logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. সিলেটে স্বেচ্ছাসেবকদলের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

সিলেটে স্বেচ্ছাসেবকদলের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২১, ৯:৪১:২৮

সিলেটে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি নিয়ে ক্ষুব্ধ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন। তারা সকলেই বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামসুজ্জামান জামানের অনুসারী।

স্বেচ্ছাসেবক দলের ঘোষিত কমিটিতে তার মতামত ও পরামর্শ উপেক্ষা করে ‘সুবিধাবাদীদের স্থান’ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে অ্যাডভোকেট শামসুজ্জামান জামান গত বুধবার (১৮ আগস্ট) বিএনপি ছাড়ার ঘোষণা দেন। এরপরই তার অনুসারীরা দল ত্যাগের সিদ্ধান্ত নেন।

এরই ধারাবাহিকতায় বুধবার (২৫ আগস্ট) দুপুরে সিলেট নগরের মিরাবাজারের একটি হলরুমে সংবাদ সম্মেলন করে দলের পদত্যাগ করার এ ঘোষণা দিয়েছেন তারা। পদত্যাগীদের মধ্যে সিলেট জেলার ১৩ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়করা রয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন বিলাল। তাকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিতে ৬১ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছিল।

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, একযুগ ধরে যারা আন্দোলন সংগ্রাম করে রাজপথে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, কমিটিতে তাদের বাদ দিয়ে নিস্ক্রীয় ও অযোগ্য, এমনকি ব্যাংক কর্মকর্তাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। যা হাস্যকর কমিটি বলে উল্লেখ করেন তিনি।

তিনি এও বলেন, এ কমিটিতে ত্যাগীদের নিচের দিক থেকে সদস্যপদে স্থান দিয়ে অপমান অপদস্ত করা হয়েছে। অথচ আন্দোলন সংগ্রামে ভূমিকায় উপজেলা ও পৌরসভায় সকল কর্মসূচি নিজেদের সাধ্যমতো সর্বোচ্চ ত্যাগ ও পরিশ্রম করে বাস্তবায়ন করেছেন তারাই। কিন্তু তাদের সেই ত্যাগের কোনো মূল্যায়নই করা হয়নি। এ কারণে তারা পদত্যাগ করছেন বলে উল্লেখ করেন।

এক প্রশ্নের জবাবে নেতারা বলেন, ‘যেখানে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন মুখ্য হওয়া উচিত ছিল, সেখানে বিশেষ মহলের কারণে আজ তা বিফলে পর্যবসিত হয়েছে। আমরা দলকে সেবা দিতে চেয়েছিলাম কিন্তু দল আমাদের সেই সেবা নিতে চাচ্ছে না। বিশেষ এক ব্যক্তিকে সিলেট বিএনপিকে লিজ দিয়ে এই দলকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ভবিষ্যতেও ত্যাগী নেতারা বঞ্চিত হবেন।’

প্রেস ব্রিফিং-এ বিভিন্ন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমিন আহমদ, মিছবাহুর রহমান, খোকন মিয়া, আলা উদ্দিন আলী, শমসের হোসেন, হান্নান আহমদ, রাব্বি হোসেন, দিলওয়ার হোসেন, শায়েস্তাউর রহমান, আলাল মিয়া, বদরুল ইসলাম, মিনহাজ উদ্দিন, শহিদ আহমদ, জাকারিয়া হোসেন, আহমেদ জামিল, রুম্মান আহমদ ও ফয়েজ আহমদ প্রমুখ।

মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল ৬১ সদস্য করে ১২২ জনের দুই কমিটির অনুমোদন দেন।

এর মধ্যে সিলেট জেলা কমটিতে আব্দুল আহাদ খান জামালকে আহ্বায়ক ও সাবেক ছাত্র নেতা দেওয়ান জাকির হোসেন খানকে সদস্য সচিব এবং সিলেট মহানগর কমিটিতে আব্দুল ওয়াহিদ সুহেলকে আহ্বায়ক ও আজিজুল হোসেন আজিজকে সদস্য সচিব করা হয়েছে।

সিলেট এর আরও খবর
সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি

সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি

সিলেটে ‘কিশোর গ্যাংয়ের’ দ্বন্দ্বে আবার খুন, তিনজন আটক

সিলেটে ‘কিশোর গ্যাংয়ের’ দ্বন্দ্বে আবার খুন, তিনজন আটক

সিলেটে ট্রাক-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

সিলেটে ট্রাক-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

আমরা জোট করব না, নির্বাচনী সমঝোতা করবো: জামায়াতের আমীর

আমরা জোট করব না, নির্বাচনী সমঝোতা করবো: জামায়াতের আমীর

সর্বশেষ সংবাদ
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ
বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ
<span style='color:#ff0000;font-size:16px;'>প্লট দুর্নীতির মামলা</span> <br> হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড
প্লট দুর্নীতির মামলা
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড
শিগগিরই ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে: পররাষ্ট্র উপদেষ্টা
শিগগিরই ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে: পররাষ্ট্র উপদেষ্টা
ক্ষমা চাইলেন নেতানিয়াহু
ক্ষমা চাইলেন নেতানিয়াহু
সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে যে পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ
বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে যে পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ
রণবীর বেছে নিলেন দীপিকাকে
রণবীর বেছে নিলেন দীপিকাকে
১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, আমিও পারিনি: ডিসি
১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, আমিও পারিনি: ডিসি
সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি
সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি
খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক নিহত
খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক নিহত
বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারীর নাম প্রকাশ
বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারীর নাম প্রকাশ
পৃথক হলো বিচার বিভাগ
পৃথক হলো বিচার বিভাগ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top