logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. উত্তরসূরির নাম ঘোষণা করলেন মাহমুদ আব্বাস

উত্তরসূরির নাম ঘোষণা করলেন মাহমুদ আব্বাস

প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৪, ৩:০২:৫৭

সেই ২০০৫ সাল থেকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন মাহমুদ আব্বাস। বর্তমানে তার বয়স ৮৯। এই অবস্থায় বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন তিনি। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন; কোনো কারণে তার মৃত্যু হলে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হবেন কে? এ নিয়ে জনমনে যখন প্রশ্ন তখন সমাধানটা নিজেই দিয়েছেন প্রেসিডেন্ট আব্বাস। জানিয়েছেন তার মৃত্যু হলে বা পদ ছাড়লে কে হবেন তার উত্তরসূরি।

প্রেসিডেন্ট আব্বাস তার উত্তরসূরি হিসেবে একজন অস্থায়ী বা অন্তর্বর্তীকালীনকে তিন মাসের জন্য প্রেসিডেন্টের চেয়ারে বসার কথা জানিয়েছেন। তার মতে, তার জায়গায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে পারেন ফিলিস্তিন জাতীয় কাউন্সিলের চেয়ারম্যান। যার দায়িত্বে এখন রয়েছেন রাউহি ফাতুহ (৭৫)।

বুধবার এক বিবৃতিতে এসব কথা জানিয়েছেন প্রেসিডেন্ট আব্বাস। যেখানে সরাসরি রাউহি ফাতুহর নাম না জানিয়ে জাতীয় কাউন্সিলরের চেয়ারম্যানকে প্রেসিডেন্টের চেয়ারে অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলানোর কথা বলেছেন তিনি। যার দায়িত্ব হবে তিন মাসের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করে দায়িত্বভার বুঝিয়ে দেওয়া।

রাউহি ফাতুহ, ২০০৪ সালে ইয়াসির আরাফাতের মৃত্যুর পরে স্টপ-গ্যাপ নেতা হিসাবে সংক্ষিপ্তভাবে দায়িত্ব পালন করেছেন। ধারণা করা হচ্ছে আগামীতে তিনিই প্রেসিডেন্ট আব্বাসের স্থলাভিষিক্ত হতে পারেন। কেননা, প্রেসিডেন্ট আব্বাসের কোনো ডেপুটি নেই যাকে এই দায়িত্বে দেখা যেতে পারে।

অবশ্য সম্প্রতি আব্বাসের জনপ্রিয়তা বেশ কমেছে। ২০০৫ সালে চার বছরের জন্য ফিলিস্তিনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে এখনও এই চেয়ার আগলে রেখেছেন তিনি। মাঝে কোনো নির্বাচন হয়নি। তাছাড়া চলমান যুদ্ধের জন্য অনেকেই আর তাকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান না। গত সেপ্টেম্বরে এক জনমত জরিপে দেখা গেছে পশ্চিম তীরের ৮৯ শতাংশ ফিলিস্তিনি আব্বাসের পদত্যাগ চান।

আন্তর্জাতিক এর আরও খবর
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও

যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা

ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা

যে শর্তে যুদ্ধ থামানো যেতে পারে, জানালেন ইরানের প্রেসিডেন্ট

যে শর্তে যুদ্ধ থামানো যেতে পারে, জানালেন ইরানের প্রেসিডেন্ট

সর্বশেষ সংবাদ
দেশের ঈদের আমেজ লন্ডনে
দেশের ঈদের আমেজ লন্ডনে
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
<span style='color:#ff0000;font-size:16px;'>আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা</span> <br> ৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
<span style='color:#ff0000;font-size:16px;'>জুলাই হত্যাকাণ্ড</span> <br> হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
জুলাই হত্যাকাণ্ড
হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top