logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৩৯ জনের মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৩৯ জনের মৃত্যু

প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২১, ৬:২১:৫৭

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত ও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৯ জন। এর আগে শনিবার ( ২১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর ১২০ জনের মৃত্যুর কথা জানিয়েছিল। গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন চার হাজার ৮০৪ জন। শনিবার তিন হাজার ৯৯১ জনের কথা জানানো হয়েছিল।

রবিবার ( ২২ আগস্ট) অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩৯ জনকে নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ২৫ হাজার ছাড়িয়ে গেলো। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, দেশে করোনায় আক্রান্ত হয়ে সরকারি হিসেবে এখন পর্যন্ত মারা গেলেন ২৫ হাজার ২৮২ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া চার হাজার ৮০৪ জনকে নিয়ে দেশে করোনায় এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট শনাক্ত হলেন ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আট হাজার ৪৫৩ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে সুস্থ হলেন ১৩ লাখ ৬৩ হাজার ৮৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০ হাজার ৬১৮টি। নমুনা পরীক্ষা হয়েছে ৩১ হাজার ৬৮৯টি। দেশে এখন পর্যন্ত ৮৬ লাখ ৪৯ হাজার ৫১৭টি নমুনা পরীক্ষা হয়েছে জানিয়ে অধিদফতর জানায়, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৬৪ লাখ পাঁচ হাজার ৫৫৬টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২২ লাখ ৪৩ হাজার ৯৬১টি।

গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ১৫ দশমিক ১৬ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৩ দশমিক ২৯ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩৯ জনের মধ্যে পুরুষ ৭২ জন আর নারী ৬৭ জন। স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৬ হাজার ৫৩৭ জন আর নারী মারা গেলেন আট হাজার ৭৪৫ জন।

তাদের মধ্যে বয়স বিবেচনায় ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন চারজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে আটজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৯ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে সাতজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন আর ১১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছে তিনজন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মারা যাওয়া ১৩৯ জনের মধ্যে ঢাকা বিভাগের ৩৮ জন, চট্টগ্রাম বিভাগের ৩১ জন, রাজশাহী বিভাগের ১৫ জন, খুলনা বিভাগের ১৭ জন, বরিশাল ও রংপুর বিভাগের আটজন করে, সিলেট বিভাগের ১২ জন আর ময়মনসিংহ বিভাগের রয়েছেন ১০ জন।

মৃতদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১১৬ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ১৯ জন আর বাড়িতে মারা গেছেন চারজন।

জাতীয় এর আরও খবর
তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির

দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

ব্যালট পেপার পরিবহণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির

ব্যালট পেপার পরিবহণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির

সর্বশেষ সংবাদ
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা
নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান
নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি
দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি
তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির
দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?
দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?
তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য
তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য
হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০
হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০
ব্যালট পেপার পরিবহণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির
ব্যালট পেপার পরিবহণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির
<span style='color:#ff0000;font-size:16px;'>খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে আসিফ নজরুল</span> <br> সাইফুর রহমান বললেন, ‘এটা কি ধরনের প্রশ্ন করলেন’
খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে আসিফ নজরুল
সাইফুর রহমান বললেন, ‘এটা কি ধরনের প্রশ্ন করলেন’
সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার পণ্য
সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার পণ্য
সিলেটসহ সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
সিলেটসহ সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top