নিশ্চিত করে’।

রাভেনার অবস্থান

এসব সমালোচনা এবং ঝুঁকির বিষয়ে অবগত থাকলেও রাভেনা তার সিদ্ধান্তে অটল। তিনি বলেন, এটি একজন নারীর অনুভূতি এবং আমি নিজের জন্য কী চাই সে বিষয়ে আমি সচেতন। আমি চাই, নারীরা তাদের নিজ নিজ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বহনে সক্ষম হন।

যদিও রাভেনা এখনো অস্ত্রোপচারের তারিখ চূড়ান্ত করেননি। তবে তিনি তার কুমারীত্ব পুনরুদ্ধারের সময় প্রয়োজনীয় সব নির্দেশনা মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্যে রয়েছে শারীরিক সম্পর্ক এড়ানো, নির্ধারিত সময়ে ঘনিষ্ঠতা থেকে বিরত থাকা এবং সঠিক নিরাময়ের জন্য নিজের আরামের প্রতি মনোযোগ দেওয়া। সূত্র: এনডিটিভি

আন্তর্জাতিক এর আরও খবর
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও

যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা

ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা

যে শর্তে যুদ্ধ থামানো যেতে পারে, জানালেন ইরানের প্রেসিডেন্ট

যে শর্তে যুদ্ধ থামানো যেতে পারে, জানালেন ইরানের প্রেসিডেন্ট

সর্বশেষ সংবাদ
দেশের ঈদের আমেজ লন্ডনে
দেশের ঈদের আমেজ লন্ডনে
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
<span style='color:#ff0000;font-size:16px;'>আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা</span> <br> ৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
<span style='color:#ff0000;font-size:16px;'>জুলাই হত্যাকাণ্ড</span> <br> হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
জুলাই হত্যাকাণ্ড
হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top