logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. তোষাখানা মামলা-২
    বুশরা বিবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

তোষাখানা মামলা-২
বুশরা বিবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৪, ৮:২১:০২

তোষাখানা-২ মামলার শুনানিতে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে স্থাপিত স্পেশাল সেন্ট্রাল কোর্টের বিচারক শাহরুখ আরজুমান্দ এ পরোয়ানা জারি করেন।

প্রথমবার নয়, টানা দশম শুনানিতেও বুশরা বিবি আদালতে হাজির না হওয়ায় বৃহস্পতিবার আদালত এ পদক্ষেপ নেয়।

একই সঙ্গে বুশরা বিবির অনুপস্থিতির বিষয়ে আদালত তার জামিনদারকে ব্যাখ্যা দিতে নোটিশ পাঠিয়েছে।

বুশরা বিবির আইনি দল আগের শুনানিতে আদালতে তার উপস্থিতির প্রতিশ্রুতি দিলেও তিনি টানা দশম শুনানিতেও হাজির হননি।

যদিও বুশরা বিবির আইনজীবী উসমান গুল জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে এবং তিনি সুরক্ষামূলক জামিন পেয়েছেন।

বুশরা বিবির আইনজীবী আদালতকে আশ্বস্ত করেছে যে, সোমবার তিনি নিজে আদালতে হাজির হবেন অথবা তার পক্ষে একজন প্রতিনিধি নিয়োগ করা হবে।

এদিকে বুশরা বিবি ইচ্ছাকৃতভাবে শুনানি এড়িয়ে যাচ্ছেন বলে আদালতে দাবি করেন বিশেষ সরকারি প্রসিকিউটর জুলফিকার আব্বাস নকভি। তিনি ধারাবাহিক অনুপস্থিতির কারণে বুশরা বিবির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির অনুরোধ জানান।

তবে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহার আদালতকে জানান, বুশরা বিবি অসুস্থ এবং তার বিরুদ্ধে একাধিক মামলা হওয়ায় তিনি উপস্থিত হতে পারেননি।

এ অবস্থায় আদালত মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার পর্যন্ত মুলতবি করেছে এবং বুশরা বিবির উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে।

তোষাখানা-২ মামলায় ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে অভিযোগ গঠন আগের শুনানিতে ৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছিল। পেশোয়ার হাইকোর্টে নতুন দায়ের করা মামলার জন্য জামিন নিতে ব্যস্ত থাকায় বুশরা বিবি এই মামলার শুনানিতে উপস্থিত হতে পারেননি বলে তার আইনজীবী দাবি করেছিলেন।

অন্যদিকে সরকারি প্রসিকিউটরের দাবি ছিল, বুশরা বিবি ইচ্ছাকৃতভাবে আদালতের প্রক্রিয়া বিলম্বিত করছেন। যদিও আদালত আগের শুনানিতে গ্রেফতারি পরোয়ানা জারি করার অনুরোধ প্রত্যাখ্যান করে।

তবে আজকের শুনানিতে তার অনুপস্থিতির জন্য কঠোর পদক্ষেপ হিসেবে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সূত্র: সামা টিভি

আন্তর্জাতিক এর আরও খবর
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও

যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা

ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা

যে শর্তে যুদ্ধ থামানো যেতে পারে, জানালেন ইরানের প্রেসিডেন্ট

যে শর্তে যুদ্ধ থামানো যেতে পারে, জানালেন ইরানের প্রেসিডেন্ট

সর্বশেষ সংবাদ
দেশের ঈদের আমেজ লন্ডনে
দেশের ঈদের আমেজ লন্ডনে
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
<span style='color:#ff0000;font-size:16px;'>আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা</span> <br> ৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
<span style='color:#ff0000;font-size:16px;'>জুলাই হত্যাকাণ্ড</span> <br> হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
জুলাই হত্যাকাণ্ড
হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top