logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. সিলেটের ৬ উপজেলায় বন্যা, দুর্ভোগে লক্ষাধিক মানুষ

সিলেটের ৬ উপজেলায় বন্যা, দুর্ভোগে লক্ষাধিক মানুষ

প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২২, ৯:৫১:৩৬

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের ছয় উপজেলার বন্যার সৃষ্টি হয়েছে। এতে লক্ষাধিক মানুষ দুর্ভোগে পড়েছেন।

জৈন্তাপুর উপজেলায় পাঠদান বন্ধ রয়েছে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে। তবে নিম্নাঞ্চলে দেখা দেওয়া বন্যা পরিস্থিতির ক্রমোন্নতি হচ্ছে। পানি কমতে শুরু করেছে কিছু কিছু এলাকায়।

প্রধান প্রধান নদীগুলোর পানিও আর বাড়ছে না। ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল না নামলে দ্রুত বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করছেন আবহাওয়া অধিদপ্তরসহ সংশ্লিষ্টরা।

এদিকে বন্যাকবলিত এলাকাগুলোর জন্য রোববার পর্যন্ত ১০৩ মেট্রিক টন চাল বরাদ্দ করেছে জেলা প্রশাসন।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানান, বন্যাকবলিত পাঁচ উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে রোববার পর্যন্ত ১০৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সিলেট জানায়, রোববার সন্ধ্যা পর্যন্ত সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপৎসীমার উপরে প্রবাহিত হলেও আর বাড়েনি। সুরমার পানি কানাইঘাট পয়েন্টে, কুশিয়ারার পানি জকিগঞ্জের অমলসিদে এবং সারি নদীর পানি সারিঘাট পয়েন্টে বিপৎসীমার উপরে ছিল গতকালও।

এছাড়াও পিয়াইন ও ধলাই নদীর পানিও বিপৎসীমার উপরে ছিল কয়েকটি পয়েন্টে।

সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, সিলেটে ১৮ মে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বৃষ্টি হবে রাতের বেলা।

উজানের ঢল ও বৃষ্টিতে সিলেট সদর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ ছয় উপজেলার লক্ষাধিক মানুষ বন্যার কারণে দুর্ভোগে আছেন।
এর মধ্যে জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর, দরবস্ত, নিজপাট ও ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের মানুষ এখনো পানিবন্দি। গ্রামের সঙ্গে উপজেলা সদরের সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন রয়েছে। ফসলি জমিও তলিয়ে গেছে। বন্যায় গোয়াইনঘাট-রাধানগর সড়ক, গোয়াইনঘাট-সোনারহাট সড়ক ডুবে আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ২৪ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

কোম্পানীগঞ্জে পানিবন্দি রয়েছে শতাধিক পরিবার। ফসলি জমিও পানির নিচে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং জানান, দুর্গতদের মধ্যে ত্রাণ দেওয়া হচ্ছে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত

জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ

জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ

সিলেটসহ ছয় সিটিতে নতুন প্রশাসকের সবাই বিএনপি নেতা, তাঁরা কারা

সিলেটসহ ছয় সিটিতে নতুন প্রশাসকের সবাই বিএনপি নেতা, তাঁরা কারা

মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ সংবাদ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু
খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত
খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত
হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক
সিটি করপোরেশন নির্বাচন কবে, জানালেন ইসি মাছউদ
সিটি করপোরেশন নির্বাচন কবে, জানালেন ইসি মাছউদ
খামেনি যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা হয়ে উঠলেন
খামেনি যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা হয়ে উঠলেন
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত
জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ
জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ
১২ মার্চ সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
১২ মার্চ সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
জিয়াউল আহসান ছিলেন ‘নিয়ন্ত্রণের বাইরে’, জেরায় বললেন ইকবাল করিম ভূঁইয়া
জিয়াউল আহসান ছিলেন ‘নিয়ন্ত্রণের বাইরে’, জেরায় বললেন ইকবাল করিম ভূঁইয়া
প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ
রমজানে দয়া করে বাড়তি দাম নেবেন না: ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী
রমজানে দয়া করে বাড়তি দাম নেবেন না: ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী
সিলেটসহ ছয় সিটিতে নতুন প্রশাসকের সবাই বিএনপি নেতা, তাঁরা কারা
সিলেটসহ ছয় সিটিতে নতুন প্রশাসকের সবাই বিএনপি নেতা, তাঁরা কারা
ঈদের আগেই ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা
ঈদের আগেই ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top