logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. এশিয়াটিক সোসাইটির সদস্য নির্বাচিত হলেন সাদেকা হালিম

এশিয়াটিক সোসাইটির সদস্য নির্বাচিত হলেন সাদেকা হালিম


প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৪, ৮:৩৬:১১

জবি প্রতিনিধি : বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কাউন্সিল নির্বাচনে (২০২৪-২৫) সদস্য পদে জয়লাভ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। ৪৫৫ ভোট পেয়ে ১০ জন সদস্যের মধ্যে তিনি চতুর্থ স্থান অর্জন করেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে ৮ টি পদের বিপরীতে দুটি প্যানেলে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ছিলেন ১২৮৭ জন।

এছাড়া নির্বাচনে সভাপতি পদে ড. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক পদে ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, সহ-সভাপতি পদে ড. হাফিজা খাতুন, ড. সাহজাহান মিয়া ও ড. ইয়ারুল কবীর, কোষাধ্যক্ষ পদে ড. মোহাম্মদ আবদুল মজিদ, সম্পাদক পদে ড. মোঃ আবদুর রহিম নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে ড. এ কে এম গোলাম রাব্বানী, খান মাহবুব, মোঃ লুৎফর রহমান, ড. সাদেকা হালিম, ড. আশা ইসলাম নাঈম, ড. আবদুল বাছির, ড. নাজমা খান মজলিস, ড. মোঃ আব্দুল করিম, ড. শুচিতা শরমিন ও ড. সাব্বির আহমেদ নির্বাচিত হন।

এদিকে এশিয়াটিক সোসাইটিতে দুইটি প্যানেলে নির্বাচন হয়। নির্বাচনে মুক্তবুদ্ধি চর্চার প্যানেল ও মূলধারা প্যানেল দেয়া হয়। মুক্তবুদ্ধি চর্চার প্যানেল থেকে সদস্য পদে ৪ জন বাদে বাকিরা মূলধারার প্যানেল থেকে জয়লাভ করেন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক জানান, এই নির্বাচনে বিএনপি ও জামায়াতের ভোটারদের প্রভাব পরেছে। জাতীয় নির্বাচনের মতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জামায়াত-বিএনপি সমর্থিত সাদা দল শিক্ষক সমিতির নির্বাচনে অংশ গ্রহণ করেনি। তবে এশিয়াটিক সোসাইটির নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে। এতে জামায়াত-বিএনপির সময় ভোটার হওয়া শিক্ষকরা ফলাফলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, অধ্যাপক ড. সাদেকা হালিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী উপাচার্য। সাদেকা হালিমের পিতা ফজলুল হালিম চৌধুরী ১৯৭৬ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের প্রথম নির্বাচিত নারী ডীন এবং বাংলাদেশের প্রথম নারী তথ্য কমিশনার ছিলেন। ২০২২ সালে সাদেকা হালিম আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হন।

শিক্ষাঙ্গন এর আরও খবর
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল

এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু

শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি করলে ৫০০০ টাকা জরিমানা

শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি করলে ৫০০০ টাকা জরিমানা

সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top