logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হামাস, প্রস্তাব পর্যালোচনা করছে হিজবুল্লাহ

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হামাস, প্রস্তাব পর্যালোচনা করছে হিজবুল্লাহ


প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৪, ১১:১৩:৩১

লেবাননে হিজবুল্লাহর ওপর হামলা বাড়িয়েছে ইসরায়েলফাইল ছবি: রয়টার্স

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত। গতকাল শুক্রবার হামাসের পক্ষ থেকে গাজায় যুদ্ধবিরতিতে সম্মতির কথা জানানো হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের ক্রমাগত হামলা বন্ধে চাপ প্রয়োগের আহ্বান জানানো হয়।

কাতারে হামাসের রাজনৈতিক কার্যালয় বন্ধ ঘোষণা করার এক সপ্তাহের মধ্যেই হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা এল। গত সপ্তাহে কাতার ইসরায়েল ও হামাস উভয় পক্ষকেই আলোচনায় গুরুত্ব দেখানোর আহ্বান জানিয়ে কাতারে হামাসের কার্যক্রম বন্ধ করার ঘোষণা দেয়।

দোহাভিত্তিক হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পাশাপাশি একে সম্মান দেখানো হলে হামাস গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে পৌঁছাতে প্রস্তুত।’

বাসেম নাইম আরও বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের প্রশাসন ও ট্রাম্পের প্রতি ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে চাপ প্রয়োগের আহ্বান জানাচ্ছি।’

এর আগে দোহার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে বলেন, যখন সব পক্ষ আলোচনায় আগ্রহ ও গুরুত্ব দেখাবে তখনই আবার মধ্যস্থতা প্রচেষ্টা শুরু হবে।

এদিকে হামাসের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা আসার পরও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেইর–আল–বালাহ শহরে এখনো বোমা হামলা চলছে। সেখানকার বাসিন্দারা ধ্বংসস্তূপের ভেতর স্বজনদের খুঁজে ফিরছেন।

হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। এতে ১ হাজার ২০৬ জন নিহত হন। এরপর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। সেখানে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৪৩ হাজার ৭৬৪ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশ নারী ও শিশু। ইসরায়েলে হামলার সময় হামাস সদস্যরা ২৫১ জনকে জিম্মি করে। এর মধ্যে এখনো ৯৭ জন হামাসের হাতে জিম্মি রয়েছেন। গত শুক্রবার হামাসের মিত্র ইসলামিক জিহাদ ইসরায়েলি এক জিম্মির ভিডিও প্রকাশ করেছে। মধ্যস্থতা থেকে কাতার সরে যাওয়ার পর জিম্মিদের ভাগ্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

এদিকে গাজার পাশাপাশি লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। অক্টোবর মাস থেকে ইসরায়েলি হামলায় সেখানে ৩ হাজার ৩৮০ জন নিহত হয়েছে। এদিকে লেবাননেও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। লেবাননের কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের একটি খসড়া যুদ্ধবিরতি প্রস্তাব তাঁরা পেয়েছেন। সেটি পর্যালোচনা করা হচ্ছে। লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সমর্থক ইরান বলেছেন, তারা লেবাননে যুদ্ধবিরতি প্রস্তাবকে সমর্থন জানাবে।

নাম প্রকাশ না করে যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, মার্কিন রাষ্ট্রদূত লিসা জনসন গত বৃহস্পতিবার লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ স্পিকার নাবিহ বেরির সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। পাঁচ পাতার ওই প্রস্তাবে ১৩টি পয়েন্ট রয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে এ যুদ্ধবিরতি প্রস্তাবে মধ্যস্থতাকারী হিসেবে ফ্রান্স রয়েছে। যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল ও হিজবুল্লাহ রাজি হলে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স যৌথ বিবৃতি দেবে। ৬০ দিনের এ যুদ্ধবিরতির সময় লেবানন–ইসরায়েল সীমান্তে সেনা মোতায়েন রাখবে লেবানন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের প্রস্তাব পর্যালোচনায় তিন দিন সময় চেয়েছেন বেরি। ইসরায়েল কর্তৃপক্ষ অবশ্য হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা অব্যাহত রাখতে চায়। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কূটনৈতিক সমাধানের পথে এগোতে আগ্রহী।

আন্তর্জাতিক এর আরও খবর
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও

যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা

ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা

যে শর্তে যুদ্ধ থামানো যেতে পারে, জানালেন ইরানের প্রেসিডেন্ট

যে শর্তে যুদ্ধ থামানো যেতে পারে, জানালেন ইরানের প্রেসিডেন্ট

সর্বশেষ সংবাদ
দেশের ঈদের আমেজ লন্ডনে
দেশের ঈদের আমেজ লন্ডনে
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
<span style='color:#ff0000;font-size:16px;'>আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা</span> <br> ৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
<span style='color:#ff0000;font-size:16px;'>জুলাই হত্যাকাণ্ড</span> <br> হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
জুলাই হত্যাকাণ্ড
হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top