logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. খেলা
3. রোনালদোর শেষ মুহূর্তের গোলে ইউনাইটেডের রোমাঞ্চকর জয়

রোনালদোর শেষ মুহূর্তের গোলে ইউনাইটেডের রোমাঞ্চকর জয়

প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১:৩৫:৩৬

রোনালদোর বুনো উদযাপনে সঙ্গী সতীর্থরা

ক্রিস্টিয়ানো রোনালদোকে ফেরানোর ফল ইতিমধ্যে পেতে শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়নস লিগে আরেকবার বাধভাঙা উল্লাসে মাতলেন পর্তুগিজ উইঙ্গার। আরেকবার রেড ডেভিলদের জয়ের নায়ক রোনালদো।

অতিরিক্ত সময়ে ‘মি. চ্যাম্পিয়ন লিগ’র গোলে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ ব্যবধানের রোমাঞ্চকর জয় পেয়েছে ইউনাইটেড।

চ্যাম্পিয়নস লিগের রাজাই বটে রোনালদো। এখন পর্যন্ত ১৭৮ ম্যাচ খেলে ১৩৬ গোল করেছেন তিনি। জিতেছেন ৫ শিরোপা। ইউনাইটেডও তাদের অফিশিয়াল টুইটার পেজে সিআর সেভেনের গোল উদ্‌যাপনের দু্টি ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছে, ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান: মি. চ্যাম্পিয়ন লিগ। রোনালদো।’

গত মৌসুমের ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইউনাইটেড-ভিয়ারিয়াল। যেখানে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে জিতে শিরোপা উদ্‌যাপনে মেতেছিল উনাই এমেরির শিষ্যরা। সেই ফাইনালে ছিলেন না রোনালদো।

তবে এবার ওল্ড ট্রাফোর্ডে ফিরলেন তিনি। ভিয়ারিয়ালের বিপক্ষে ইউনাইটেডকেও বাঁচালেন আরেকটি হতাশার রাত থেকে। চ্যাম্পিয়নস লিগের ‘এফ’ গ্রুপের ম্যাচটি ১-১ ব্যবধানে শেষ হতে বসেছিল। কিন্তু রোনালদো যেখানে, সেখানে জয়ের আশা কীভাবে হারায় ওলে গানার সুলশারের দল! ঠিকই শেষ মুহূর্তে জ্বলে ওঠে ইউনাইটেডকে রোমাঞ্চকর জয় এনে দিলেন পর্তুগিজ উইঙ্গার।

শুরুতে অবশ্য এগিয়ে গিয়েছিল ভিয়ারিয়াল। প্রথমার্ধ ম্যাচটি গোলশূন্য কাটলেও দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় এমেরির শিষ্যরা। আরনাউত দানহুমার পাস থেকে ৫৩তম মিনিটে ইউনাইটেডের জালে বল পাঠান পাকো আলকাসের।

তবে ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ভিয়ারিয়াল। সাত মিনিট পরেই ডি-বক্সের বাইরে থেকে কোনাকুনিভাবে ব্রুনো ফার্নান্দেসের ভাসিয়ে দেওয়া বলে দুর্দান্ত এক হাফ ভলিতে ইউনাইটেডকে সমতায় ফেরান লেফ্ট-ব্যাক অ্যালেক্স তেলার। এরপর যখন সবাই ধরে নিল নিশ্চিত ড্রয়ের, তখনই উচ্ছ্বাসে ভেঙে পড়ল ওল্ড ট্রাফোর্ড।

ম্যাচের তখন নির্ধারিত সময় শেষ। চলছে অতিরিক্ত পঞ্চম মিনিটের খেলা। হেসে লিংগার্ড বল ঢুকে পড়ে ডি-বক্সের ভেতরে। সামনে ছিলেন গোলরক্ষক জেরোনিমো রুলি। কিন্তু তাকে ঘিরে ছিল ভিয়ারিয়াল দুই ডিফেন্ডার। লিংগার্ড বুদ্ধি করে পাস দেন পাশে থাকা রোনালদোকে। শেষ মুহূর্তে এমন সুযোগ হাতছাড়া করেননি ৩৬ বছর বয়সী তারকা। নেন জোরালো শট। গোলরক্ষক রুলি হাত দিয়ে ঠেকাতে চেয়েও পারেননি। বল চল যায় ভিয়ারিয়ালের জালে।

এই জয়ে চার দলের গ্রুপে তৃতীয় স্থানে আছে ইউনাইটেড। ২ ম্যাচে তাদের পয়েন্ট ৩। সমান ম্যাচে এক পয়েন্ট নিয়ে সবার শেষে ভিয়ারিয়াল। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আটালান্টা। আরেক ম্যাচে ইতালিয়ান ক্লাবটি ঘরের মাঠে ১-০ গোলে হারিয়েছে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা ইয়ং বয়েজকে।

খেলা এর আরও খবর
টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি

শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য ছেলের

শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য ছেলের

লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ

লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ

ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

সর্বশেষ সংবাদ
চতুর্থবার টাওয়ার হ্যামলেটসে মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
চতুর্থবার টাওয়ার হ্যামলেটসে মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
লন্ডনের নিউহ্যামের মেয়র হলেন ফরহাদ হোসেন
লন্ডনের নিউহ্যামের মেয়র হলেন ফরহাদ হোসেন
রাজধানীতে বসছে আরও ১১ হাজার সিসি ক্যামেরা
রাজধানীতে বসছে আরও ১১ হাজার সিসি ক্যামেরা
তিন ঘণ্টায় ৪০ পুরুষের কুপ্রস্তাব পেলেন ছদ্মবেশী নারী পুলিশ কমিশনার
তিন ঘণ্টায় ৪০ পুরুষের কুপ্রস্তাব পেলেন ছদ্মবেশী নারী পুলিশ কমিশনার
সিলেটের বাইশটিলায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ আছে
সিলেটের বাইশটিলায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ আছে
মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’
মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’
শিক্ষার্থীদের সহায়তার জন্য সহযোগী বই থাকবে: শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের সহায়তার জন্য সহযোগী বই থাকবে: শিক্ষামন্ত্রী
সৌদি-কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজে ফের মার্কিন অভিযানের প্রস্তুতি
সৌদি-কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজে ফের মার্কিন অভিযানের প্রস্তুতি
গীতি, নৃত্য এবং ফ্যাশন শো’তে ঠাকুরবাড়ি ও রবীন্দ্র সাহিত্যের নারীরা
গীতি, নৃত্য এবং ফ্যাশন শো’তে ঠাকুরবাড়ি ও রবীন্দ্র সাহিত্যের নারীরা
মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই
মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই
চ্যাটজিপিটির নতুন মডেল আরও নির্ভুল হবে, মিলবে ব্যক্তিগত সেবা
চ্যাটজিপিটির নতুন মডেল আরও নির্ভুল হবে, মিলবে ব্যক্তিগত সেবা
শুভেন্দুই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী
শুভেন্দুই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী
যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচনে ধাক্কা খেল লেবার পার্টি, এগিয়ে রিফর্ম ইউকে
যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচনে ধাক্কা খেল লেবার পার্টি, এগিয়ে রিফর্ম ইউকে
ফলাফলের অপেক্ষা
লন্ডনের টাওয়ার হ্যামলেটস ও নিউহ্যাম বারায় মেয়র পদ কি বাংলাদেশীদের দখলে?
ফলাফলের অপেক্ষা
লন্ডনের টাওয়ার হ্যামলেটস ও নিউহ্যাম বারায় মেয়র পদ কি বাংলাদেশীদের দখলে?
পদত্যাগ করবেন না মমতা
পশ্চিমবঙ্গে জারি হচ্ছে রাষ্ট্রপতি শাসন?
পদত্যাগ করবেন না মমতা
পশ্চিমবঙ্গে জারি হচ্ছে রাষ্ট্রপতি শাসন?

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top