logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. ব্যবসা
3. খাদ্য মূল্যস্ফীতি আবার ১২ শতাংশ ছাড়াল

খাদ্য মূল্যস্ফীতি আবার ১২ শতাংশ ছাড়াল

প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৪, ৭:৪৯:৫৬

দেশে খাদ্য মূল্যস্ফীতি আবার ১২ শতাংশ ছাড়িয়ে গেছে। সদ্য সমাপ্ত অক্টোবর মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ৬৬ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আজ বুধবার মূল্যস্ফীতির হালনাগাদ এই চিত্র প্রকাশ করেছে।

আগের মাস সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৪০ শতাংশ। গত জুলাই মাসে অবশ্য খাদ্য মূল্যস্ফীতি ১৪ দশমিক ১০ শতাংশে উঠেছিল, যা গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ।

গত কয়েক মাস ধরেই দেশে খাদ্য মূল্যস্ফীতি ১০ শতাংশের ওপরে রয়েছে। এটি বিশেষ করে গরিব ও সীমিত আয়ের মানুষকে বেশি ভোগাচ্ছে।

বিবিএসের হিসাব অনুসারে, অক্টোবর মাসে সার্বিক মূল্যস্ফীতিও বেড়েছে। সেটিও আবারও ১০ শতাংশ ছাড়িয়েছে। অর্থাৎ ১০ দশমিক ৮৭ শতাংশে উঠেছে। গত সেপ্টেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৯ দশমিক ৯২ শতাংশে নেমেছিল। তার আগের মাস আগস্টে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ। তারও আগে জুলাই মাসে দেশে মূল্যস্ফীতির হার ছিল ১১ দশমিক ৬৬ শতাংশ, যা গত এক যুগের মধ্যে সর্বোচ্চ।

তবে অক্টোবর মাসে খাদ্য মূল্যস্ফীতি বাড়লেও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কমেছে। এই মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কমে হয়েছে ৯ দশমিক ৩৪ শতাংশ। এর আগের মাস সেপ্টেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৫০ শতাংশ।

গত অক্টোবর মাসে ডিমের মূল্যবৃদ্ধি বেশ আলোচনায় ছিল। একপর্যায়ে ডিমের ডজন ১৭০-১৮০ টাকা পর্যন্ত উঠে যায়। শাকসবজির দামও বেশ চড়া ছিল। তখন বিশেষ করে পেঁয়াজের দামও বেশ বৃদ্ধি পায়। চালের দামও ছিল বাড়তি।

দেড় বছর ধরে দেশে চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, আটা, আলু, পেঁয়াজ, রসুন, ডিম, মুরগি, গরুর মাংস, শাকসবজি, মসলাসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। এতে সীমিত ও নিম্ন আয়ের মানুষেরা বেশি চাপে পড়েছেন। বর্তমানে চালের দাম স্থিতিশীল আছে। তবে ডিমের ডজন ১৭৫ টাকায় উঠে যাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। আবার শীতের সবজিও বাজারে তেমন একটা নেই, যা আছে তার দাম আকাশচুম্বী।

উচ্চ মূল্যস্ফীতি এখন দেশের অর্থনীতিতে অন্যতম বড় চ্যালেঞ্জ। প্রায় দেড় বছর ধরেই মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে আছে। মূল্যস্ফীতি একধরনের করের মতো, যা ধনী-গরিব নির্বিশেষে সবার ওপর চাপ বাড়ায়।

আয় বৃদ্ধির তুলনায় মূল্যস্ফীতি বেশি বেড়ে গেলে গরিব ও মধ্যবিত্তের সংসার চালাতে ভোগান্তি বাড়ে। এমনিতেই বাজারের জিনিসপত্রের দাম বেশ চড়া। তার সঙ্গে চিকিৎসা, পরিবহনসহ খাদ্যবহির্ভূত খাতেও খরচ বেড়ে গেছে। সব মিলিয়ে মূল্যস্ফীতির এ চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন মানুষ।

কয়েক বছর ধরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সংকলিত মূল্যস্ফীতির তথ্য নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছেন অর্থনীতিবিদেরা। তবে নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর সেই চিত্র পাল্টে যায়। যে কারণে হঠাৎ করে মূল্যস্ফীতির হার বেড়ে যায়। নতুন সরকারের নীতিনির্ধারকেরাও দাবি করেন, বিবিএস এখন সঠিক পরিসংখ্যান প্রকাশ করছে।

ব্যবসা এর আরও খবর
সিলেটসহ সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা

সিলেটসহ সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা

সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ

সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ

ফের বাড়ল স্বর্ণের দাম

ফের বাড়ল স্বর্ণের দাম

মালয়েশিয়ার শ্রমবাজার
সব রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দিতে বলেছি : আসিফ নজরুল

মালয়েশিয়ার শ্রমবাজার
সব রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দিতে বলেছি : আসিফ নজরুল

সর্বশেষ সংবাদ
ঢাকা-১৭
তারেক রহমান এগিয়ে
ঢাকা-১৭
তারেক রহমান এগিয়ে
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান
নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান
৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু
খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড়
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড়
হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
দেশে ভোট উৎসব শুরু
দেশে ভোট উৎসব শুরু
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা, তারেক রহমান ও শফিকুর রহমান কোথায় ভোট দেবেন?
প্রধান উপদেষ্টা, তারেক রহমান ও শফিকুর রহমান কোথায় ভোট দেবেন?
সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট
সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট
বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা
প্রধান উপদেষ্টার সম্পদ সাড়ে ১৫ কোটি টাকার বেশি
বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা
প্রধান উপদেষ্টার সম্পদ সাড়ে ১৫ কোটি টাকার বেশি

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top