logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. হবিগঞ্জ
3. হবিগঞ্জে ৩০ বিদ্রোহী প্রার্থীকে আ’লীগ থেকে বহিষ্কার

হবিগঞ্জে ৩০ বিদ্রোহী প্রার্থীকে আ’লীগ থেকে বহিষ্কার

প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২১, ৮:৩০:১৫

হবিগঞ্জ জেলা প্রতিনিধি : দলীয় নির্দেশনা অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় হবিগঞ্জের লাখাই ও বানিয়াচং উপজেলায় আওয়ামী লীগের ৩০ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে বানিয়াচংয়ের ১৬ জন ও লাখাই উপজেলার ১৪ জন। এ নিয়ে জেলার ৫ উপজেলায় ৫৫ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হলো।

এর আগে গত ২৫ নভেম্বর হবিগঞ্জ সদর, নবীগঞ্জ ও আজমিরীগঞ্জ উপজেলার ২৫ নেতাকর্মীকে একই অভিযোগে বহিষ্কার করা হয়।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

লাখাই উপজেলায় বহিষ্কৃতরা হলেন- লাখাই ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরীফ উদ্দিন তালুকদার, মোড়াকরি ইউনিয়নে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবুল কাশেম মোল্লা ফয়সল, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদুল হাসান ও যুবলীগ কর্মী মো. জাহিদুল ইসলাম, মুড়িয়াউক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া তালুকদার, উপজেলা যুবলীগের সদস্য হাজী মুকলেছুর রহমান ও উপজেলা যুবলীগের সদস্য মো. নোমান মিয়া, বামৈ ইউনিয়নে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এনামুল হক মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোর্শেদ কামাল ও উপজেলা আওয়ামী লীগের সদস্য খসরু নোমান, করাব ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আব্দুল হাই কামাল এবং বুল্লা ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. এয়ার হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জাহারুল ইসলাম তাউস ও উপজেলা যুবলীগের সাবেক সদস্য শেখ মুর্শেদ কামাল।

বানিয়াচং উপজেলায় বহিষ্কৃতরা হলেন- দৌলতপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আজিজুর রহমান, কাগাপাশা ইউনিয়নে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. এরশাদ আলী, বড়ইউড়ি ইউনিয়নে আওয়ামী লীগের সহ-সভাপতি মো. এয়াওর মিয়া, খাগাউড়া ইউনিয়নে আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ দুলাল, সুবিদপুর ইউনিয়নে হবিগঞ্জ পৌর যুবলীগ নেতা মো. কাউছার চৌধুরী, মক্রমপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য ইয়াহিয়া চৌধুরী ও জেলা কৃষক লীগের কৃষি ও ঋণ বিষয়ক সম্পাদক মো. তাহির মিয়া, সুজাতপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য এনাম খান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক মো. সাদিকুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজার কামরান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফরিদ, রবিন চৌধুরী মলু, জেলা কৃষক লীগের বন ও পরিবেশ সম্পাদক মো. হেলাল মিয়া, মন্দরী ইউনিয়নে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল হেকিম ফুল মিয়া, মুরাদপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম পাশা এবং পৈলারকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন তালুকদার ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. শাহজাহান মিয়া।

তারা চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজ নিজ ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী বলেন, তারা আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু না পেয়ে বিদ্রোহী প্রার্থী হন। এটা দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। দলীয় সভানেত্রীর দেয়া নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করায় তাদের বহিষ্কার করা হয়েছে। কেন্দ্র থেকেও এ রকম নির্দেশনা আছে। ওই ৩০ জনকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য মঙ্গলবার সন্ধ্যায় তাদের নাম কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।

হবিগঞ্জ এর আরও খবর
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

হবিগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা

হবিগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা

প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর নামে সড়কের নামকরণের দাবি

প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর নামে সড়কের নামকরণের দাবি

থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী

থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী

সর্বশেষ সংবাদ
সিলেটে অধিকার’র নেটওয়ার্ক সভায় বক্তারা
বিচারহীনতার কারণেই সমাজে অন্যায় ও অপকর্ম বাড়ছে
সিলেটে অধিকার’র নেটওয়ার্ক সভায় বক্তারা
বিচারহীনতার কারণেই সমাজে অন্যায় ও অপকর্ম বাড়ছে
গৌরবের যাত্রা ও সাফল্যের এক অনন্য মাইলফলক
ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৭তম প্রকাশনা ও অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান ১৭ নভেম্বর
গৌরবের যাত্রা ও সাফল্যের এক অনন্য মাইলফলক
ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৭তম প্রকাশনা ও অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান ১৭ নভেম্বর
এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫
পল্লবী চৌধুরী ইঞ্জিনিয়ার হতে চায়
এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫
পল্লবী চৌধুরী ইঞ্জিনিয়ার হতে চায়
গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন শাখার এজিএম-২০২৬ অনুষ্ঠিত
গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন শাখার এজিএম-২০২৬ অনুষ্ঠিত
জগন্নাথপুরে ২১তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি-২০২৬ প্রদান সম্পন্ন
জগন্নাথপুরে ২১তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি-২০২৬ প্রদান সম্পন্ন
সিলেটস্থ কোম্পানিগঞ্জ সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান
সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী
সিলেটস্থ কোম্পানিগঞ্জ সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান
সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী
পোর্টসমাউথ সিটি কাউন্সিলের লর্ড মেয়র আব্দুল কাদিরের আমন্ত্রণে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিবৈঠক অনুষ্ঠিত
পোর্টসমাউথ সিটি কাউন্সিলের লর্ড মেয়র আব্দুল কাদিরের আমন্ত্রণে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিবৈঠক অনুষ্ঠিত
সিলেটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য–অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
সিলেটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য–অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী
উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন বৃটেনের লর্ড ও দুই এমপির
সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন বৃটেনের লর্ড ও দুই এমপির
সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি
সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top