logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস

প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২২, ৭:৫৬:০৫

রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাতকালে লিজ ট্রাস- ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন লিজ ট্রাস। মঙ্গলবার স্কটল্যান্ডের বালমোরালে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ শেষে দায়িত্ব বুঝে নেন কনজারভেটিভ পার্টির এ নেতা। এর আগে রানির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসন।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, ক্ষমতা হস্তান্তরটি খুব যত্ন সহকারে করা হয়েছে।

এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানায়, বরিস জনসন তার পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং রানি তা গ্রহণ করেছেন সদয়ভাবে।

রানির অসুস্থতার কারণে এই বৈঠকগুলো হয়েছে লন্ডনের বাকিংহাম প্যালেসের পরিবর্তে স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে।

লিজ ট্রাস ও জনসন দুইজন আলাদা আলাদাভাবে বালমোরালে যান। সেখানে যাওয়ার আগে জনসন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে বিদায়ী ভাষণ দেন।

সেই ভাষণে তিনি তুলে ধরেন ব্রেক্সিট, কোভিড টিকাসহ তার সরকারের নানা সফলতা ও ইউক্রেন প্রসঙ্গও। তার বক্তব্যের সময় সেখানে উপস্থিত ছিলেন এমপি, সহযোগীরা ও স্ত্রী ক্যারি।

বক্তব্যে জনসন জানান, কীভাবে ব্রেক্সিট সফল করেছেন এবং দ্রুততম সময়ে বৃটিশ নাগরিকদের কাছে কোভিড টিকা পৌঁছে দিয়েছেন তিনি। এ ছাড়া, শিক্ষা, স্বাস্থ্য ও বিনিয়োগের ক্ষেত্রে নিজ সরকারের সাফল্য তুলে ধরেন।

রাশিয়ার বিষয়ে তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জ্বালানি সংকট দিয়ে যুক্তরাজ্যের জনগণকে ব্ল্যাকমেইল করতে পারবেন না। নতুন কনজারভেটিভ সরকার এই সংকট কাটিয়ে উঠবে।

এ ছাড়া নতুন সরকারের প্রতি সমর্থন থাকবে জানিয়ে তিনি বলেন, আমরা সব সমস্যা উৎরে যাব এবং সব দিক থেকে শক্তিশালী হয়ে উঠব। এ কাজের জন্য লিজ ট্রাসকে সমর্থন দেওয়ার সময় এখনই।

লিজ ট্রাসের রাজনৈতিক যাত্রা

ব্রিটেনে প্রধানমন্ত্রী পদের দৌড়ে বিজয়ী স্বল্প পরিচিত রাজনীতিবিদ লিজ ট্রাসের রাজনৈতিক যাত্রা বেশ বৈচিত্র্যময়। তিনি তার পূর্বসূরির মতো ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে সুপরিচিত নন। এমনকী, টোরি দলের সংসদ সদস্যদের কাছেও প্রধানমন্ত্রীর পদের জন্য সবচেয়ে যোগ্য দাবিদার ছিলেন না।

ব্যালমোরাল প্রাসাদ, স্কটল্যান্ডে রানির বাসস্থান

তবে কনজারভেটিভদের মৌলিক মূল্যবোধগুলোতে ফিরে যাওয়ার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন অর্থাৎ, কর কর্তন ও রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়ানো, তা দলের সদস্যদের কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং শেষ পর্যন্ত তাদের ভোটেই বরিস জনসনের বদলে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন লিজ ট্রাস।

এ ছাড়াও, প্রতিদ্বন্দ্বী ধনী পরিবারের সন্তান ও ভারতীয় বংশোদ্ভূত রিশি সুনাকের তুলনায় লিজকে কর্মীরা কাছের মানুষ হিসেবে বিবেচনা করেছেন। যার প্রতিফলন ঘটেছে ভোটের ফলাফলে।

ইউ কে এর আরও খবর
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে

লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে

সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ

সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ

সর্বশেষ সংবাদ
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ
গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top