logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. ছুরি হামলায় ব্রিটিশ এমপি নিহত

ছুরি হামলায় ব্রিটিশ এমপি নিহত

প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২১, ৮:৫৫:৪৭

স্যার ডেভিড অ্যামেস নামে যুক্তরাজ্যের রক্ষণশীল দলের এক এমপি তার নির্বাচনী এলাকায় জনসংযোগের সময় একাধিকবার ছুরিকাঘাতের শিকার হয়ে নিহত হয়েছেন বলে তার অফিস ও পুলিশ জানিয়েছে। এ ঘটনায় ২৫ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

১৯৮৩ সাল থেকে এসেক্সের সাউথেন্ড ওয়েস্টের প্রতিনিধিত্ব করে আসা এই প্রবীণ এমপি লেইহ-অন-সি এলাকার বেলফায়ারস মেথোডিস্ট গির্জায় এই হামলার শিকার হন বলে জানায় স্কাই নিউজ।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে এসেক্স পুলিশ জানিয়েছে, লেইহ-অন-সি এলাকায় ওই হামলার ঘটনার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ‘রাত ১২.০৫ মিনিটের পরে ইস্টউড রোডড নর্থ-এ ছুরিকাঘাতের একটি ঘটনার পর আমাদের ডাকা হয়েছিল। কিছুক্ষণ পরে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা আর কাউকে খুঁজছি না। এই বিষয়ে পরে আমরা আরও তথ্য জানাবো’।

‘আমরা এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আর কাউকে খুঁজছি না এবং বিশ্বাস করি না যে জনগণের জন্য কোনো হুমকি রয়েছে। আমরা সেই জনসাধারণকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাদেরকে এত দ্রুত ঘটনা সম্পর্কে সতর্ক করেছিল’।

দ্য স্কাই রিপোর্টে বলা হয়েছে, এক ব্যক্তি নির্বাচনী এলাকায় জনসংযোগ চালানোর সময় এমপি অ্যামেসকে কয়েকবার ছুরিকাঘাত করেন এবং ঘটনাস্থলে চিকিৎসা নেওয়ার পর তার অবস্থার অবনতি হলে হসাপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

ঘটনাস্থলের স্থানীয় কাউন্সিলর জন ল্যাম্ব অ্যাসোসিয়েটেড প্রেস বলেন, অ্যামেসকে হামলার দুই ঘণ্টারও বেশি সময় পরেও হাসপাতালে নেওয়া হয়নি এবং পরিস্থিতি ‘অত্যন্ত গুরুতর’ হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি বলেন যে, অ্যামেসকে ‘বেশ কয়েকবার’ ছুরিকাঘাত করা হয়েছিল এবং তিনি মারাত্মক যখম হয়েছিলেন। কিন্তু তারপরও তাকে হাসপাতালে নিতে দেরি করা হয়।

ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলেছে, এই ঘটনা ব্রিটিশ এমপিদের নিরাপত্তা নিয়ে আরও উদ্বেগ বাড়াবে, যারা নিয়মিতভাবে পরামর্শের জন্য সাধারণের সঙ্গে সাক্ষাত করেন এবং যে কেউ তাদের সঙ্গে সাক্ষাত করতে পারে।

২০১৬ সালে লেবার এমপি জো কক্স জনসংযোগে গিয়ে এক ডানপন্থী সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত হন।

২০১০ সালে স্টিফেন টিমস নামের আরেকজন লেবার এমপি নির্বাচনী জনসংযোগের সময় দুইবার এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে আহত হয়েছিলেন।

২০০০ সালে লিবারেল ডেমোক্র্যাট এমপি নাইজেল জোন্সকে বাঁচাতে গিয়ে তার একজন সহকারী নিহত হয়েছিলেন। এক ব্যক্তি তার নির্বাচনী এলাকার জনসংযোগ অফিসে তলোয়ার নিয়ে সশস্ত্র হামলা করেছিল।

৬৯ বছর বয়সী অ্যামেস একজন সুপরিচিত ব্যাকবেঞ্চার যিনি ৩৮ বছরের এমপি জীবনে কখনো মন্ত্রী বা ছায়া মন্ত্রী পদে আসেননি। তার বদলে পাঁচ সন্তানের বাবা অ্যামেস বরং পশুদের অধিকার সহ নানা সমাজ কল্যাণ ইস্যুতে প্রচারণা চালাতেন।

ইউ কে এর আরও খবর
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে

লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে

সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ

সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ

সর্বশেষ সংবাদ
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ
গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top