logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. শীর্ষ সংবাদ
3. দেশের মানুষকে উপোস রেখে সরকার উন্নয়নের গান শোনাচ্ছে : সিলেটে সেলিমা রহমান

দেশের মানুষকে উপোস রেখে সরকার উন্নয়নের গান শোনাচ্ছে : সিলেটে সেলিমা রহমান

প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০২:৩৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী সেলিমা রহমান বলেছেন, ‘বিনা ভোটের সরকারের লুটপাটের কারণে দেশের মানুষের আজ খাবার জুটছে না। চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম আকাশছোঁয়া। মানুষ অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। কিন্তু দেশের মানুষকে উপোস রেখে আওয়ামী লীগ সরকার উন্নয়নের গান গাচ্ছে। জনগণ এই গান আর শুনতে চায় না। তাদের এখন একটাই চাওয়া- কখন এই অবৈধ সরকার বিদায় নেবে।’

তিনি বলেন, ‘দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। আর জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই এ সরকারের বিদায় নিশ্চিত হবে।’

সেলিমা রহমান আজ শনিবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিএনপি আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নগরীর রেজিস্ট্রারি মাঠে আয়োজিত সমাবেশে সেলিমা রহমান আরও বলেন, ‘দেশ এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। ২০১৪ সালের নির্বাচনে কোনো মানুষ ভোটকেন্দ্রে যায়নি, ভোটকেন্দ্রে কুকুর শুয়েছিল। তাই এই নির্বাচনকে মানুষ কুত্তা মার্কা নির্বাচন বলে। আর ২০১৮ সালে দিনের ভোট আগের রাতেই শেষ হয়ে যায়। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।’

সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, ড. এনামুল হক চৌধুরী ও খন্দকার আবদুল মুক্তাদির, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, বিএনপির কেন্দ্রীয় নেতা নাসের রহমান, জি কে গউস, কলিম উদ্দিন আহমদ মিলন, আবদুর রাজ্জাক, শাম্মী আক্তার, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, বিএনপি নেতা ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের শামীম, মিজানুর রহমান চৌধুরী, হাদিয়া চৌধুরী মুন্নী প্রমুখ।

শীর্ষ সংবাদ এর আরও খবর
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

জাতির উদ্দেশে ভাষণে সিইসি
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি

জাতির উদ্দেশে ভাষণে সিইসি
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি

জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

প্লট দুর্নীতির মামলা
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

প্লট দুর্নীতির মামলা
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি
যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা
প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা
তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
জাতির উদ্দেশে ভাষণে সিইসি
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি
জাতির উদ্দেশে ভাষণে সিইসি
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি
সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
বিজয় দিবস
বিজয় দিবস
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top