অর্থ বিভাগের সিনিয়র সচিব হলেন ফাতিমা ইয়াসমিন
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২২, ৯:৪৬:০০
পদোন্নতি পেয়ে অর্থ বিভাগের সিনিয়র সচিব হলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন।
ফাতিমা ইয়াসমিন অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হয়েছেন। আগামী ১১ জুলাই তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
বৃহস্পতিবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় পদোন্নতি ও পদায়ন সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে একথা জানিয়েছে।
অপর এক প্রজ্ঞাপনে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) শরিফা খানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব করা হয়েছে।





