logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. খেলা
3. মঈনের ছক্কা বৃষ্টির ম্যাচ সহজেই জিতলো কুমিল্লা

মঈনের ছক্কা বৃষ্টির ম্যাচ সহজেই জিতলো কুমিল্লা

প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২২, ৮:১৪:৫৩

৯ ছক্কায় ৭৫ রানের ঝড়ো ইনিংস উপহার দিয়েছেন মঈন।

সিলেটে শেষ ম্যাচেই রানে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন মঈন আলী। এরই ধারাবাহিকতায় শুক্রবার খেললেন দুর্দান্ত এক ইনিংস। ১ চার ও ৯ ছক্কায় ৭৫ রানের ঝড়ো ইনিংস উপহার দিয়েছেন। মঈনের ব্যাটে ভর করেই ১৮৯ রানের লক্ষ্য দিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। কঠিন এই চ্যালেঞ্জ উতরাতে গিয়ে অসহায় আত্মসমর্পণ করেছে খুলনা টাইগার্স। ৩ বল আগে ১২৩ রানে অলআউট হয়ে গেছে মুশফিকের দল। তাতে ৬৫ রানের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে কুমিল্লা।

এখন শনিবার খুলনার বিপক্ষে অনুষ্ঠিতব্য শেষ ম্যাচটি হারলেও প্রথম কোয়ালিফায়ার হাতছাড়া হচ্ছে না কুমিল্লার। ব্যাট হাতে তাণ্ডবের পর বোলিংয়ে দুই উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মঈন আলী।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্লে-অফ নিশ্চিত করতে খুলনার জন্য ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণই ছিল। কিন্তু ১৮৯ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে খুলনার ক্রিকেটারদের সেই তাড়না দেখা যায়নি। গত কয়েক ম্যাচ ধরে রান খরায় ভুগছে টপ অর্ডার। যার প্রভাব পড়েছে দলের সার্বিক পারফরম্যান্সে। শুরুতে ১৭ রানে দুই ওপেনারকে হারায় তারা। তিন নম্বরে খেলা সৌম্য ২৫ বল খেললেও নিজের ছায়া হয়েই ছিলেন। ২৫ বলে ২২ রান করে আউট হয়েছেন এই ব্যাটার। অধিনায়ক মুশফিক সাজঘরে ফিরেছেন রানের খাতা না খুলেই। সবমিলিয়ে মুশফিকরা পুরো ব্যাটিং ইউনিট হিসেবে জ্বলে উঠতে পারেনি। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন থিসারা পেরেরা, ২৬। শেষ পর্যন্ত ৩ বল হাতে রেখে ১২৩ রানে অলআউট হয়েছে খুলনা।

কুমিল্লার সেরা বোলার ছিলেন আবু হায়দার। ১৯ রাতে তিনটি উইকেট নিয়েছেন এই পেসার। এছাড়া মোস্তাফিজ, নাহিদুল, মঈন আলী দুটি করে উইকেট নিয়েছেন।

এই হারে খুলনা টাইগার্স প্লে-অফে খেলার সম্ভাবনা কঠিন করে ফেলেছে। শনিবার একই দলের বিপক্ষে ফিরতি ম্যাচে মুখোমুখি হবে তারা। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, ওই ম্যাচে জিতলেই হবে না। শনিবার দিনের প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে চট্টগ্রামের হারও কামনা করতে হবে! তবে খুলনা, চট্টগ্রাম দুই দল জিতলেও প্লে-অফে খেলার সুযোগ থাকবে খুলনার। সেক্ষেত্রে নেট রান রেটে এগিয়ে থাকতে হবে।

এর আগে টস হেরে আগে ব্যাটিং পাওয়া কুমিল্লার ব্যাটাররা ঝড় তুলে খেলেছেন। ওপেনিংয়ে লিটন ঝড়ের পর ইংলিশ ব্যাটার মঈন আলীর তাণ্ডবই ছিল যথেষ্ট! তাতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রানের বড় পুঁজি পায় কুমিল্লা। ৪.৩ ওভারে লিটন ও মাহমুদুল হাসান জয় মিলে যোগ করেন ৪৩ রান। জয় ১৫ বলে ১১ রান করে আউট হওয়ার কিছুক্ষণের মধ্যে লিটনও ফিরে গেছেন। ১৭ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪১ রানের ইনিংস খেলে আউট হন লিটন।

ইমরুল ৫ বলে ৮ রান করে ফিরলে ফাফ দু প্লেসিস এবং মঈন আলী মিলে ৪৬ বলে ৮৩ রানের দুর্দান্ত একটি জুটি গড়েন। এই জুটিতে ২৫ বলে মঈন আলীর অবদান ছিল ৫৯ রান, বাকি ২৪ রান করেছেন ফাফ। সবমিলিয়ে ফাফ ৩৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৮ রানের ইনিংস খেলে আউট হয়েছেন। তবে ঝড় অব্যাহত থাকে মঈন আলীর। ছক্কা বৃষ্টির পর শেষ পর্যন্ত ৭৫ রানে পেরেরার বলে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন ইংলিশ অলরাউন্ডার। ৩৫ বলে ১ চার ও ৯ ছক্কায় মঈন নিজের ইনিংসটি সাজিয়েছেন।

খুলনা টাইগার্সের হয়ে থিসারা পেরেরা দুটি উইকেট নিয়েছেন। এছাড়া খালেদ, নাবিল, মেহেদী ও সৌম্য একটি করে উইকেট নিয়েছেন।

খেলা এর আরও খবর
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া

যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া

৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

সর্বশেষ সংবাদ
সিলেটে অধিকার’র নেটওয়ার্ক সভায় বক্তারা
বিচারহীনতার কারণেই সমাজে অন্যায় ও অপকর্ম বাড়ছে
সিলেটে অধিকার’র নেটওয়ার্ক সভায় বক্তারা
বিচারহীনতার কারণেই সমাজে অন্যায় ও অপকর্ম বাড়ছে
গৌরবের যাত্রা ও সাফল্যের এক অনন্য মাইলফলক
ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৭তম প্রকাশনা ও অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান ১৭ নভেম্বর
গৌরবের যাত্রা ও সাফল্যের এক অনন্য মাইলফলক
ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৭তম প্রকাশনা ও অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান ১৭ নভেম্বর
এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫
পল্লবী চৌধুরী ইঞ্জিনিয়ার হতে চায়
এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫
পল্লবী চৌধুরী ইঞ্জিনিয়ার হতে চায়
গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন শাখার এজিএম-২০২৬ অনুষ্ঠিত
গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন শাখার এজিএম-২০২৬ অনুষ্ঠিত
জগন্নাথপুরে ২১তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি-২০২৬ প্রদান সম্পন্ন
জগন্নাথপুরে ২১তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি-২০২৬ প্রদান সম্পন্ন
সিলেটস্থ কোম্পানিগঞ্জ সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান
সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী
সিলেটস্থ কোম্পানিগঞ্জ সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান
সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী
পোর্টসমাউথ সিটি কাউন্সিলের লর্ড মেয়র আব্দুল কাদিরের আমন্ত্রণে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিবৈঠক অনুষ্ঠিত
পোর্টসমাউথ সিটি কাউন্সিলের লর্ড মেয়র আব্দুল কাদিরের আমন্ত্রণে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিবৈঠক অনুষ্ঠিত
সিলেটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য–অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
সিলেটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য–অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী
উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন বৃটেনের লর্ড ও দুই এমপির
সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন বৃটেনের লর্ড ও দুই এমপির
সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি
সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top