logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. ইভিএমে ভোট কারচুপির সুযোগ নেই: ইসি

ইভিএমে ভোট কারচুপির সুযোগ নেই: ইসি

প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২২, ৮:২৫:৩৮

নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পূর্ণ ত্রুটিমুক্ত। নির্বাচন কমিশন অধ্যাপক জাফর ইকবাল ও অধ্যাপক কায়কোবাদসহ দেশের শীর্ষ বিশজন অধ্যাপককে ইভিএম দেখিয়েছে। তারাও ত্রুটিমুক্ত বলে মত দিয়েছেন। সেজন্য ইভিএমে ভোট কারচুপি হওয়ার কোনো সুযোগ নেই।

রোববার বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিছুর রহমান বলেন, ইমিএমে শূন্য থেকে ভোট প্রদান শুরু হবে এবং প্রতি ঘণ্টায় কতটি ভোট গ্রহণ করা হয়েছে সেই তথ্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পৃথক একটি ট্যাবে সংরক্ষণ করবেন।

আগে ব্যালট নিয়ে অন্য জায়গায় সিল মেরে এনে বাপে ঢুকিয়ে দেওয়া হতো উল্লেখ করে তিনি বলেন, ইভিএম কেন্দ্রের বাইরে নিয়ে গেলে কোনো কাজ করবে না। তা ছাড়া ইভিএমের সঙ্গে ইন্টারনেটের কোনো সম্পর্ক নেই। তাই বাইরে থেকে এটি নিয়ন্ত্রণে নেওয়ারও সুযোগ নেই। তা ছাড়া কোন ইভিএম কোন কেন্দ্রে কিংবা কোন বুথে যাবে, সেটি আগে থেকে নির্ধারণ করা থাকবে না। সকাল ৮টার এক মিনিট আগেও ভোট দেওয়া যাবে না।

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনসহ সব নির্বাচন প্রভাবমুক্ত থাকবে জানিয়ে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করতে না পারলে আমরা চেয়ার দখল করে থাকব না। নির্বাচন সুষ্ঠু করতে সবার সহযোগিতা প্রয়োজন রয়েছে। নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করতে যাবতীয় প্রস্তুতি নিয়েছে। নির্বাচনের দিন গোপন কক্ষ ছাড়া প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে।

ইউএনও আশিক নূরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের, সিলেট জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ মিয়া।

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেনের স্বাগত বক্তব্য শেষে ইভিএমে ভোট প্রদানের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে প্রতিদ্বন্দ্বী মেয়র, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর প্রার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নির্বাচন কশিমনার।

আগামী ১৫ জুন ইভিএমের মাধ্যমে বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

সিলেট এর আরও খবর
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প

সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প

সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি

সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি

সিলেটে ‘কিশোর গ্যাংয়ের’ দ্বন্দ্বে আবার খুন, তিনজন আটক

সিলেটে ‘কিশোর গ্যাংয়ের’ দ্বন্দ্বে আবার খুন, তিনজন আটক

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি
যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা
প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা
তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
<span style='color:#ff0000;font-size:16px;'>জাতির উদ্দেশে ভাষণে সিইসি</span> <br> জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি
জাতির উদ্দেশে ভাষণে সিইসি
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি
সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
বিজয় দিবস
বিজয় দিবস
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top