logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. লন্ডনে কাউন্সিলর হলেন জগন্নাথপুরের ৮ জন

লন্ডনে কাউন্সিলর হলেন জগন্নাথপুরের ৮ জন

প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২২, ১১:৩১:৪৯

লন্ডনে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন জগন্নাথপুরের ৮ জন। ছবি: সংগৃহীত

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : যুক্তরাজ্যের লন্ডনের স্থানীয় নির্বাচনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আটজন কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসসহ বিভিন্ন শহরের ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাঁদের জয় নিয়ে বাঙালি কমিউনিটির পাশাপাশি নিজ জন্মভূমি জগন্নাথপুর উপজেলাজুড়ে খুশির বন্যা বইছে।

নির্বাচিতরা হলেন—জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামের বাসিন্দা সাবিয়া কামালী। তিনি লেবার পার্টির প্রার্থী হিসেবে লন্ডনের বারা অব নিউ হামের স্টাটপোর্ট এলাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। একই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা সৈয়দা সায়মা আহমেদ লন্ডনের রেডব্রীজ এলাকা থেকে কাউন্সিলর নির্বাচনে বাঙালি নারী প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন।

একই গ্রামের বাসিন্দা সৈয়দ আলী আহমেদ রচডেল এলাকা থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে তৃতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। সৈয়দ শেকুল ইসলাম লেবার পার্টি থেকে লন্ডনের রেডব্রিজ বারার ক্রানব্রোক ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনিও সৈয়দপুরের (গোয়ালগাঁও) বাসিন্দা। একই এলাকার শেখ আব্দুল কাদির লিবারেল ডেমোক্রেট পার্টির প্রার্থী হিসেবে সেন্ট্রাল সাউথসি ওয়ার্ড থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

অপরদিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী শাকিলা বেগম যুক্তরাজ্যের ওয়ালসাল পালফ্রি ওয়ার্ড থেকে লেবার পার্টির মনোনয়নে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

আবদুল হাফিজ লেবার পার্টির প্রার্থী হিসেবে লন্ডনের পোর্ট সাউথ বাফিন্স ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এ নিয়ে আবদুল হাফিজ টানা তৃতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। তিনি সৈয়দপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। এ ছাড়া রেবেকা সুলতানা টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বেথনাল গ্রিন ওয়ার্ডে লেবার পার্টির মনোনয়ন নিয়ে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামে। তাঁর স্বামী আহাদ চৌধুরী লন্ডনের ‘দ্য এডিটরস’-এর সম্পাদক।

জগন্নাথপুর উপজেলার বাসিন্দা যুক্তরাজ্যপ্রবাসী শাহেদ রহমান জানান, এ উপজেলার আটজন কাউন্সিলর নির্বাচিত হওয়ায় লন্ডনের বাঙালি কমিউনিটিতে আনন্দের বন্যা বইছে।

এদিকে জগন্নাথপুরের আট প্রবাসী কাউন্সিলর নির্বাচিত হওয়ায় বিজয়ী কাউন্সিলরদের স্বজনেরা আনন্দ-উচ্ছ্বাস ও এলাকাবাসীর মধ্যে মিষ্টি বিতরণ করছেন।

নবনির্বাচিত কাউন্সিলর আবদুল কাদিরের চাচাতো ভাই শেখ রামিম আহমেদ বলেন, তাঁর চাচাতো ভাই লন্ডনে কাউন্সিলর পদে জয়ী হওয়ার খবরে পাড়া–প্রতিবেশী ও স্বজনদের মধ্যে মিষ্টি বিতরণ চলছে। তিনি দেশে এলে আরও বড় পরিসরে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। লন্ডনের পাশাপাশি গ্রামের উন্নয়নে তিনি অনেক ভূমিকা রাখছেন।

উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল বলেন, ‘আমার ইউনিয়নের বাসিন্দা রেবেকা সুলতানা টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আমরা ইউনিয়নবাসী আনন্দিত। তিনি এই ইউনিয়নের গর্ব। তাহার ভবিষ্যৎ সাফল্য কামনা করি।’

উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুক্তরাজ্যপ্রবাসী মোহাম্মদ আবুল হাসান বলেন, বাংলাদেশ থেকে লন্ডনে গিয়ে আমাদের এলাকার সন্তানেরা মেয়র ও কাউন্সিলর নির্বাচিত হচ্ছেন, যা সত্যি আনন্দের। আমার ইউনিয়নের ৫ জন কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আমরা ইউনিয়নবাসী আনন্দিত। তাঁরা নির্বাচিত হওয়ায় দেশে থাকা স্বজনদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা দিয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের স্থানীয় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়।

ইউ কে এর আরও খবর
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে

লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে

সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ

সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ

সর্বশেষ সংবাদ
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ
গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top