logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. ‘ভারতের সঙ্গে সম্পর্কে বাংলাদেশই বেশি লাভবান হচ্ছে’

‘ভারতের সঙ্গে সম্পর্কে বাংলাদেশই বেশি লাভবান হচ্ছে’

প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২২, ১০:৩০:৩৬

‘ভারতের সঙ্গে সম্পর্কে বাংলাদেশই বেশি লাভবান হচ্ছে’ বক্তব্য রাখছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মো. তাজুল ইসলাম

সিলেট: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক পারস্পরিক বিশ্বাসের। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে নয়, বরং বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশ বেশি লাভবান হচ্ছে।
কেউ কেউ বাংলাদেশ-ভারতের এই সম্পর্ক নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। দুই দেশের মধ্যে আন্তঃসড়ক যোগাযোগসহ বাণিজ্যিক লেনদেনে খুলছে নতুন নতুন সম্ভাবনার দ্বার। ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতায় বাংলাদেশের উন্নয়নের ভারতের অংশগ্রহণ অব্যাহত থাকবে।

শনিবার (১১ জুন) দুপুরে সিলেটে ধোপাদিঘীর পাড় ওয়াকওয়ে ও সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধনকালে এমন মন্তব্য করেছেন তিনি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দ্বেরাইস্বামী, সিটি মেয়রসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিলেট নগরের ধোপাদিঘীর পাড় উন্নয়ন, সৌন্দর্য বর্ধন; ক্লিনার্স কলোনি ও চারাদিঘীর পাড়ে স্কুল ভবন নির্মাণ ভারত সরকারের অর্থায়নে সম্পন্ন হয়েছে।

এসময় ভারত-বাংলাদেশ সম্পর্কের নানা দিক তুলে ধরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘আপনি চাইলেই প্রতিবেশির সঙ্গে সম্পর্ক নষ্ট করতে পারবেন না। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহাবস্থানের নীতিতে বিশ্বাস করতেন। এই শিক্ষা হাদিসেও আছে। আদিকাল থেকে আমাদের মধ্যে চলে আসছে।

তিনি বলেন, আগে অভাব ছিল, কিন্তু সম্পর্কের সহাবস্থানের কারণে আমরা ভাল ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত; মাঝে মাঝে কিছু লোক উদ্দেশ্য প্রণোদিতভাবে সম্পর্কের অবনতি ঘটানোর চেষ্টা করে। তাই আমাদের সচেতন থাকার দরকার, যাতে এ ধরনের লোক আমাদের দেশকে শেষ করে দিতে না পারে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দারিদ্র থেকে মুক্তি পেয়ে উন্নত বিশ্বের দিকে যাচ্ছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের সঙ্গে বড় বড় কয়েকটি কাজ হয়েছে। বিশেষ করে সিটমহলে বিরোধপূর্ণ ভূমি থেকে ভারত পেয়েছে ৭ হাজার একর, বাংলাদেশ পেয়েছে ১৭ হাজার একর। এখানে ভারত বড় ধরনের ছাড় দিয়েছে। এটা ভারত-বাংলাদেশ অবিচ্ছেদ্য প্রতিবেশী। এটা পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন। তারপরও বলব, দেনা-পাওনাটা বড় নয়, আমাদের মধ্যে সম্পর্কটা সুন্দর, আত্মবিশ্বাসের। ৭১ সালে তারা আমাদের উপকার করেছে। রাশিয়া আমাদের পাশে ছিল। তাই বলে, তার উপকার করতে না পারি শত্রুতা করব কেন? আমরা তাদের কৃতজ্ঞতাবোধের কথা ভুলে যাব কেন? তাদের সঙ্গে সম্পর্ক নেতিবাচক হিসেবে দেখা দুর্ভাগ্যজনক।

এসময় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের স্মৃতিচারণ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, তিনি (মুহিত) প্রধানমন্ত্রীর বিশ্বস্থ, ন্যায়নিষ্ট, সৎ ও আদর্শবাদ মানুষ ছিলেন। তিনি দেশের জন্য অনেক শ্রম দিয়েছেন। যে কারণে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, ভারত-মায়ানমার-থাইল্যান্ড মিলে ইন্টারস্ট্যাট হাইওয়ে হচ্ছে। সেই হাইওয়েতে বাংলাদেশও সম্পৃক্ত হচ্ছে। সেই রোডটি হবে ভারত-বাংলাদেশ-মায়ানমার-থাইল্যান্ড। আমরা ভারতের কাছে দরখাস্ত করেছি, আমাদের যুক্ত করতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেটা গ্রহণ করেছেন। সিলেটের তামাবিল এই রাস্তার সঙ্গে যুক্ত হবে। এরই মধ্যে ওইপাশে ভারত ৪ লেন সড়ক করে ফেলেছে। আমরাও সড়ক সম্প্রসারণ করব। এটি বাস্তবায়ন হলে দু’দেশের বাণিজ্যে নতুন সম্ভাবনা দ্বার উন্মোচন হবে।

তিনি বলেন, আমরা সিলেটে বড় আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করছি। এটা হলে পার্শ্ববর্তী দেশের মানুষও সুবিধা নিতে পারবেন। তিনি সিলেট পুরাতন কেন্দ্রীয় কারাগারের স্থলে উদ্যান করা এবং বঙ্গবন্ধু সেলকে জাদুঘরে রূপান্তরের কথা তুলে ধরেন।

এছাড়া ব্রিটিশ আমলে দেশের মধ্যে একমাত্র নারী করিমুন্নেছার ফাঁসি হয় এই কারাগারে। সেই ফাঁসির কাস্টটিও সংরক্ষণ করা হবে। সেই সঙ্গে সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারকেও পার্ক বা উদ্যান তৈরির দাবি জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক সম্পর্কের পথ ধরে দু-দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দ্বেরাই স্বামী।

অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য দেন সিলেটি সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।

এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) বিধায়ক রায়, ডিআইজি প্রিজন কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, জেলা প্রশাসক মো. মজিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ধোপাদিঘীর পাড় উন্নয়ন, সৌন্দর্য বর্ধন এলাকা ঘুরে দেখেন অতিথিরা। এরপর তারা নগরের হাফিজ কমপ্লেক্সে সাবেক অর্থমন্ত্রী প্রয়াত আবুল মাল আব্দুল মুহিতের চেহলাম অনুষ্ঠানে যোগ দেন।

শীর্ষ সংবাদ এর আরও খবর
জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত

জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ

জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ

সর্বশেষ সংবাদ
ইরানের হামলায় ইসরাইলে নিহত আরও ১, দুজনের অবস্থা আশঙ্কাজনক
ইরানের হামলায় ইসরাইলে নিহত আরও ১, দুজনের অবস্থা আশঙ্কাজনক
হাদি হত্যায় ভারতে গ্রেফতার দুজনকে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাদি হত্যায় ভারতে গ্রেফতার দুজনকে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল
হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী
জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর
জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর
<span style='color:#ff0000;font-size:16px;'>সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের ইফতার মাহফিল</span> <br> দেশে সামাজিক কল্যাণে সংগঠকদের এগিয়ে আসা উচিত — আপসানা বেগম এমপি 
সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের ইফতার মাহফিল
দেশে সামাজিক কল্যাণে সংগঠকদের এগিয়ে আসা উচিত — আপসানা বেগম এমপি 
মূল্যস্ফীতি আবার বাড়ল
মূল্যস্ফীতি আবার বাড়ল
পৌরসভার ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
পৌরসভার ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২
ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২
পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নারী দিবস ও স্বাধীনতার আলোচনা, ইফতার সম্পন্ন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নারী দিবস ও স্বাধীনতার আলোচনা, ইফতার সম্পন্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু
খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত
খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত
হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top