logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. লন্ডনে নিলামে হুররেম সুলতান

লন্ডনে নিলামে হুররেম সুলতান

প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২১, ৮:৩২:৩১

নিলামে উঠতে যাওয়া হুররেম সুলতানের তেলচিত্র – ছবি : সাদেবিস

ব্রিটেনভিত্তিক সংস্কৃতি বিষয়ক নিলাম প্রতিষ্ঠান সাদেবিসের আয়োজনে লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া এক নিলামে উসমানিয়া সুলতান ১ম সুলাইমানের স্ত্রী হুররেম সুলতানের এক তেলচিত্র তোলা হচ্ছে।

২৭ অক্টোবর লন্ডনে ‘ইসলামি বিশ্ব ও ভারতের শিল্প’ শিরোনামে অনুষ্ঠিত নিলামে এই তেলচিত্র প্রদর্শন ও বিক্রি করা হবে।

ইসলামি বিশ্বের শিল্পী ও কারিগরদের অর্জনের এক হাজার বছর উদযাপনে এই নিলামের আয়োজন করা হচ্ছে। দুই শ’র বেশি শিল্পকর্ম এই নিলামে প্রদর্শন করা হবে।

নিলাম কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, নিলামে প্রদর্শিত হতে যাওয়া হুররেম সুলতানের চিত্রকর্মটি ১৬-১৭ শতকের শেষে অঙ্কিত।

সাদেবিসের ডেপুটি ডাইরেক্টর আলেকজান্দ্রিয়া ইয়াসমিনা রয় তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে বলেন, ‘সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্টের বিখ্যাত স্ত্রী রোক্সেলানার চিত্র থাকায় আমরা শিহরিত। তিনি হারেমের উপপত্নী হিসেবে জীবন শুরু করেন এবং শেষপর্যন্ত দরবারের শীর্ষ ক্ষমতাশালী নারী হিসেবে নিজেকে তুলে নেন। তিনি অবিশ্বাস্য ধরনের অনুপ্রেরণাদায়ক।’

পাশ্চত্যে হুররেম সুলতান রোক্সেলানা নামে পরিচিত। অপরদিকে উসমানিয়া সুলতান ১ম সুলাইমান যিনি ইতিহাসে সুলাইমান আল-কানুনি (আইনদাতা সুলাইমান) নামেও পরিচিত, পশ্চিমা দেশগুলোতে তাকে সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট (মহান সুলাইমান) নামে ডাকা হয়।

আলেকজান্দ্রিয়া ইয়াসমিনা রয় জানান, হুররেম সুলতানের ছবিটি ব্রিটিশ এক লাখ পাউন্ড থেকে দুই লাখ ৫০ হাজার পাউন্ডে (এক কোটি ১৭ লাখ ৭৬ হাজার ৮৬৪ টাকা থেকে দুই কোটি ৯৪ লাখ ৪২ হাজার ১৬১ টাকা) বিক্রি হতে পারে।

সাদেবিসের ওয়েবসাইটে ছবির পরিচিতিতে জানা যায়, ইতালীয় শিল্পী টিটিয়ানের এক শিষ্য ১৬ থেকে ১৭ শতকের মধ্যে এই ছবিটি আঁকেন।

আনুমানিক ১৫০২ সালে বর্তমান পশ্চিম ইউক্রেনে জন্মগ্রহণ করেন হুররেম সুলতান। পরে তাকে ক্রীতদাসী হিসেবে সুলতান সুলাইমানের প্রাসাদে নিয়ে আসা হয়। পরে তিনি সুলাইমানের মন জয় করে নেন এবং সুলতান সুলাইমান তাকে বিয়ে করে নেন। উসমানিয়া রীতি ভঙ্গ করে সুলতান সুলাইমানের চার ছেলের জন্ম দেন হুররেম সুলতান। পরে তারই ছেলে সেলিম যিনি উসমানিয়া ইতিহাসে দ্বিতীয় সেলিম নামে পরিচিত, সুলতান সুলাইমানের পর সালতানাতের দায়িত্ব নেন।

তবে সুলতান সুলাইমানের মৃত্যুর আট বছর আগে ১৫৫৮ সালে হুররেম সুলতান ইস্তাম্বুলে মৃত্যুবরণ করেন।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড

বিনোদন এর আরও খবর
‘দ্য ব্যাটম্যান ২’ সিনেমায় যোগ দিচ্ছেন ‘ব্ল্যাক উইডো’ খ্যাত স্কারলেট

‘দ্য ব্যাটম্যান ২’ সিনেমায় যোগ দিচ্ছেন ‘ব্ল্যাক উইডো’ খ্যাত স্কারলেট

কেন ২৫ বছর পর মুক্তি পেল ইরফান-বিদ্যার ‘দ্য লাস্ট টেন্যান্ট’

কেন ২৫ বছর পর মুক্তি পেল ইরফান-বিদ্যার ‘দ্য লাস্ট টেন্যান্ট’

ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া

ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া

ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর

ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর

সর্বশেষ সংবাদ
কওমি মাদ্রাসার চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
কওমি মাদ্রাসার চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
সাড়ে ৬ লাখে বিক্রি হলো বাজার কাঁপানো ‘নেতানিয়াহু’
সাড়ে ৬ লাখে বিক্রি হলো বাজার কাঁপানো ‘নেতানিয়াহু’
বিছানাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ
বিছানাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ
সুনামগঞ্জে তিন স্কুলে গিয়ে কোনো শিক্ষকের দেখা পেলেন না এমপি কামরুল
সুনামগঞ্জে তিন স্কুলে গিয়ে কোনো শিক্ষকের দেখা পেলেন না এমপি কামরুল
বজ্রপাতের শব্দে নদীতে পড়ে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার
বজ্রপাতের শব্দে নদীতে পড়ে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার
চীন ছাড়লেন ট্রাম্প, কী পেলেন কী দিলেন
চীন ছাড়লেন ট্রাম্প, কী পেলেন কী দিলেন
‘দ্য ব্যাটম্যান ২’ সিনেমায় যোগ দিচ্ছেন ‘ব্ল্যাক উইডো’ খ্যাত স্কারলেট
‘দ্য ব্যাটম্যান ২’ সিনেমায় যোগ দিচ্ছেন ‘ব্ল্যাক উইডো’ খ্যাত স্কারলেট
কুরবানির হাট কাঁপাবে যশোরের ‘বিসিএস ক্যাডার’
কুরবানির হাট কাঁপাবে যশোরের ‘বিসিএস ক্যাডার’
নারীদের হাড় দুর্বল হওয়ার বয়স, কারণ ও প্রতিকার কী
নারীদের হাড় দুর্বল হওয়ার বয়স, কারণ ও প্রতিকার কী
মধ্যপ্রদেশে ভোজশালা মন্দির–কামাল মাওলানা মসজিদ কমপ্লেক্সকে মন্দির ঘোষণা
মধ্যপ্রদেশে ভোজশালা মন্দির–কামাল মাওলানা মসজিদ কমপ্লেক্সকে মন্দির ঘোষণা
<span style='color:#ff0000;font-size:16px;'>হামের চেয়ে নিউমোনিয়ায় মৃত্যু বেশি</span> <br> হামে আক্রান্ত ৯৫ শতাংশ শিশু সুস্থ হয়ে উঠছে
হামের চেয়ে নিউমোনিয়ায় মৃত্যু বেশি
হামে আক্রান্ত ৯৫ শতাংশ শিশু সুস্থ হয়ে উঠছে
প্রধানমন্ত্রীকে নিয়ে রেজা কিবরিয়ার নামে বিকৃত বক্তব্য প্রচার, যা জানা গেল
প্রধানমন্ত্রীকে নিয়ে রেজা কিবরিয়ার নামে বিকৃত বক্তব্য প্রচার, যা জানা গেল
ইনজুরি কাটিয়ে সিলেট টেস্টে ফিরবেন বাবর, আশাবাদী সরফরাজ
ইনজুরি কাটিয়ে সিলেট টেস্টে ফিরবেন বাবর, আশাবাদী সরফরাজ
ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি সই করল বাংলাদেশ
ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি সই করল বাংলাদেশ
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top