logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ
  3. জগন্নাথপুরে প্রবাসী প্রার্থীর ছড়াছড়ি : সম্ভাব্য প্রার্থী ২৬ জন

জগন্নাথপুরে প্রবাসী প্রার্থীর ছড়াছড়ি : সম্ভাব্য প্রার্থী ২৬ জন


প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২১, ৮:৩৪:৫০

স্টাফ রিপোর্টার : ইউনিয়ন পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপের তফশিল ঘোষণা হতেই সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় লন্ডন প্রবাসীরা প্রার্থী হতে মাঠে নেমে পড়েছেন। ইতোমধ্যে ২৬ জন প্রবাসী দেশে এসে প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছেন। তাদের সমর্থনে আরও অনেকেই দেশে ফিরছেন।

উপজেলা নির্বাচন কার্যালয় ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, আগামী ২৩ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলার সাত ইউনিয়ন পরিষদের নির্বাচন। ২৫ নভেম্বর মনোনয়ন পত্র দাখিল, বাছাই ২৯ নভেম্বর, আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর ও ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিনক্ষণ ঠিক করা হয়েছে।

সম্ভাব্য প্রবাসী প্রার্থীরা প্রতীক বরাদ্দের আগেই পোষ্টার, ব্যানার লাগিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেছেন। পাড়া মহল্লায় শুরু করেছেন উঠান বৈঠক। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী ক্ষমতাসিন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন।

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম জানান, উপজেলার সাত ইউনিয়নে ৪১ জন দলীয় মনোনয়ন প্রত্যাশীর মধ্যে এবার ২০ জন প্রবাসী রয়েছেন। এসব প্রবাসীরা দলের বিভিন্ন পদে থাকায় ইউনিয়ন পর্যায় থেকে তাদের নাম প্রস্তাব এসেছে।

জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী রফিক মিয়া বলেন, প্রবাসী হলেও এলাকার মানুষের সুখে দুঃখে পাশে রয়েছি। তাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে দেশে এসে প্রচারণা চালিয়ে যাচ্ছি।

পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল হক বলেন, প্রবাসে থাকা স্ত্রী- সন্তানদের সময় না দিয়ে ইউনিয়নের মানুষকে সময় দিচ্ছি। গত ১০ বছর ধরে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তাদের পাশে আছি। আশা করছি অসমাপ্ত কাজ শেষ করতে আবারও সুযোগ পাব।

এ ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী রিয়াদুল আলম আনসার, রাসেল আহমদ চৌধুরী, আব্দুল হাই প্রার্থী হতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে চেষ্টা করছেন।

চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া বলেন, জীবন জীবিকার তাগিদে প্রবাসী হলেও জম্মভূমির প্রতি ভালোবাসা কমেনি।৩০ বছর লন্ডন থেকে দেশে এসে গত গত ১০ বছর ধরে জনগণের সেবা করছি। আশা করছি আবারও সেই সুযোগ জনগণ দিবেন। এ ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ, আবুল মোমেন, ইলিয়াছ আলী প্রার্থী হতে প্রচার প্রচারণা উঠান বৈঠক শুরু করছেন।

রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মজলুল হক বলেন, প্রবাসী হলেও গত ২০ বছর ধরে দেশে স্থায়ীভাবে আছি। এখন আর নিজেকে প্রবাসী মনে হয় না। আশা করছি জনগন আবারও তাদের সেবা করার সুযোগ দিবেন। এ ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী ছালিক মিয়া ও আশিকুর রহমান দেশে এসে প্রচারণা শুরু করেছেন।

সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আবুল হাসান বলেন, গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে অল্প ভোটে পরাজিত হই। অধিকাংশ সময় দেশের মানুষের পাশে কাটিয়েছি। মানুষের ভালোবাসায় সাড়া দিয়ে তাদের সেবা করতে মাঠে রয়েছি। এ ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী মুকিত মিয়া, আজহার কামালী, মকসুদ মিয়া কোরেশী ও শেখ ছালেহ আহমদ ছোট মিয়া,আসাদ হোসেন চৌধুরী মাঠে রয়েছেন।

আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী শাহ আবু ঈমানী বলেন, বিশেষ প্রয়োজন ছাড়া সারা বছর দেশে থেকে মানুষের জন্য কাজ করি। প্রবাসে থাকতে এখন মন চায় না। তাই আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এ ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস ছাত্তার, যুক্তরাজ্য প্রবাসী জমিরুল হক,আবু বক্কর খান,ও কাজল মিয়া মাঠে রয়েছেন।

পাইলগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মখলিছ মিয়া নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিলেও পরে জনতার চাপে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এছাড়াও এবার নতুন করে প্রার্থী হচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী ফারুক মিয়া ও মাহমুদুল হাসান কামালী মাঠে গণসংযোগ করছেন।

যুক্তরাজ্য প্রবাসী ফারুক মিয়া বলেন, আমি প্রবাসী হলেও দেশে আমার ব্যবসা বাণিজ্য রয়েছে। আমার বাবা ও বড়ভাই এ ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন তাই আমি এবার দেশে থাকার সংকল্প নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছি।

জগন্নাথপুর উপজেলা নাগরিক ফোরাম যুগ্ম আহ্বায়ক রুমানুল হক বলেন, এ উপজেলায় স্হানীয় সরকারের নির্বাচনে প্রবাসীদের অংশ গ্রহণ দীর্ঘদিনের রীতি। উপজেলার আট ইউনিয়নের মধ্যে সাত ইউনিয়নে প্রবাসী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রবাসীরা যেহেতু আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখেন তাই তাদের নির্বাচনে অংশ গ্রহণ ভোটাররা ইতিবাচক হিসেবে দেখেন। তাই এবারও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী মাঠে রয়েছেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, জগন্নাথপুর উপজেলার সাত ইউনিয়ন নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। প্রার্থীতার জন্য আমরা বিধি বিধান অনুসরণ করি।প্রবাসীরা নির্বাচনী বিধি বিধান মেনেই প্রার্থী হতে হবে।

সুনামগঞ্জ এর আরও খবর
সুনামগঞ্জে তিন স্কুলে গিয়ে কোনো শিক্ষকের দেখা পেলেন না এমপি কামরুল

সুনামগঞ্জে তিন স্কুলে গিয়ে কোনো শিক্ষকের দেখা পেলেন না এমপি কামরুল

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, আহত ১

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, আহত ১

সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫

সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫

সুনামগঞ্জে বন্যার আগে তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের সোনালী ফসল

সুনামগঞ্জে বন্যার আগে তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের সোনালী ফসল

সর্বশেষ সংবাদ
কওমি মাদ্রাসার চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
কওমি মাদ্রাসার চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
সাড়ে ৬ লাখে বিক্রি হলো বাজার কাঁপানো ‘নেতানিয়াহু’
সাড়ে ৬ লাখে বিক্রি হলো বাজার কাঁপানো ‘নেতানিয়াহু’
বিছানাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ
বিছানাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ
সুনামগঞ্জে তিন স্কুলে গিয়ে কোনো শিক্ষকের দেখা পেলেন না এমপি কামরুল
সুনামগঞ্জে তিন স্কুলে গিয়ে কোনো শিক্ষকের দেখা পেলেন না এমপি কামরুল
বজ্রপাতের শব্দে নদীতে পড়ে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার
বজ্রপাতের শব্দে নদীতে পড়ে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার
চীন ছাড়লেন ট্রাম্প, কী পেলেন কী দিলেন
চীন ছাড়লেন ট্রাম্প, কী পেলেন কী দিলেন
‘দ্য ব্যাটম্যান ২’ সিনেমায় যোগ দিচ্ছেন ‘ব্ল্যাক উইডো’ খ্যাত স্কারলেট
‘দ্য ব্যাটম্যান ২’ সিনেমায় যোগ দিচ্ছেন ‘ব্ল্যাক উইডো’ খ্যাত স্কারলেট
কুরবানির হাট কাঁপাবে যশোরের ‘বিসিএস ক্যাডার’
কুরবানির হাট কাঁপাবে যশোরের ‘বিসিএস ক্যাডার’
নারীদের হাড় দুর্বল হওয়ার বয়স, কারণ ও প্রতিকার কী
নারীদের হাড় দুর্বল হওয়ার বয়স, কারণ ও প্রতিকার কী
মধ্যপ্রদেশে ভোজশালা মন্দির–কামাল মাওলানা মসজিদ কমপ্লেক্সকে মন্দির ঘোষণা
মধ্যপ্রদেশে ভোজশালা মন্দির–কামাল মাওলানা মসজিদ কমপ্লেক্সকে মন্দির ঘোষণা
<span style='color:#ff0000;font-size:16px;'>হামের চেয়ে নিউমোনিয়ায় মৃত্যু বেশি</span> <br> হামে আক্রান্ত ৯৫ শতাংশ শিশু সুস্থ হয়ে উঠছে
হামের চেয়ে নিউমোনিয়ায় মৃত্যু বেশি
হামে আক্রান্ত ৯৫ শতাংশ শিশু সুস্থ হয়ে উঠছে
প্রধানমন্ত্রীকে নিয়ে রেজা কিবরিয়ার নামে বিকৃত বক্তব্য প্রচার, যা জানা গেল
প্রধানমন্ত্রীকে নিয়ে রেজা কিবরিয়ার নামে বিকৃত বক্তব্য প্রচার, যা জানা গেল
ইনজুরি কাটিয়ে সিলেট টেস্টে ফিরবেন বাবর, আশাবাদী সরফরাজ
ইনজুরি কাটিয়ে সিলেট টেস্টে ফিরবেন বাবর, আশাবাদী সরফরাজ
ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি সই করল বাংলাদেশ
ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি সই করল বাংলাদেশ
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top