logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথে লিজ ট্রাস, পিছিয়ে ঋষি সুনাক

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথে লিজ ট্রাস, পিছিয়ে ঋষি সুনাক

প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২২, ৮:২৬:০৫

দেশব্যাপী প্রচার, এক ডজন বক্তৃতা এবং তিনটি টেলিভিশন বিতর্কের পর, শুক্রবার কনজারভেটিভ পার্টির সদস্যদের ভোট প্রদান শেষে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে লিজ ট্রাস। প্রাক্তন চ্যান্সেলর ঋষি সুনাকের বিরুদ্ধে পররাষ্ট্র সচিবের এই টানা প্রচারের ফলাফল সোমবার ঘোষণা করার কথা রয়েছে। পরের দিন প্রধানমন্ত্রী বরিস জনসন রানী দ্বিতীয় এলিজাবেথের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার আগেই এই সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

কনজারভেটিভ পার্টির আনুমানিক ২ লাখ সদস্যের পোস্টাল এবং অনলাইন ভোট শুরু হয় আগস্টের শুরুতে।

যার এক মাস আগে জনসন তার পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন।

জানা গেছে সদস্যদের ভোটে ট্রাস সুনাকের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছেন। তাদের মধে বিজয়ীজন প্রধানমন্ত্রীর ১০ ডাউনিং স্ট্রিটের কার্যালয়ে ফিরে এলে খুব দ্রুতই বিভিন্ন সমস্যার মুখে পড়বেন বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পরে বিভিন্ন জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। যা ব্রিটেনকে সবচেয়ে খারাপ ব্যয়-সংকটের মধ্যে ফেলেছে। দেশটিতে মুদ্রাস্ফীতি দুই অঙ্কের ঘরে পৌঁছেছে।

লাখ লাখ মানুষ বলছে, অক্টোবর থেকে দেশটিতে জ্বালানির খরচ ৮০ শতাংশ বাড়ায় তারা আসন্ন শীতে খাবার কেনা ও ঘর গরম রাখার মধে একটিকে বেছে নেওয়ার মত কঠিন পরিস্থিতির মুখে পড়বে। কর কমালেও তাতে খুব দরিদ্রদের কোন উপকার হবে না।

কিন্তু বৃহস্পতিবার দ্য সান সংবাদপত্রে তার লেখাতেই তিনি বলেছিলেন, ‘এই শীতে মানুষ যাতে অসহনীয় জ্বালানি ব্যয়ের সম্মুখীন না হয় তা নিশ্চিত করার জন্য অবিলম্বে সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাস। ‘

ট্রাস কয়েক সপ্তাহ ধরে সরাসরি টাকা হস্তান্তরের বিভিন্ন দাবি বাতিল করেছেন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের মতই আর কোনো কর না দেওয়ার ঘোষণা করলেও কিছুদিনের মধ্যে সেই ঘোষণা প্রত্যাহার করেন তিনি।

বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িয়ে পদত্যাগ করতে বাধ্য হন বরিস জনসন। একসময় ব্রিটেনে ব্রেক্সিটের নায়ক ছিলেন জনসন। ব্রিটেনের আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৫ সালে। ততদিন পর্যন্ত লিজ ট্রাস ব্রিটেনকে নেতৃত্ব দেবেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে জনসনের পদত্যাগের পর থেকে কনজারভেটিভ পার্টিকে ক্রমাগত আক্রমণ করে চলেছে প্রধান বিরোধী দল লেবার পার্টি। তাদের দাবি ব্রিটেনে ‘জম্বি সরকার’ চলছে। ১৯৭৯ সালে মার্গারেট থ্যাচারের জয়ের পর থেকে প্রথমবার এত বড় অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে ব্রিটেন।

বিভিন্ন জনমত সমীক্ষায় দেখা গেছে, ক্রমাগত আক্রমণের পড়ে এই মুহুর্তে ব্রিটেনের লেবার পার্টি প্রায় দুই অংকের বেশি সমর্থন নিয়ে এগিয়ে রয়েছে কনজারভেটিভ পার্টির তুলনায়।

লাখ লাখ মানুষ বলছে, অক্টোবর থেকে দেশটিতে জ্বালানির খরচ ৮০ শতাংশ বাড়ায় তারা আসন্ন শীতে খাবার কেনা ও ঘর গরম রাখার মধে একটিকে বেছে নেওয়ার মত কঠিন পরিস্থিতির মুখে পড়বে।

ইউ কে এর আরও খবর
হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

<span style='color:#ff0000;font-size:16px;'>সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের ইফতার মাহফিল</span> <br> দেশে সামাজিক কল্যাণে সংগঠকদের এগিয়ে আসা উচিত — আপসানা বেগম এমপি 

সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের ইফতার মাহফিল
দেশে সামাজিক কল্যাণে সংগঠকদের এগিয়ে আসা উচিত — আপসানা বেগম এমপি 

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নারী দিবস ও স্বাধীনতার আলোচনা, ইফতার সম্পন্ন

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নারী দিবস ও স্বাধীনতার আলোচনা, ইফতার সম্পন্ন

তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য

তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য

সর্বশেষ সংবাদ
যে শর্তে যুদ্ধ থামানো যেতে পারে, জানালেন ইরানের প্রেসিডেন্ট
যে শর্তে যুদ্ধ থামানো যেতে পারে, জানালেন ইরানের প্রেসিডেন্ট
চট্টগ্রামে পৌঁছেছে ২৭ হাজার টন ডিজেলবাহী আরও একটি ট্যাংকার
চট্টগ্রামে পৌঁছেছে ২৭ হাজার টন ডিজেলবাহী আরও একটি ট্যাংকার
সিলেটে বিপুল ভারতীয় পণ্যসহ আটক ৮
সিলেটে বিপুল ভারতীয় পণ্যসহ আটক ৮
পরকীয়ার জেরে মালিককে পিটিয়ে মারলেন গাড়িচালক
পরকীয়ার জেরে মালিককে পিটিয়ে মারলেন গাড়িচালক
ভাতিজাকে শাসন করার খেসারত দিতে হলো জীবন দিয়ে
ভাতিজাকে শাসন করার খেসারত দিতে হলো জীবন দিয়ে
বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে জামায়াত আমিরের আহ্বান
বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে জামায়াত আমিরের আহ্বান
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ শুরু
হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ইরানের হামলায় ইসরাইলে নিহত আরও ১, দুজনের অবস্থা আশঙ্কাজনক
ইরানের হামলায় ইসরাইলে নিহত আরও ১, দুজনের অবস্থা আশঙ্কাজনক
হাদি হত্যায় ভারতে গ্রেফতার দুজনকে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাদি হত্যায় ভারতে গ্রেফতার দুজনকে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল
হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী
জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর
জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর
<span style='color:#ff0000;font-size:16px;'>সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের ইফতার মাহফিল</span> <br> দেশে সামাজিক কল্যাণে সংগঠকদের এগিয়ে আসা উচিত — আপসানা বেগম এমপি 
সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের ইফতার মাহফিল
দেশে সামাজিক কল্যাণে সংগঠকদের এগিয়ে আসা উচিত — আপসানা বেগম এমপি 
মূল্যস্ফীতি আবার বাড়ল
মূল্যস্ফীতি আবার বাড়ল

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top