logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ
  3. সুনামগঞ্জে গণপরিবহন সংকট, ভাড়া নিয়ে তর্ক-বিতর্ক

সুনামগঞ্জে গণপরিবহন সংকট, ভাড়া নিয়ে তর্ক-বিতর্ক


প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২২, ১০:০৪:১৬

সুনামগঞ্জ প্রতিনিধি : দেশের বিভিন্ন অঞ্চলের মতো জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে সুনামগঞ্জেও।

শনিবার সরেজমিন দেখা যায়, জেলার বিভিন্ন সড়কে গণপরিবহন সংকটের কারণে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। পাশাপাশি কাউন্টার ও টার্মিনালে থাকা দূরপাল্লার বাসের সংখ্যাও অন্যান্য দিনের চেয়ে অনেক কম। ভাড়া নিয়ে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে চলছে তর্ক-বিতর্ক।

বাস টার্মিনাল এলাকায় গিয়ে দেখা যায়, ডিজেল-পেট্রোলের দাম বাড়ার কারণে সকাল থেকেই সুনামগঞ্জ-সিলেটে বিরতিহীন বাসের ভাড়া ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা এবং এসি বাসের (নিলাদ্রী) ভাড়া ৩০ টাকা বাড়িয়ে ১৯০ টাকা আদায় করা হচ্ছে। এ ছাড়া সুনামগঞ্জ-ঢাকার বাসগুলো আগের চেয়ে জনপ্রতি ভাড়া ১০০ টাকা বাড়িয়ে ৭৫০ টাকা আদায় করছে।

সিলেটগামী যাত্রীরা বলেন, সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত ছাড়াই হঠাৎ ভাড়া বাড়ানো হয়েছে। তার মধ্যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও বাস পাওয়া যাচ্ছে না। অতিরিক্ত ভাড়া আদায় করার জন্য কৃত্রিম পরিবহন সংকট সৃষ্টি করা হয়েছে।

বাসচালকদের ভাষ্য, তেলের দামের সঙ্গে চলতি ভাড়ার সামঞ্জস্য না হওয়ায় পোষানো যাচ্ছে না। এজন্য বাস ছাড়ছেন না তাঁরা।

দুপুরে সুনামগঞ্জ বাসস্টেশনে গিয়ে দেখা যায়, বাসের কাউন্টারে যাত্রীদের ভিড়। সুনামগঞ্জ শহরতলির মাইজবাড়ীর বাসিন্দা মিছবাহ্‌ আহমদ বললেন, ‘তেলের দাম বাড়ছে লিটারে ৩০ টাকা, তাঁরা (বিরতিহীন ও এসি বাস) যাত্রীপ্রতি ভাড়া বাড়িয়েছেন ২০ ও ৩০ টাকা। এটা মেনে নেওয়া যায় না। সবকিছুর হিসাব থাকতে হবে।’

পরিবহন শ্রমিক নেতা আব্দুল মতিন জানান, সুনামগঞ্জ থেকে সিলেটের ভাড়া জনপ্রতি ২০-৩০ টাকা বাড়িয়েও বাস চালানো যাচ্ছে না। অনেক শ্রমিক তাদের বাস মালিককে হিসাব দিতে পারবেন না ভয়ে বাস নিয়ে বসে আছেন। ট্রিপ নিতে চাইছেন না।

এদিকে, পেট্রোলের দাম বাড়ায় সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন মোটরসাইকেলের যাত্রীরা। জেলার ১২টি উপজেলার ছয়টিরই প্রধান বাহন মোটরসাইকেল। শনিবার থেকে মোটরসাইকেলচালকরাও ভাড়া বাড়িয়েছেন। বিশ্বম্ভরপুর উপজেলায় জনপ্রতি ভাড়া ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা, তাহিরপুরে ৩০ টাকা থেকে ১৫০, লাউড়েরগড়ে ২০০ থেকে ২৫০, বড়ছড়ায় ১৫০ থেকে ২০০ এবং জামালগঞ্জের সাচনায় ১০০ থেকে বাড়িয়ে ১২০ টাকা করে ভাড়া আদায় করছেন মোটরসাইকলচালকরা।

ওখানেও যাত্রীরা বলেছেন, হিসাব করে টাকা নিয়ে বেরিয়েছেন। পথে বিপদে পড়েছেন তাঁরা। ভাড়া বাড়ানোর আগে ঘোষণা থাকলে ভালো হতো।

মোটরসাইকেলের যাত্রী সাচনা বাজারের বাসিন্দা অমিত পাল বলেন, আমাদের মতো নিম্ন আয়ের মানুষ পথে চলেন হিসাবের টাকায়। হঠাৎ ভাড়া এমন বাড়ানোয় স্টেশনে এসে বিপদে পড়েছি।

মোটরসাইকেলচালক মঞ্জুর আহমদ বললেন, তেলের দাম হিসাব করে নতুন ভাড়া দাবি করেছি আমরা। এরপরও যাত্রীরা দিতে চাইছেন না। আমরা তাহলে কী করব? যাত্রীদের বুঝতে হবে ভাড়া আমরা বাড়াইনি।

জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন জানান, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে পরিবহন মালিক শ্রমিকরা বিকেলে বসার কথা। ওখানে ভাড়া নিয়ে আলোচনা হবে। তেলের মূল্য বিবেচনায় ভাড়া নির্ধারণ হবে। পরে আমরা জেলায় বসব, ঢাকার সিদ্ধান্ত কার্যকর করার জন্য সবার সঙ্গে কথা বলব।

সুনামগঞ্জ এর আরও খবর
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ

জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ

নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান

নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান

সুনামগঞ্জ সীমান্তে ২৪ বিস্ফোরক দ্রব্য উদ্ধার

সুনামগঞ্জ সীমান্তে ২৪ বিস্ফোরক দ্রব্য উদ্ধার

সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top