logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. ৬ মাসে ইংল্যান্ডে করোনায় মৃত্যুর শতকরা ০.৫ ভাগ পূর্ণ ডোজ টিকা নিয়েছিলেন

৬ মাসে ইংল্যান্ডে করোনায় মৃত্যুর শতকরা ০.৫ ভাগ পূর্ণ ডোজ টিকা নিয়েছিলেন

প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২১, ৮:০৯:৪০

বছরের প্রথম ছয় মাসে ইংল্যান্ডে করোনা ভাইরাসে মারা গেছেন কমপক্ষে ৫১ হাজার ২৮১ জন। এর মধ্যে পূর্ণাঙ্গ ডোজ টিকা নিয়েছেন এমন মানুষ মাত্র ২৫৬ জন। নতুন এক ডাটার উল্লেখ করে এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিপেন্ডেন্ট।

অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিক্স (ওএনএস) ডাটা বিশ্লেষণ করে দেখার চেষ্টা করেছে যে, করোনায় আক্রান্ত হওয়া ব্যক্তিরা নতুন করে আক্রান্ত হয়ে মারা যাওয়ার প্রকৃত সংখ্যা কত। এমন সংক্রমণকে ইংরেজিতে বলা হয় ‘ব্রেকথ্রু ইনফেকশন’। কোন ব্যক্তি পুরোপুরি টিকা নেয়ার পর যদি নতুন করে একই অসুস্থতায় আক্রান্ত হন তাহলে তাকে ‘ব্রেকথ্রু ইনফেকশন’ বলে। এক্ষেত্রে টিকার কার্যকারিতাকে অতিক্রম করে নতুন করে আবার আক্রমণ করে। ওই ৬ মাস সময়ে টিকা না নেয়া মানুষ মারা গেছেন ৩৮ হাজার ৯৬৪ জন।

ওএনএস বলেছে, সব মিলে পুরোপুরি টিকা দেয়া হয়েছিল এমন ৬৪০ জন মানুষ মারা গেছেন। তবে এর মধ্যে এমন মানুষও আছেন, যারা টিকা নেয়ার আগে আক্রান্ত হয়েছিলেন। সব মিলে দ্বিতীয় ডোজ টিকা নেয়ার ১৪ দিন পরে করোনায় মারা গেছেন মাত্র ২৫৬ জন। এর মধ্যে মোট ১৯৩ জন আছেন, তাদেরকে করোনায় চরম মাত্রায় ক্লিনিক্যালি ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছিল।

ওএনএসের স্থাস্থ্য ও জীবন বিষয়ক উপপরিচালক জুলি স্ট্যাববরো বলেছেন, আমাদের নতুন বিশ্লেষণ দেখায় যে, পূর্ণ ডোজ টিকা নেয়া সত্ত্বেও দুঃখজনকভাবে কিছু মানুষ মারা গেছেন করোনায়। আমরা আরও দেখেছি যারা টিকা নেননি অথবা মাত্র একটি ডোজ টিকা নিয়েছেন, তাদের তুলনায় পূর্ণ ডোজ টিকা নেয়া মানুষদের মধ্যে মুত্যৃহার অনেক কম। এ থেকে টিকার কার্যকারিতার উচ্চ মাত্রার প্রমাণ পাওয়া যায়। ভয়াবহ অসুস্থতা এবং মৃত্যু থেকে সুরক্ষা দেয় টিকা।

ওএনএস আরো বলেছে, ‘ব্রেকথ্রু ইনফেকশনে’ আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের শতকরা ৬১ ভাগই পুরুষ। ‘ব্রেকথ্রু ইনফেকশন’-এ আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের গড় বয়স ৮৪ বছর। যেসব মানুষ হাসপাতালে চিকিৎসায় দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদর্শন করেছেন তাদের মধ্যে ‘ব্রেকথ্রু ইনফেকশন’-এ আক্রান্ত হয়ে মারা যাওয়ার শতকরা হার ১৩ ভাগ।

ইউ কে এর আরও খবর
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে

লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে

সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ

সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ

সর্বশেষ সংবাদ
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ
গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top