logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. বোরকা নিয়ে মন্তব্য করে তোপের মুখে ব্রিটিশ মন্ত্রী

বোরকা নিয়ে মন্তব্য করে তোপের মুখে ব্রিটিশ মন্ত্রী

প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৬:১০

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নাডিন ডরিস

যুক্তরাজ্যের সদ্য নিয়োগপ্রাপ্ত সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নাডিন ডরিস বোরকাকে “মধ্যযুগীয়” পোশাক হিসেবে অভিহিত করেছেন। মুসলিম নারীদের প্রতি তার মনোভাবের জন্য তার বিরুদ্ধে ইসলাম বিদ্বেষের অভিযোগ উঠেছে।

বরিস জনসন মন্ত্রিসভা রদবদল করার পর চলতি সপ্তাহেই যুক্তরাজ্যের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পান ৬৪ বছর বয়সী নাডিন।

বরিস জনসনের মতো তারও বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করার ইতিহাস রয়েছে। ২০১৮ সালে সংসদ সদস্য থাকাকালে বরিস জনসন এক কলামে লিখেছিলেন, বোরকা “অপ্রীতিকর”। যেসব নারীরা বোরকা পরেন তাদের “ব্যাংক ডাকাত” এবং “ডাকবাক্সের” মতো দেখায়। অন্যদিকে নাডিন মুখ ঢাকা বোরকা নিষিদ্ধের আহ্বান জানান।

মার্কিন টেলিভিশন চ্যানেল স্কাই নিউজকে তিনি জানান, এই মধ্যযুগীয় পোশাক, যা নারীর সৌন্দর্য ও শরীরের ক্ষত ঢেকে রাখে তা নিষিদ্ধ হওয়া উচিত। তিনি জানান ওই পোশাক আসলে নারীদের ওপর হওয়া গার্হস্থ্য নির্যাতন ঢেকে রাখতে ব্যবহৃত হয়।

তিনি আরও জানান, নারীরা যা পরতে চায় তাই পরার অনুমতি দেওয়া উচিত। তাদের নিজেদের পছন্দে বিয়েটাও মনে হয় করতে দেওয়া হয় না। এমনকি নারীদের নিজেদের জননাঙ্গ রাখাও অনুমতি দেওয়া হয় না বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাজ্যে ফিমেল জেনিটাল মিউটিলেশন (এফজিএম) বা নারীদের খৎনার অনুমতি নেই উল্লেখ করেন তিনি।

পাশাপাশি নিজের টুইটার অ্যাকাউন্টেও এই নিয়ে মুখ খুলেছেন নাডিন। টুইটারে তিনি লিখেছেন, আপনি এমন সমাজ আশা করতে পারেন না যেখানে একদিকে সমকামীরা বিয়ে করে সুখে শান্তিতে বাস করছে, আবার অন্যদিকে নারীদের জোর করে আড়ালে রাখা হচ্ছে।

অবশ্য নাডিনের এসব মন্তব্যে মোটেও খুশি হননি নেটিজেনরা। এমন লাগামছাড়া মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন নেটিজেনরা।

ব্রিটেনে ৩০ লাখের মতো মুসলিম বসবাস করেন। কোনো আনুষ্ঠানিক তথ্য না থাকলেও তাদের মধ্যে খুব অল্প সংখ্যক মুসলিম নারী মুখ ঢাকা বোরকা পরেন বলে জানা গেছে।

ইউ কে এর আরও খবর
যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি

যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি

বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ

বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ

বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে যে পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ

বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে যে পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ

লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশী হুজহু প্রকাশনার ১৬তম আসর অনুষ্ঠিত

লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশী হুজহু প্রকাশনার ১৬তম আসর অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি
যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা
প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা
তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
<span style='color:#ff0000;font-size:16px;'>জাতির উদ্দেশে ভাষণে সিইসি</span> <br> জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি
জাতির উদ্দেশে ভাষণে সিইসি
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি
সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
বিজয় দিবস
বিজয় দিবস
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top