logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাসায় হামলা

সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাসায় হামলা

প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২১, ১০:০৬:৪২

সিলেট জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রাহেল সিরাজের বাসায় হামলা হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধ্যায় সিলেট নগরের আম্বরখানা বড়বাজারে রাহেল সিরাজের বাসায় এ হামলা হয়।

কমিটি গঠনের জেরে ছাত্রলীগের তেলিহাওর গ্রুপের সাবেক ও বর্তমান একদল নেতাকর্মী এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন রাহেল সিরাজের ভাই রুমেল সিরাজ। তিনি গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক।

রাহেল সিরাজও তেলিহাওর গ্রুপ করতেন। কিছুদিন আগে তিনি ওই গ্রুপ ত্যাগ করেন। তেলিহাওর গ্রুপ থেকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাওয়াদ ইবনে জাহিদ খান। কিন্তু কমিটিতে রাহেল সিরাজ সাধারণ সম্পাদক হওয়ায় তাকে মেনে নিতে পারছেন না গ্রুপের শীর্ষ নেতারা।

কমিটি প্রত্যাখ্যান করে মঙ্গলবার বিকেলে তেলিহাওর গ্রুপের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও যুগ্ম সম্পাদক জাওয়াদ খান অনুসারীরা বিক্ষোভ সমাবেশে অভিযোগ করে বলেন, টাকার বিনিময়ে একাধিক মামলার আসামি, অছাত্র রাহেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রাহেল সিরাজের ভাই রুমেল সিরাজ অভিযোগ করে বলেন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ, মহানগর শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি সুজেল তালুকদার ও যুবলীগ নেতা দুলাল আহমদের নেতৃত্বে ১০-১৫টি মোটরসাইকেলে ৩০-৩৫ জন যুবক তার বাসায় হামলা চালান। এ সময় তাকে বাইরে পেয়ে তার ওপরও হামলার চেষ্টা করা হয়। তিনি দৌড়ে বাসায় ঢুকে আত্মরক্ষা করেন। এরপর হামলাকারীরা বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যান।

খবর পেয়ে সিলেট মহানগরের বিমানবন্দর থানার আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে জানতে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ বলেন, আমরা কারও বাসায় হামলা করিনি। তারপরও যদি কেউ অভিযোগ করেন বাসায় হামলা করেছি তাহলে তারা মামলা করতে পারেন। পুলিশ ঘটনাস্থলে গেলেই দেখতে পারবে হামলা হয়েছে কি না।

সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুজেল আহমদ তালুকদার হামলার ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে বলেন, বিক্ষুব্ধ কোনো নেতাকর্মী হামলা করতে পারেন। কারণ কমিটি ঘোষণার পর সিলেট ছাত্রলীগে ক্ষোভের আগুন জ্বলছে। এ ক্ষোভ থেকে কেউ হামলা করতে পারেন।

শীর্ষ সংবাদ এর আরও খবর
<span style='color:#ff0000;font-size:16px;'>প্লট দুর্নীতির মামলা</span> <br> হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

প্লট দুর্নীতির মামলা
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

পৃথক হলো বিচার বিভাগ

পৃথক হলো বিচার বিভাগ

রাজধানীতেই শতকোটি টাকার সম্পদ হাসিনা পরিবারের

রাজধানীতেই শতকোটি টাকার সম্পদ হাসিনা পরিবারের

লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশী হুজহু প্রকাশনার ১৬তম আসর অনুষ্ঠিত

লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশী হুজহু প্রকাশনার ১৬তম আসর অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ
বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ
<span style='color:#ff0000;font-size:16px;'>প্লট দুর্নীতির মামলা</span> <br> হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড
প্লট দুর্নীতির মামলা
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড
শিগগিরই ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে: পররাষ্ট্র উপদেষ্টা
শিগগিরই ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে: পররাষ্ট্র উপদেষ্টা
ক্ষমা চাইলেন নেতানিয়াহু
ক্ষমা চাইলেন নেতানিয়াহু
সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে যে পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ
বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে যে পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ
রণবীর বেছে নিলেন দীপিকাকে
রণবীর বেছে নিলেন দীপিকাকে
১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, আমিও পারিনি: ডিসি
১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, আমিও পারিনি: ডিসি
সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি
সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি
খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক নিহত
খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক নিহত
বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারীর নাম প্রকাশ
বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারীর নাম প্রকাশ
পৃথক হলো বিচার বিভাগ
পৃথক হলো বিচার বিভাগ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top