logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. সিংহাসনে রানি এলিজাবেথের ৭০ বছর

সিংহাসনে রানি এলিজাবেথের ৭০ বছর

প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২২, ৬:৪৬:০৮

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহণের ৭০ বছর পূর্ণ হয়েছে এ বছর। সিংহাসনে তার সত্তর বছরপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার থেকে যুক্তরাজ্য এবং কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশে নানা অনুষ্ঠান হচ্ছে।

ব্রিটেনের ইতিহাসে এটি এক নজিরবিহীন দিন, কারণ ৯৬-বছর বয়স্ক রাণী এলিজাবেথ ১৯৫২ সাল থেকে এ পর্যন্ত একটানা ৭০ বছর ধরে সিংহাসনে আসীন রয়েছেন।

দেশটিতে রাজতন্ত্রের বহু শতাব্দী দীর্ঘ ইতিহাসে তিনিই সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে অধিষ্ঠিত থেকেছেন।

এ উপলক্ষে ব্রিটেনে এবং কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশে চার দিন ধরে নানা অনুষ্ঠান হচ্ছে।

ব্রিটেনে দিনের অনুষ্ঠানমালা শুরু হয় ট্রুপিং দ্য কালার নামের এক ঐতিহ্যবাহী সামরিক প্যারেড দিয়ে।

এতে ১,২০০ সৈন্য, ২০০ ঘোড়া এবং সেনাবাহিনীর শত শত বাদ্য-যন্ত্রশিল্পী অংশ নিচ্ছেন।

এছাড়াও লন্ডনের বাকিংহাম প্রাসাদের ওপর দিয়ে যুদ্ধবিমানের ফ্লাইপাস্টের সময় রানি ও রাজপরিবারের অন্যান্য সদস্যরা প্রাসাদের বারান্দায় উপস্থিত হবেন।

সন্ধ্যায় ব্রিটেনের বিভিন্ন শহর ও কমনওয়েলথ দেশগুলোর রাজধানীতে মশাল প্রজ্বলনের মত আরো বেশ কিছু কর্মসূচি রয়েছে।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ সামোয়া ও টোঙ্গা থেকে মশাল প্রজ্বলন শুরু হবে এবং শেষ হবে ১৯ ঘণ্টা পর দক্ষিণ আমেরিকার বেলিজে।

প্লাটিনাম জুবিলীর অনুষ্ঠান দেখতে লন্ডন শহরে পৃথিবীর বহু দেশ থেকে হাজার হাজার পর্যটকের ভিড় জমেছে।

তাছাড়া, যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় মানুষ ঐতিহ্যবাহী রীতিতে রাস্তার ওপর টেবিল পেতে পার্টি করে রানি এলিজাবেথের সিংহাসনে আরোহণের ৭০ বছর পূর্তি উদযাপন করবেন।

এসব অনুষ্ঠান উদযাপনের জন্য রানি এলিজাবেথ এক বার্তায় সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, তার প্রতি দেখানো এ শুভেচ্ছায় তিনি অনুপ্রাণিত বোধ করছেন।

এ উপলক্ষে বার্তা পাঠিয়ে রানিকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা।

সূত্র : বিবিসি

ইউ কে এর আরও খবর
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে

লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে

সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ

সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ

সর্বশেষ সংবাদ
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ
গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top