logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. শীর্ষ সংবাদ
3. সুনামগঞ্জে ফের বাড়ছে নদ-নদীর পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

সুনামগঞ্জে ফের বাড়ছে নদ-নদীর পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২২, ১০:২৫:১৪

সুনামগঞ্জ প্রতিনিধি : টানা তৃতীয় দফা বন্যার ধকল সইতে না সইতে আবারও বাড়ছে সুনামগঞ্জের নদ-নদীর পানি৷ নিম্নাঞ্চলের পানি এখনো না কমলেও আবার নতুন করে বাড়তে শুরু করেছে পাহাড়ি ঢলের পানি।

মঙ্গলবার (২৮ জুন) ভারতের মেঘালয়ে ও সুনামগঞ্জে দফায় দফায় বৃষ্টিপাতের ফলে পানি বাড়তে শুরু করেছে।

ইতোমধ্যেই সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী খাসিমারা ও চেলা নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে। এছাড়ার সুনামগঞ্জের প্রধান নদী সুরমার পানি গেল ২৪ ঘণ্টায় বেড়েছে ১৪ সেন্টিমিটার তবে তা এখনও বিপৎসীমার নিচে।

উপজেলার খা‌সিয়ামারা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা মনোয়ার হক জানান, পা‌নি দ্রুত বৃ‌দ্ধি পা‌চ্ছে। ন‌দী‌টিতে ভাঙন থাকায় পা‌নি দ্রুত প্র‌বেশ কর‌ছে উপজেলার বাংলাবাজার, আলীপুর বাজার, চকবাজার, বোগলাবাজার, পূর্ব বাংলাবাজার, টেংরা বাজার লিয়াকতগঞ্জ এলাকা দিয়ে।

লক্ষীপুর গ্রামের বাসিন্দা আব্দুল করিম জানান, ‘ঘরের পানি এখনও আছে এরই মধ্যে আবার পানি, এখন আমরা কই যাইতাম ইলান যদি পানি বাড়তে তাকে তাইলে পানিত পড়িয়া মরা লাগব। ’

একই গ্রামের বাসিন্দা আব্দুল মতিন জানান, অনেক কষ্টে পানি থাকি ঘরটা বাঁচাইয়া রাখছি। ঘরে পানি ডুকছিল কোমর পর্যন্ত, এই দুইদিনে পানি অনেকটা কমি গেছিল সকাল থাকি আবার পানি বাড়া শুরু হইছে, আশ্রয়কেন্দ্র থাকি ফিরিয়া আইয়া আবার ওইখানেই ফিরিয়া যাওয়া লাগব।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা পানি বাড়ার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল থেকে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। পাশের দেশ ভারতের মেঘলায়েও বৃষ্টিপাত হওয়ায় এ উপজেলার সীমান্তবর্তী খাসিমারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নিম্ন এলাকায় প্রবেশ করছে পানি। তবে এখন ওই এলাকাগুলোর নাম বলতে পারছি না আমি সরেজমিনে সেখানে গিয়ে দেখে তারপর বলতে পারবো।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত প্রতিটি এলাকায় ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া এখনও যারা আশ্রয়কেন্দ্রে রয়েছেন তাদের খাবারের ব্যবস্থাও প্রশাসন করছে।

এদিকে সুনামগঞ্জের নদ নদীর পানি বাড়ছে বলে জানিয়েছেন জেলা পানি উন্নয়ন বোর্ড অফিসের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম।

মো. জহুরুল ইসলাম আরও বলেন, এটি হাওর এলাকা হওয়ায় এখানে পানি থাকবেই। গেল ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি ১৪ সেন্টিমিটার বেড়েছে তবে বিপৎসীমা অতিক্রম করেনি, দোয়ারাবাজার উপজেলায় গতকাল রাতে বৃষ্টিপাত হয়েছে আর পাহাড়ি ঢলও অব্যাহত থাকায় ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার পানি বেড়ে গিয়েছে, এলাকাটি নিম্নাঞ্চল হওয়ায় পানি প্রবেশ করেছে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

জাতির উদ্দেশে ভাষণে সিইসি
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি

জাতির উদ্দেশে ভাষণে সিইসি
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি

জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

প্লট দুর্নীতির মামলা
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

প্লট দুর্নীতির মামলা
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি
যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা
প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা
তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
জাতির উদ্দেশে ভাষণে সিইসি
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি
জাতির উদ্দেশে ভাষণে সিইসি
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি
সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
বিজয় দিবস
বিজয় দিবস
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top