logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলা: পিছিয়েছে যুক্তিতর্ক

ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলা: পিছিয়েছে যুক্তিতর্ক

প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২২, ৭:৫৯:৪০

সিলেটে বিজ্ঞান লেখক, গণজাগরণ মঞ্চের সংগঠক ও ব্লগার অনন্ত বিজয় দাশের চাঞ্চল্যকর হত্যা মামলায় যুক্তিতর্ক পিছিয়েছে। ‘প্রস্তুতির অভাব’ জানিয়ে করা আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তিতর্ক পিছিয়ে দেন আদালত।

মঙ্গলবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী (পিপি) মুমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এদিন সিলেট বিভাগীয় সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লবের আদালতে উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের কথা ছিল। এজন্য সরকার ও বাদিপক্ষ প্রস্তুতি নিয়ে এলেও আসামিপক্ষের আইনজীবীরা সময় প্রার্থনার আবেদন করেন। এই আবেদন গ্রহণ করে আদালত আগামী ৮ মার্চ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের পরবর্তী দিন নির্ধারণ করেন।

এ তথ্য নিশ্চিত করে ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী (পিপি) মুমিনুর রহমান জানান, আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপনে আরও সময় চাইলে বিচারক নতুন তারিখ নির্ধারণ করেছেন। এ সময় মামলার আসামি আবুল খায়ের রশীদ আহমদ ও সফিউর রহমান ফারাবী আদালতে উপস্থিত ছিলেন।

এই মামলার অপর আসামিরা হলেন- আবুল হোসেন ওরফে আবুল হুসাইন, হারুনুর রশীদ ও ফয়সল আহমদ। এই তিনজন পলাতক রয়েছেন। অপর আসামি মান্নান ইয়াহিয়া ওরফে মান্নান রাহী গ্রেপ্তার হলেও কারান্তরীন অবস্থায় মারা যান। মারা যাওয়ার আগে মান্নান আদালতে স্বীকারোক্তিও দিয়েছিলেন।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি আসামিপক্ষের তিনজনের সাফাই সাক্ষ্য গ্রহণের পর আদালত যুক্তিতর্ক উপস্থাপনের দিন নির্ধারণ করেছিলেন। এ মামলায় ইতোমধ্যেই রাষ্ট্রপক্ষের ২৯ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মোহাম্মদ মনির উদ্দিন জানান, উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আদালত রায় প্রদান করবেন।

২০১৫ সালের ১২ মে কর্মস্থলে যাওয়ার পথে নগরীর সুবিদবাজারের নুরানি আবাসিক এলাকার বাসা থেকে কয়েকশ গজ দূরে অনন্ত বিজয়কে কুপিয়ে খুন করা হয়। এই ঘটনায় দায় স্বীকার করেছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার বাংলা টিম। এ ঘটনায় নিহতের বড় ভাই রত্নেশ্বর দাশ বাদি হয়ে অজ্ঞাত চারজনকে আসামি করে বিমানবন্দর থানায় মামলা করে।

২০১৭ সালের ৯ মে সিআইডির পরিদর্শক আরমান আলী ৬ জনের বিরুদ্ধে আদালতে সম্পূরক অভিযোগপত্র দেন। ২০১৭ সালের ২৩ মে অভিযোগ গঠনের পর ২০২০ সালে এই মামলাটি সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়।

সিলেট এর আরও খবর
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প

সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প

সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি

সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি

সিলেটে ‘কিশোর গ্যাংয়ের’ দ্বন্দ্বে আবার খুন, তিনজন আটক

সিলেটে ‘কিশোর গ্যাংয়ের’ দ্বন্দ্বে আবার খুন, তিনজন আটক

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি
যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা
প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা
তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
<span style='color:#ff0000;font-size:16px;'>জাতির উদ্দেশে ভাষণে সিইসি</span> <br> জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি
জাতির উদ্দেশে ভাষণে সিইসি
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি
সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
বিজয় দিবস
বিজয় দিবস
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top