logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. সুনামগঞ্জ
3. ধর্মপাশায় ছাত্রীর ইজ্জতের দাম দুই লাখ টাকা

ধর্মপাশায় ছাত্রীর ইজ্জতের দাম দুই লাখ টাকা

প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২২, ৮:৪৪:০৯

প্রতীকী ছবি

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় গ্রাম্য সালিশের মাধ্যমে অভিযুক্ত শিক্ষককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। ওই সালিশেই ছাত্রীর পরিবারকে নগদ ৩০ হাজার টাকা দেওয়া হয়। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলা প্রত্যাহার করা হলে বাকি টাকা পরিশোধ করা হবে বলে সালিশে জানানো হয়।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ সালিশ অনুষ্ঠিত হয়। অভিযুক্ত শিক্ষকের নাম দানিছুর রহমান চৌধুরী। তিনি একই ইউনিয়নের ধুবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

গত ২৪ মে শিক্ষক দানিছুর রহমান চৌধুরীর বিরুদ্ধে তাঁর বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। খবর পেয়ে ছাত্রীর মা ওইদিনই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে পরেরদিন বিকেলে ছাত্রীর মা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন। অপরদিকে ওইদিন রাতে ছাত্রীর মা বাদী হয়ে শিক্ষকের বিরুদ্ধে ধর্মপাশা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এর পরদিন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল ও আহসান উল্লাহ মুকুলকে বিষয়টি তদন্তের জন্য দায়িত্ব দেন।

পরে তদন্ত কমিটি তদন্ত করে ঘটনার সত্যতা পায় এবং তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে দানিছুর রহমান চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়। কিন্তু স্থানীয় একটি মহল বিষয়টি শেষ করার জন্য বারবার চেষ্টা করে আসছিল। শুক্রবার বিকেলে সাড়ে ৫টার দিকে পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবালের নেতৃত্বে পরিষদ সভাকক্ষেই সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সালিশে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, রেহান উদ্দিন, সাবেক ইউপি সদস্য শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন মাসুদ, সেলবর্ষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, ছাত্রীর পরিবারের লোকজনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সালিশে শিক্ষককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

ছাত্রীর আপন চাচা জানান, তাদেরকে ২ লাখ টাকা দেওয়া হবে। এখন ৩০ হাজার টাকা দেওয়া হয়েছে। বাকি টাকা স্থানীয় এক ইউপি সদস্যের কাছে থাকবে। মামলা প্রত্যাহার বা শেষ হলে বাকি টাকা পরিশোধ করা হবে। মামলা তুলে নেওয়ার জন্য আমাদের কোনো চাপ দেওয়া হয়নি। মামলার বিষয়টি তারা (অভিযুক্তরা) শেষ করবে।

পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল বলেন, ‘সমাজের সৌন্দর্য রক্ষার্থে তাদের (ছাত্রী ও অভিযুক্ত) মিলিয়ে দিয়ে বিষয়টি সামাজিকভাবে শেষ করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় আমরা যাইনি। ছাত্রীর ভবিষ্যৎ জীবনমানের কথা চিন্তা করে দোষীকে ২ লাখ টাকা জরিমানা সাব্যস্ত করা হয়েছে। এই টাকা পোস্ট অফিসে ছাত্রীর নামে রাখা হবে।’

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা সালিশে মীমাংসা বা শেষ করার কেনো সুযোগ নেই।’

সুনামগঞ্জ এর আরও খবর
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা

‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা

প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯

প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯

সর্বশেষ সংবাদ
সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি
সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top