logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. লাইফস্টাইল
  3. পেঁপের সঙ্গে ভুলেও খাবেন না যে ৩ খাবার

পেঁপের সঙ্গে ভুলেও খাবেন না যে ৩ খাবার


প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৩, ৮:৩৩:৩৬

সুমিষ্ট ফল পেঁপে। এটি বেশ সহজলভ্যও। কাঁচা এবং পাকা দুই অবস্থায়ই পেঁপে খাওয়া যায়। কাঁচা অবস্থায় সবজি হিসেবে আর পাকলে ফল হিসেবে খাওয়া হয়। জনপ্রিয় এই ফলের আছে অনেকগুলো উপকারিতা। পেঁপের পুষ্টিগুণ সম্পর্কে কম-বেশি সবারই জানা। তবে কিছু খাবারের সঙ্গে পেঁপে খেতে নিষেধ করেন বিশেষজ্ঞরা। তার কারণ জানা আছে কি?

আমাদের শরীর সুস্থ রাখতে ভেতর থেকে কাজ করে পেঁপে। এই ফলে থাকা প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন ও ফাইবার অনেক অসুখের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তাই প্রতিদিনের খাবারের তালিকায় পেঁপে রাখা উপকারী। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কাজ করে। ফলে ছোট-খাটো বিভিন্ন অসুখ সহজে কাবু করতে পারে না। এরপরও এমন তিন খাবার আছে যেগুলোর সঙ্গে পেঁপে খেতে নিষেধ করা হয়। চলুন জেনে নেওয়া যাক সেই খাবারগুলো কী এবং নিষেধের কারণ সম্পর্কে-

লেবু ও পেঁপে

ভিটামিন সি সমৃদ্ধ লেবুর রয়েছে অসংখ্য কার্যকারিতা। প্রতিদিনের খাবারে লেবু রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তবে এই লেবু আবার পেঁপের সঙ্গে মিশিয়ে খেতে নিষেধ করেন তারা। কারণ পেঁপে ও লেবু যখন একসঙ্গে খাওয়া হয় তখন কমে যেতে পারে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা। সেখান থেকে দেখা দিতে পারে পেটের বিভিন্ন সমস্যা। পাকা পেঁপে টুকরো করে তার উপরে লেবুর রস ছড়িয়ে খাওয়ার অভ্যাস থাকে অনেকের। এটি দেখতে স্বাস্থ্যকর মনে হলেও আসলে কিন্তু তা নয়। তাই যতই সুস্বাদু মনে হোক, এই অভ্যাস থাকলে বাদ দিন। কারণ, দুটি স্বাস্থ্যকর খাবার হলেও একসঙ্গে খাওয়া মোটেও উপকারী নয়।

দই ও পেঁপে

দই খাওয়ার উপকারিতা জানা আছে নিশ্চয়ই? হজমের সমস্যার সমাধানে কাজ করে দই। এছাড়া এই প্রোবায়োটিক খাবার আরও অনেক শারীরিক অসুস্থতার সমাধান দিতে পারে। কিন্তু যখন আপনি উপকারী পেঁপের সঙ্গে দই মিশিয়ে খাবেন, তখন এই দুই উপকারী উপাদান মিলে শরীরের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে। দই ও পেঁপে একসঙ্গে খেলে পেটের সমস্যা, বদহজম, বমি কিংবা বমি বমি ভাব দেখা দিতে পারে। তাই একইসঙ্গে পেঁপে ও দই কখনো খাবেন না। স্মুদি তৈরিতে ভুলেও এই দুই উপাদান একসঙ্গে দেবেন না। এর যেকোনো একটি খাওয়ার পর অন্তত চার ঘণ্টা বিরতি দিয়ে অপর খাবারটি খেতে পারেন।

টমেটো ও কাঁচা পেঁপে

কাঁচা পেঁপেও কম উপকারী নয়। আমাদের দেশে কাঁচা পেঁপের তরকারি কিংবা সালাদ অহরহ খাওয়া হয়। অনেক সময় সালাদের বাটিতে কাঁচা পেঁপের সঙ্গে দেখা যায় টমেটোও। এই সালাদ খেতে সুস্বাদু তাতে সন্দেহ নেই। কিন্তু উপকারীও কি? মোটেই নয়। বরং এই দুই খাবার একসঙ্গে খেলেই বাঁধবে বিপত্তি। তাই সুস্থ থাকতে চাইলে কাঁচা পেঁপের সঙ্গে কখনোই টমেটো মিশিয়ে খাবেন না।

লাইফস্টাইল এর আরও খবর
দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?

দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?

যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ

যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ

ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে খান ঢ্যাঁড়শ

ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে খান ঢ্যাঁড়শ

কালো পোশাকে কেন গরম বেশি লাগে?

কালো পোশাকে কেন গরম বেশি লাগে?

সর্বশেষ সংবাদ
<span style='color:#ff0000;font-size:16px;'>ঢাকা-১৭</span> <br> তারেক রহমান এগিয়ে
ঢাকা-১৭
তারেক রহমান এগিয়ে
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান
নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান
৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু
খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড়
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড়
হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
দেশে ভোট উৎসব শুরু
দেশে ভোট উৎসব শুরু
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা, তারেক রহমান ও শফিকুর রহমান কোথায় ভোট দেবেন?
প্রধান উপদেষ্টা, তারেক রহমান ও শফিকুর রহমান কোথায় ভোট দেবেন?
সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট
সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট
<span style='color:#ff0000;font-size:16px;'>বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা</span> <br> প্রধান উপদেষ্টার সম্পদ সাড়ে ১৫ কোটি টাকার বেশি
বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা
প্রধান উপদেষ্টার সম্পদ সাড়ে ১৫ কোটি টাকার বেশি

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top