logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. দেশে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, ১৭ মাসে সর্বনিম্ন

দেশে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, ১৭ মাসে সর্বনিম্ন

প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২১, ৬:৩৭:৪৩

সংক্রমণের নিম্নগতির মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী শনাক্ত, শনাক্তের হার এবং মৃত্যু সবই আরও কমে এসেছে। সেই সঙ্গে দৈনিক মৃত্যু নেমে এসেছে পাঁচের নিচে। আর গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চার জন। এর আগে গত বছরের ৬ মে করোনা আক্রান্ত হয়ে এর চেয়ে কম তিন জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২৩২ জন। এর আগে গত বছরের ১৫ এপ্রিল এর চেয়ে কম ২১৯ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল অধিদফতর।

শুক্রবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ২৩২ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে শনাক্ত হলেন ১৫ লাখ ৬৭ হাজার ১৩৯ জন এবং আজকের চার জনকে নিয়ে মোট মারা গেলেন ২৭ হাজার ৮০৫ জন।

করোনা থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৬৪ জন। তাদের নিয়ে দেশে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৩০ হাজার ৬৪৭ জন।

গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার এক দশমিক ৩৬ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ৩৮ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬৭ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৭ হাজার ১০৫টি এবং পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ১০০টি। দেশে এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি এক লাখ ৮৮ হাজার ৬২৩টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৭৪ লাখ ৩৯ হাজার ৯২২টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৭ লাখ ৪৮ হাজার ৭০১টি।

২৪ ঘণ্টায় মারা যাওয়া চার জনের মধ্যে পুরুষ দুই জন এবং নারী দুই জন। দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৮০৮ জন এবং নারী ৯ হাজার ৯৯৭ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিবেচনায় ৫১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছেন তিন জন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে রয়েছেন একজন।

অধিদফতর জানাচ্ছে, মারা যাওয়া চার জনের মধ্যে ঢাকা বিভাগের দুই জন এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের রয়েছেন একজন করে। চার জনই সরকারি হাসপাতালে মারা গেছেন। 

জাতীয় এর আরও খবর
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট

সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর

সর্বশেষ সংবাদ
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত
টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প
ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প
বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু
বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু
রাজকীয় আদলে গড়া গৌরীর বিয়ের আংটি, নির্মাণে ব্যয় হয়েছে ২৫৬ ঘণ্টা
রাজকীয় আদলে গড়া গৌরীর বিয়ের আংটি, নির্মাণে ব্যয় হয়েছে ২৫৬ ঘণ্টা
জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা
জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা
সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান
সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান
অবিশ্বাস্য কামব্যাকের গল্পে মিশরের হৃদয় ভেঙে কোয়ার্টারে আর্জেন্টিনা
অবিশ্বাস্য কামব্যাকের গল্পে মিশরের হৃদয় ভেঙে কোয়ার্টারে আর্জেন্টিনা
স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা
স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা
আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই
আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই
খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ
খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top