logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. সুনামগঞ্জ
3. পর্ণোগ্রাফি মামলায় বিবিয়ানা কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র দাশ বরখাস্ত

পর্ণোগ্রাফি মামলায় বিবিয়ানা কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র দাশ বরখাস্ত

প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১:১৪:০৩

বরখাস্ত হলেন সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলাধীন বিবিয়ানা মডেল কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাশ তালুকদার। সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা ৯নং কুলঞ্জ ইউনিয়নের সাবেক মহিলা মেম্বারের দায়ের করা পর্ণোগ্রাফি মামলায় গত ২৪ জানুয়ারি থেকে জেল হাজতে থাকার প্রেক্ষিতে কলেজের গভর্নিং বডি সর্বসম্মতিক্রমে তাকে সাময়িক বরখাস্ত করে।

ইতোমধ্যে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, আর্থিক অনিয়ম দুর্নীতি, অবৈধভাবে কলেজের ৭২টি গাছ কর্তন এবং নৈতিক স্খলনজনিত অভিযোগ জেলা প্রশাসন সুনামগঞ্জ কর্তৃক সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

তিনি মামলার বাদীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করার প্রেক্ষিতে কৌশলে নিজের মোবাইলে অশ্লীল ভিডিও ধারণ করেন। এক সময় তাদের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হলে উক্ত মহিলাকে সমাজে হেও প্রতিপন্ন করার জন্য উক্ত অশ্লীল ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন। এমন কি অন্তরঙ্গ মুহূর্তে ধারণকৃত উক্ত মহিলার এডিট করা আপত্তির স্থির ছবি নিজের ফেসবুকের সস্টোরিতে পোস্ট করেন। অধ্যক্ষের ভাই হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা ১নং বড় ভাকৈর ইউনিয়নের চেয়ারম্যান রঙ্গল লাল দাশ উক্ত মহিলার এবং সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন।

এর প্রেক্ষিতে উক্ত মহিলা সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করেন । উক্ত মামলা তদন্ত করার জন্য সুনামগঞ্জ এর ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার কে আদালত থেকে দায়িত্ব প্রদান করেন । দীর্ঘ তদন্তের পর ডিবি’র ওসি ইকবাল বাহার আদালতে প্রতিবেদন জমা দিলে আদালত অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাশ ও তার ভাই রঙ্গলা লাল দাশ এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করেন। হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার পর মেয়াদান্তে কোর্টে আত্মসমর্পণ করার জন্য ২৪/০১/২০২২ খ্রিষ্টাব্দ তারিখে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

জেল হাজতে থাকার প্রেক্ষিতে গভর্নিং বডির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার দিরাই মাহমুদুর রহমান মামুন অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাশকে সরকারি নীতিমালা অনুসারে বরখাস্ত করার কথা থাকলেও তা না করে বিভিন্ন ধরনের তাল বাহানা করেন । ৩১/০১/২০২২ খ্রিঃ তারিখে অধ্যক্ষকে বরখাস্ত করার জন্য গলিশাল গ্রামের জুয়েল মিয়া ও ফজলে রাব্বি জিবি’র সভাপতি উপজেলা নির্বাহী অফিসার, দিরাই বরাবর আবেদন করলেও তিনি কোন ধরনের পদক্ষেপ নেননি ।

১৩/০২/২০২২ খ্রিঃ বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট ব্যারিস্টার ওমর সোয়েব চৌধুরী জেলহাজতে অন্তরীণ অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাশের বরখাস্ত চেয়ে বিবিয়ানা মডেল কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন এর কাছে উকিল নোটিশ প্রেরণ করেন । এরই প্রেক্ষিতে গভর্নিং কমিটির সভায় সর্বসম্মতিক্রমে অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করে উক্ত কলেজের সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক ফয়জুন নাহার রেবা কে ভার প্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়।

অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করা হলেও জিবি তার বিরুদ্ধে এতদিন কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি।

ইতোমধ্যে সাবেক উপজেলা নির্বাহী অফিসার শফিউল্লাহ অধ্যক্ষ নৃপেন্দ্র দাশের বিরুদ্ধে নৈতিক স্খলন , আর্থিক দুর্নীতি ও অবৈধভাবে কলেজের গাছ কর্তন নিয়ে অভিযোগের তদন্ত করে মিথ্যা প্রতিবেদন দাখিল করেন । অবশেষে জেলা প্রশাসন থেকে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) জনাব জসীম উদ্দিনের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি অধ্যক্ষের বিরুদ্ধে আনা নৈতিক স্খলন ও বিধি বহির্ভূতভাবে কলেজের বাহাত্তরটি গাছ কর্তন করার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় । সাবেক জেলা প্রশাসক আব্দুল আহাদ অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র তালুকদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সুপারিশ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর পত্র প্রেরণ করেন ।

সুনামগঞ্জ এর আরও খবর
জগন্নাথপুরে ২১তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি-২০২৬ প্রদান সম্পন্ন

জগন্নাথপুরে ২১তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি-২০২৬ প্রদান সম্পন্ন

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা

‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা

সর্বশেষ সংবাদ
গৌরবের যাত্রা ও সাফল্যের এক অনন্য মাইলফলক
ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৭তম প্রকাশনা ও অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান ১৭ নভেম্বর
গৌরবের যাত্রা ও সাফল্যের এক অনন্য মাইলফলক
ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৭তম প্রকাশনা ও অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান ১৭ নভেম্বর
এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫
পল্লবী চৌধুরী ইঞ্জিনিয়ার হতে চায়
এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫
পল্লবী চৌধুরী ইঞ্জিনিয়ার হতে চায়
গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন শাখার এজিএম-২০২৬ অনুষ্ঠিত
গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন শাখার এজিএম-২০২৬ অনুষ্ঠিত
জগন্নাথপুরে ২১তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি-২০২৬ প্রদান সম্পন্ন
জগন্নাথপুরে ২১তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি-২০২৬ প্রদান সম্পন্ন
সিলেটস্থ কোম্পানিগঞ্জ সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান
সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী
সিলেটস্থ কোম্পানিগঞ্জ সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান
সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী
পোর্টসমাউথ সিটি কাউন্সিলের লর্ড মেয়র আব্দুল কাদিরের আমন্ত্রণে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিবৈঠক অনুষ্ঠিত
পোর্টসমাউথ সিটি কাউন্সিলের লর্ড মেয়র আব্দুল কাদিরের আমন্ত্রণে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিবৈঠক অনুষ্ঠিত
সিলেটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য–অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
সিলেটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য–অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী
উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন বৃটেনের লর্ড ও দুই এমপির
সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন বৃটেনের লর্ড ও দুই এমপির
সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি
সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top