logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. মধ্যরাতে বাসায় ফিরে মিম দেখেন ১৫টা জন্মদিনের কেক

মধ্যরাতে বাসায় ফিরে মিম দেখেন ১৫টা জন্মদিনের কেক


প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২২, ২:১৯:৩৫

রাতে একটি প্রতিষ্ঠানের লাইভ শো শেষ করে বাসায় ফিরতে দেরি হয় হাল আমলের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিমের। বাসায় ফিরেন ১২টা ২০ মিনিটের পর। ফিরেই চমকে যান। যদিও এর আগে বাসায় ফেরা অবস্থা গাড়িতেই চমকে দিয়েছেন তার বাবা। গাড়িতেই মেয়ের জন্মদিনে সেস্পশাল উইশটি করেন তিনি। আর বাসায় ফিরেই দেখেন তার ড্রয়িংরুমের টেবিলে ১৫টির বেশি জন্মদিনের কেক সাজানো।

বিদ্যা সিনহা মিমের জন্মদিন আজ। দিনটিতে কাছের মানুষের শুভ কামনার বন্যায় ভাসছেন তিনি। ভাসছেন আনন্দে, আবেগে। রাত করে বাসায় ফেরায় মিম ভেবেই নিয়েছিলেন হয়তো রাতে কোনো আয়োজন থাকবেন না। কাছের মানুষরা এই রাতে কে আসবে! সকালে আবার একটা প্রোগ্রামের জন্য চট্টগ্রামের ফ্লাইট। তাই বাসায় গিয়েই ঘুমিয়ে পড়বেন। কিন্তু ভাবনার উল্টোটা ঘটল মিমের বেলায়।

বাসায় গিয়ে দেখলেন বাসা ভর্তি মানুষ।  মিমের প্রিয় মানুষরা জন্মদিনের জন্য আনা ১৫টি কেক কাটার অপেক্ষা করছেন। সব কিছু দেখে মিম আবেগি হয়ে পড়েন।  অবাকও হোন।

মিম বলেন, ‘গতকাল একটি লাইভে শেষ করে রাত ১২টা  ২০ মিনিটের পর বাসায় ফিরি। যেহেতু বাসায় দেরি হয় তাই ভেবেছিলাম বাবা-মা মনে হয় ঘুমিয়ে পড়েছে।  কিন্তু বাসায় প্রবেশ করেই দেখি আমার সব প্রিয় মানুষগুলো একসঙ্গে অপেক্ষা করছেন আমার জন্য। টেবিল ভর্তি ১৫টা কেক সাজানো।’

এদিকে চলতি বছরটা মিমের বৃহস্পতি যেনো তুঙ্গে ‘পরাণ’ ছবির অনন্যা হয়ে পুরো দেশের দর্শককে মাতিয়েছেন। এরপর ‘দামাল’ ছবিতে হাসনা হয়েও প্রশংসা কুঁড়িয়েছে সবার। এ বছরের আলোচিত এ নায়িকার  জন্মদিনের  প্রথম প্রথম উইশটা কে করল? জানতে প্রশ্ন করলেই মিম জানালেন তার বাবা। মিম যখন গাড়িতে করে ফিরছিলেন সে সময়ই তার বাবা উইশ করেন।

মিম বলেন, গতকাল রাতে গাড়িতে করে যখন ফিরছিলাম তখন প্রথমে উইশ করেন আমার বাবা। এরপর বাসায় প্রবেশ করে সারপ্রাইজ হই। আমার যে মানুষগুলো সবচেয়ে কাছের সেই মানুষগুলো রাতেই দেখি বাসায় কেক নিয়ে হাজির। প্রায় পুরো রাতটাই গতকাল প্রিয় মানুষদের সঙ্গে কাটিয়েছি, তাদের সঙ্গে আড্ডা দিয়েছি।  যদিও আমার সকালে চট্টগ্রামের ফ্লাইট। তারপরও রাত জেগে সবার সবার সঙ্গেই ইনজয় কেরছি।’

লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০০৭ প্রতিযোগিতায় মিম প্রথম স্থান অধিকার করে মিডিয়ায় আগমন করেন। প্রতিযোগিতার পর হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রূপালি পর্দায় পা রাখেন। এরপর মডেলিং ও নাটকের ব্যস্ত তারকা হিসেবে পাওয়া যায় তাকে। বর্তমানে  চলচ্চিত্রেই থিতু মিম।

বিনোদন এর আরও খবর
রণবীর বেছে নিলেন দীপিকাকে

রণবীর বেছে নিলেন দীপিকাকে

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

আয়েশা ওমরের ‘লাজাওয়াল ইশক’ ঘিরে অনলাইনে তোলপাড়

আয়েশা ওমরের ‘লাজাওয়াল ইশক’ ঘিরে অনলাইনে তোলপাড়

আসছে ‘গদর ৩’, তবে কি পরিচালকের সঙ্গে দ্বন্দ্ব মিটছে আমিশার?

আসছে ‘গদর ৩’, তবে কি পরিচালকের সঙ্গে দ্বন্দ্ব মিটছে আমিশার?

সর্বশেষ সংবাদ
নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান
নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান
৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু
খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড়
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড়
হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
দেশে ভোট উৎসব শুরু
দেশে ভোট উৎসব শুরু
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা, তারেক রহমান ও শফিকুর রহমান কোথায় ভোট দেবেন?
প্রধান উপদেষ্টা, তারেক রহমান ও শফিকুর রহমান কোথায় ভোট দেবেন?
সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট
সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট
<span style='color:#ff0000;font-size:16px;'>বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা</span> <br> প্রধান উপদেষ্টার সম্পদ সাড়ে ১৫ কোটি টাকার বেশি
বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা
প্রধান উপদেষ্টার সম্পদ সাড়ে ১৫ কোটি টাকার বেশি
এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
পবিত্র শবেবরাত আজ
পবিত্র শবেবরাত আজ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top