logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. হবিগঞ্জ
  3. হবিগঞ্জে নদীর পানি কমলেও উন্নতি নেই বন্যা পরিস্থিতির

হবিগঞ্জে নদীর পানি কমলেও উন্নতি নেই বন্যা পরিস্থিতির

প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০২২, ৭:৪৮:১৭

হবিগঞ্জ : হবিগঞ্জের আজমিরীগঞ্জে ২৪ ঘণ্টার ব্যবধানে কালনী ও কুশিয়ারা নদীর পানি কমেছে ৩ সেন্টিমিটার পর্যন্ত। কিন্তু তারপরেও জেলার হাওরাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিতই রয়ে গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, বানের পানিতে নতুন করে আরও চারটি বন্যা আশ্রয় কেন্দ্র প্লাবিত হয়েছে।

শনিবার (২৫ জুন) কালনী ও কুশিয়ারা নদীর পানি ছিল বিপৎসীমার ১১৭ সেন্টিমিটার ওপরে। পরের দিন রোববার (২৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে সেটি কমে ১১৪ সেন্টিমিটারে নেমে আসে। তার ২৪ ঘণ্টার ব্যবধানে পানি আরও ৩ সেন্টিমিটার কমলেও হাওরের পানি কমেনি।

হাওরের পানি কমতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।

এদিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন খান এলিস জানান, শনিবার জেলায় বন্যা আশ্রয় কেন্দ্রের সংখ্যা ছিল ৩৫৪টি। কিন্তু রোববার চারটি কেন্দ্র নতুন করে প্লাবিত হওয়ায় সেগুলোতে আশ্রয় নেওয়া মানুষদের অন্য কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। এখন পর্যন্ত জেলার সাতটি উপজেলায় ৫৪টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। এর মধ্যে ২১ হাজার ৪১৯ জন ৩৫০টি বন্যা আশ্রয় কেন্দ্রে রয়েছেন।

তিনি আরও জানান, আজমিরীগঞ্জ পৌরসভাসহ এ উপজেলার পাঁচটি ইউনিয়ন, নবীগঞ্জে ১২, বানিয়াচংয়ে ১৫, লাখাইয়ে ৬, সদর উপজেলায় ৬, মাধবপুরে ৫ ও বাহুবল উপজেলার চারটি ইউনিয়ন বন্যা কবলিত রয়েছে। দুর্গতদের জন্য সরকারের পক্ষ থেকে ১৫ লাখ টাকা, ৪১৫ মেট্রিক টন চাল ও তিন হাজার ৪০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। চিকিৎসা সেবার জন্য কাজ করছে ৩০টি মেডিক্যাল টিম।

জেলা প্রশাসনের হিসেব মতে, এবারের বন্যায় ২৪ হাজার ২৩০টি পরিবার এবং ৮৩ হাজার ৪৯০ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদের মধ্যে আট হাজার ১৯০ জন পুরুষ, আট হাজার ১৪ জন নারী, পাঁচ হাজার ১১ জন শিশু এবং ২০৪ জন প্রতিবন্ধী আশ্রয় কেন্দ্রে রয়েছেন।

হবিগঞ্জ এর আরও খবর
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি

১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, আমিও পারিনি: ডিসি

১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, আমিও পারিনি: ডিসি

হবিগঞ্জে স্ত্রীকে হত্যার পর বালুচাপা দিয়ে আদালতে স্বামীর আত্মসমর্পণ

হবিগঞ্জে স্ত্রীকে হত্যার পর বালুচাপা দিয়ে আদালতে স্বামীর আত্মসমর্পণ

হবিগঞ্জে এসএ পরিবহনের কাভার্ডভ্যান থেকে ভারতীয় পণ্য জব্দ, আটক ২

হবিগঞ্জে এসএ পরিবহনের কাভার্ডভ্যান থেকে ভারতীয় পণ্য জব্দ, আটক ২

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি
যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা
প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা
তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
<span style='color:#ff0000;font-size:16px;'>জাতির উদ্দেশে ভাষণে সিইসি</span> <br> জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি
জাতির উদ্দেশে ভাষণে সিইসি
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি
সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
বিজয় দিবস
বিজয় দিবস
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top